Advertisement

IPL 2026 Eden Gardens: IPL ফাইনালে ফের পুরস্কৃত ইডেন গার্ডেন্স, কত টাকা পেল CAB?

এবারেও আইপিএল-এ (IPL 20-26) সেরা মাঠের সম্মান পেল ইডেন গার্ডেন্স (Eden Gardens)। ফাইনাল ম্যাচ শেষ হওয়ার পর সিএবি অর্থসচিব সঞ্জয় দাস যখন ইডেনের হয়ে পুরস্কার নিচ্ছেন, তখনই প্রশ্ন উঠতে শুরু করেছে, সেরা মাঠ হওয়া সত্ত্বেও কেন প্লে অফের কোনও ম্যাচ দেওয়া হল না ইডেন গার্ডেন্সে? সিএবি কর্তারা যদিও এ ব্যাপারে প্রশ্ন তোলেননি। সোশ্যাল মিডিয়া কিন্তু এ ব্যাপারে মুখ খুলেছে। 

সেরা মাঠের পুরস্কার পেল ইডেনসেরা মাঠের পুরস্কার পেল ইডেন
Aajtak Bangla
  • আহমেদাবাদ,
  • 01 Jun 2026,
  • अपडेटेड 11:04 AM IST

এবারেও আইপিএল-এ (IPL 20-26) সেরা মাঠের সম্মান পেল ইডেন গার্ডেন্স (Eden Gardens)। ফাইনাল ম্যাচ শেষ হওয়ার পর সিএবি অর্থসচিব সঞ্জয় দাস যখন ইডেনের হয়ে পুরস্কার নিচ্ছেন, তখনই প্রশ্ন উঠতে শুরু করেছে, সেরা মাঠ হওয়া সত্ত্বেও কেন প্লে অফের কোনও ম্যাচ দেওয়া হল না ইডেন গার্ডেন্সে? সিএবি কর্তারা যদিও এ ব্যাপারে প্রশ্ন তোলেননি। সোশ্যাল মিডিয়া কিন্তু এ ব্যাপারে মুখ খুলেছে। 

কাদের কৃতিত্ব দিল সিএবি?
সুজন মুখোপাধ্যায় ও তাঁর নেতৃত্বে নিরলস পরিশ্রম করা মাঠকর্মীদের কৃতিত্ব দিয়েছেন সিএবি কর্তারা। আইপিএলের সেরা মাঠের স্বীকৃতি স্বরূপ রবিবার আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সিএবি কোষাধ্যক্ষের হাতে তুলে দেওয়া হয় ৫০ লক্ষ টাকার চেক। ইডেন গার্ডেন্স প্রতিবারই দারুণ উইকেট উপহার দেয়। পাশাপাশি আউটফিল্ড নিয়েও কোনও প্রশ্ন নেই। ব্যাটাররা একবার গ্যাপে বল ঠেলতে পারলেই, তা বাউন্ডারি পার হয়। ফলে প্রচুর রান ওঠে ইডেনে।

পাশাপাশি পেস বোলাররাও সফলতা পান। সুনীল নারিনের মতো তারকা স্পিনাররাও মরসুমের পর মরসুম কলকাতা নাইট রাইডার্সকে ম্যাচ জিতিয়েছেন। ফলে ইডেনের এই ধারাবাহিক সাফল্যের পরও কেন সমস্ত গুরুত্বপূর্ণ ম্যাচ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম পায়, তা নিয়েও ধোঁয়াশা অনেকদিন ধরেই ভারতের ক্রিকেট মহলে।

এবারে মনে করা হয়েছিল, ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আরসিবি-র ঘরের মাঠ চিন্নাস্বামী স্টেডিয়ামে। তবে গতবার জেতার পর ভিক্ট্রি সেলিব্রেশনে যোগ দিতে গিয়ে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। ১১ জন আরসিবি সমর্থক পদপিষ্ট হয়ে মারা যান। আর সেই ঘটনার কথা মাথায় রেখেই এই ম্যাচ সরে যায় নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। 

পরপর দুইবারই নরেন্দ্র মোদী স্টেডিয়াম থেকে খেতাব নিজেদের ঘরে তুলল আরসিবি। তবে ফাইনালে এই মাঠে দারুণ অভিজ্ঞতা হল দর্শকদের। আইপিএলে কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচে লেজার শো করেছিল সিএবি। তবে আমদাবাদে সোমবারের লেজার শো সব কিছুকে ছাপিয়ে গেল। মহাশূন্যে আঁকা হল শিবের নানা অবয়ব। নিকষ কালো আকাশের প্রেক্ষাপটে বিন্দু বিন্দু আলোর মালায় ফুটে উঠল মহাদেবের বিভিন্ন মূর্তি। মাঠের মধ্যে তখন গান গাইছেন বিখ্যাত গায়ক কৈলাশ খের। ববম বম ববম বম... অদ্ভুত এক মায়াবী রাত উপহার দিল আমদাবাদ। চেটেপুটে তার স্বাদ নিলেন দর্শকরা। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement