Advertisement

IPL 2026 Final GT vs RCB: রবিবার বৃষ্টিতে GT vs RCB ফাইনাল ভেস্তে যেতে পারে, রিজার্ভ ডে কবে?

রবিবার আইপিল (IPL 2026) ফাইনালে মুখোমুখি হবে গুজরাত টাইটান্স ও রাজস্থান রয়্যালস (Gujarat Titans vs Rajasthan Royals)।আহমেদাবাদে অনুষ্ঠিত হতে চলা এই ম্যাচে বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। ফলে যদি ম্যাচ না হয়, তা হলে কি আদৌ রিজার্ভ ডে থাকবে? আর তা না হলে কীভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে?

শুভমন গিল ও বিরাট কোহলিশুভমন গিল ও বিরাট কোহলি
Aajtak Bangla
  • আহমেদাবাদ,
  • 30 May 2026,
  • अपडेटेड 5:33 PM IST

রবিবার আইপিল (IPL 2026) ফাইনালে মুখোমুখি হবে গুজরাত টাইটান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Gujarat Titans vs Royal Challengers Bangalore)।আহমেদাবাদে অনুষ্ঠিত হতে চলা এই ম্যাচে বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। ফলে যদি ম্যাচ না হয়, তা হলে কি আদৌ রিজার্ভ ডে থাকবে? আর তা না হলে কীভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে?

রবিবার ম্যাচ না হলে কী হবে?
আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়েছে যে, আগামীকাল আহমেদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে। আহমেদাবাদে বজ্রঝড়-সহ মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ থেকে ৪ঠা জুন পর্যন্ত গুজরাত, সৌরাষ্ট্র এবং দক্ষিণ গুজরাতের কিছু এলাকায় প্রবল বাতাস, ঝড় এবং বজ্রপাত-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার হতে পারে বলে ধারণা করা হচ্ছে। শনিবার মহিসাগর, দাহোদ এবং পাঁচমহল এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

রিজার্ভ ডে কি থাকবে?
ফাইনালের জন্য BCCI পরের দিন পুরো একটি রিজার্ভ ডে রাখে। যেমন IPL 2026-এর ফাইনাল ৩১ মে আহমেদাবাদে নির্ধারিত, আর বৃষ্টি হলে ১ জুন একই ভেন্যুতে একই সময় থেকে নতুন করে শুরু হবে। পরের দিন ম্যাচ হলে, ফের নতুন করেই ম্যাচ হবে। সেক্ষেত্রে আগের দিনের স্কোর সব মুছে ফেলা হবে। 

দুই দিনই যদি ম্যাচ শেষ না করা যায় তা হলে কারা চ্যাম্পিয়ন?
যদি মূল দিন ও রিজার্ভ ডে মিলিয়ে এক বলও না হয়, বা ৫ ওভারের ন্যূনতম খেলাও সম্ভব না হয়, তখন সুপার ওভার হয় না। BCCI-এর বর্তমান প্লে-অফ শর্ত অনুযায়ী লিগ টেবিলে শীর্ষে থাকা দলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। সেদিক থেকে আরসিবি এগিয়ে রয়েছে। কারণ শীর্ষে থেকে প্লে অফে গিয়েছিল বিরাট কোহলির দল।

আগে এমন ঘটনা ঘটেছে আইপিএল-এ? 
২০২৩ ফাইনাল বৃষ্টিতে রিজার্ভ ডে-তে গড়ায়, শেষ পর্যন্ত CSK জেতে।
২০১৯-এ কোনো রিজার্ভ ডে ছিল না, ফলে কম ওভার খেলেই ম্যাচেই ফল হয়।

Advertisement

টিকিট কাটলে রিজার্ভ ডেতেও দেখা যাবে ম্যাচ?
টিকিট কাটলে রিজার্ভ ডে-র জন্যও একই টিকিট বৈধ থাকে, আলাদা করে কিনতে হয় না। ফলে যারা রবিবারের ম্যাচের টিকিট কেটেছেন, যদি ম্যাচ না খেলা হয় তা হলে সোমবারও এই ম্যাচ দেখা যাবে সেই টিকিটেই। 

Read more!
Advertisement
Advertisement