Advertisement

IPL 2026 Final GT vs RCB: কিং কোহলিদের বিরুদ্ধে প্রিন্স গিলের বদলার লড়াই, ফাইনালে দলে বদল করবে RCB-GT?

আইপিএল (Indian Premier League 2026) ২০২৬-এর ফাইনাল আগামী ৩১ শে মে (রবিবার) আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গতবারের চ্যাম্পিয়ন রয়‍্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) মুখোমুখি হবে গুজরাত টাইটান্স (GT)। গোটা মরসুম জুড়ে অসাধারণ পারফর্ম করা উভয় দলই এখন চ্যাম্পিয়ন হওয়ার থেকে মাত্র এক ধাপ দূরে। 

Aajtak Bangla
  • আহমেদাবাদ,
  • 31 May 2026,
  • अपडेटेड 11:02 AM IST

আইপিএল (Indian Premier League 2026) ২০২৬-এর ফাইনাল আগামী ৩১ শে মে (রবিবার) আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গতবারের চ্যাম্পিয়ন রয়‍্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) মুখোমুখি হবে গুজরাত টাইটান্স (GT)। গোটা মরসুম জুড়ে অসাধারণ পারফর্ম করা উভয় দলই এখন চ্যাম্পিয়ন হওয়ার থেকে মাত্র এক ধাপ দূরে। 

কোয়ালিফায়ার ১-এ গুজরাত টাইটান্সকে হারিয়ে আরসিবি সরাসরি ফাইনালে জায়গা করে নিয়েছে। আর এবার বদলা নেওয়ার সুযোগ শুভমন গিলদের সামনে। ওই ম্যাচে আরসিবি অধিনায়ক রজত পাটিদার মাত্র ৩৩ বলে ৯৩ রানের এক ঝোড়ো ইনিংস খেলেন। এ দিকে, কোয়ালিফায়ার ২-এ গুজরাত টাইটান্স, রাজস্থান রয়‍্যালসকে হারিয়ে ফাইনালে উঠেছে।

রাজস্থান রয়‍্যালসের বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন শুভমান গিল। গিলের ইনিংসে ছিল ১৫টি চার ও তিনটি ছক্কা। আরসিবি পঞ্চমবারের মতো আইপিএল ফাইনালে পৌঁছেছে। গুজরাত টাইটান্স তৃতীয়বারের মতো আইপিএল ফাইনালে খেলবে। রজত পাটিদারের অধিনায়কত্বে আরসিবি ২০২৫ সালে তাদের প্রথম আইপিএল ট্রফি জেতে। আর ২০২২ সালে গুজরাত টাইটান্স তাদের প্রথম আইপিএল মরসুমেই ট্রফিটি জয় করে।

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাত টাইটানসের রেকর্ড বেশ ভালো। এই আইপিএল মরসুমে গুজরাত ঘরের মাঠে খেলা সাতটি ম্যাচের মধ্যে পাঁচটিতেই জিতেছে। তাই আরসিবি-র জন্য চ্যালেঞ্জটা বেশ কঠিন হবে। তবে, ভক্তদের নজর থাকবে বিরাট কোহলির দিকে এবং তারা তাঁকে আরও একবার আইপিএল ট্রফি হাতে তুলে নিতে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করবে।

এই মরসুমে বিরাট কোহলিও দারুণ ছন্দে। তিনি একটি শতকসহ ১৫ ম্যাচে ১৬৪.৩৮ স্ট্রাইক রেটে ৬০০ রান করেছেন। আরসিবি-র বোলিংয়ের কথা বলতে গেলে, ভুবনেশ্বর কুমার এই মরসুমে অসাধারণ পারফর্ম করেছেন। এবারে তিনি ১৫ ম্যাচে ২৬টি উইকেট নিয়েছেন। গুজরাত টাইটান্সের দুই ওপেনারই দুর্দান্ত ফর্মে আছেন। শুভমান গিল এই আইপিএল মরসুমে ১৫ ম্যাচে ১৬৩.৭১ স্ট্রাইক রেটে ৭২২ রান করেছেন।

অন্যদিকে, সাই সুদর্শন এই আইপিএল মরসুমে ১৬ ম্যাচে ১৫৯.৫৫ স্ট্রাইক রেটে ৭১০ রান করেছেন। গুজরাতের বোলিংয়ের কথা বলতে গেলে, কাগিসো রাবাডা ১৬ ম্যাচে ২৮ উইকেট নিয়েছেন এবং পার্পল ক্যাপের দৌড়ে এগিয়ে আছেন। এই আইপিএল মরসুমে দল দুটি দুইবার মুখোমুখি হয়েছে এবং দুই বারই আরসিবি জিতেছে।

Advertisement

 

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সম্ভাব্য একাদশ: ভেঙ্কটেশ আইয়ার, বিরাট কোহলি, দেবদত্ত পাড়িক্কল, রজত পাতিদার (অধিনায়ক), জিতেশ শর্মা (উইকেটরক্ষক), টিম ডেভিড, ক্রুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, জ্যাকব ডাফি, জশ হ্যাজেলউড, রসিখ সালাম দার। ইমপ্যাক্ট প্লেয়ার: রোমারিও শেফার্ড / ফিল সল্ট।

 

গুজরাট টাইটান্সে সম্ভাব্য একাদশ: সাঁই সুদর্শন, শুভমান গিল (অধিনায়ক), জস বাটলার (উইকেটরক্ষক), নিশান্ত সিন্ধু, ওয়াশিংটন সুন্দর, জেসন হোল্ডার, রাশিদ খান, আর সাঁই কিশোর, কাগিসো রাবাদা, প্রসিদ্ধ কৃষ্ণ, মহম্মদ সিরাজ। ইমপ্যাক্ট প্লেয়ার: রাহুল তেওয়াটিয়া।

Read more!
Advertisement
Advertisement