Advertisement

RCB vs GT IPL 2026: IPL ফাইনাল আজ, গিল না পাতিদার? ট্রফি জয়ের সঙ্গে সঙ্গে ভাগ্য নির্ধারণ টিম ইন্ডিয়ার টি২০-রও

RCB vs GT IPL 2026: টি২০ বিশ্বকাপ জয়ের পর থেকেই ভারতীয় দলের ভবিষ্যৎ রূপরেখা নিয়ে জল্পনা তুঙ্গে। সূর্যকুমার যাদবের পর দলের পরবর্তী নেতৃত্বের ব্যাটন কার হাতে উঠবে, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। নির্বাচকদের রাডারে সঞ্জু স্যামসন, তিলক বর্মা কিংবা শ্রেয়স আইয়াররা থাকলেও, চলতি আইপিএলে গিল ও পাটিদারের অতিমানবীয় ব্যাটিং পারফরম্যান্স নির্বাচকদের মধুর সমস্যায় ফেলে দিয়েছে।

Aajtak Bangla
  • আহমেদাবাদ,
  • 31 May 2026,
  • अपडेटेड 6:37 AM IST

RCB vs GT IPL 2026: আজ, ৩১ মে আইপিএল ২০২৬-এর মেগা ফাইনাল। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেতাবি লড়াইয়ে মুখোমুখি গুজরাত টাইটান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সন্ধে সাড়ে ৭টা থেকে শুরু হতে চলা এই মেগা ম্যাচ শুধু আইপিএল ট্রফি জয়ের লড়াই নয়, বরং ভারতীয় ক্রিকেট মহলের নজর কাড়ছে অন্য এক সমীকরণে। টিম ইন্ডিয়ার আসন্ন টি২০ দলে জায়গা পাওয়ার ক্ষেত্রে এই ম্যাচ দুই অধিনায়ক শুভমন গিল এবং রজত পাটিদারের কাছে এক বিরাট অগ্নিপরীক্ষা।

টি২০ বিশ্বকাপ জয়ের পর থেকেই ভারতীয় দলের ভবিষ্যৎ রূপরেখা নিয়ে জল্পনা তুঙ্গে। সূর্যকুমার যাদবের পর দলের পরবর্তী নেতৃত্বের ব্যাটন কার হাতে উঠবে, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। নির্বাচকদের রাডারে সঞ্জু স্যামসন, তিলক বর্মা কিংবা শ্রেয়স আইয়াররা থাকলেও, চলতি আইপিএলে গিল ও পাটিদারের অতিমানবীয় ব্যাটিং পারফরম্যান্স নির্বাচকদের মধুর সমস্যায় ফেলে দিয়েছে। এই হাই-ভোল্টেজ ফাইনালে যে ভালো পারফর্ম করবে, তার সামনে আগামী ২৬ জুন से ১১ জুলাইয়ের আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজের দরজা চওড়া হতে পারে।

চলতি মরশুমে আরসিবি-র ব্যাটিংয়ের মূল স্তম্ভ ৩২ বছর বয়সী মধ্যপ্রদেশের ব্যাটার রজত পাটিদার। দেশের হয়ে মাত্র ১টি ওয়ানডে ও ৩টি টেস্ট খেলা এই ক্রিকেটার চলতি আইপিএলে প্রায় ২০০ স্ট্রাইক রেটে ৪৮৬ রান করেছেন। কোয়ালিফায়ার-১-এ গুজরাতের বিরুদ্ধে মহম্মদ সিরাজ ও কাগিসো রাবাডাদের পিটিয়ে মাত্র ৩৩ বলে ৯৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন তিনি। ফাইনালের আগে শর্ট বলের বিরুদ্ধে বিশেষ অনুশীলন করা আরসিবি অধিনায়ক অবশ্য সিলেকশন নিয়ে ভাবছেন না, তাঁর পুরো ফোকাস ট্রফিতে। আজ জিতলে এমএস ধোনি ও রোহিত শর্মার পর আইপিএল ইতিহাসে টানা দুটি খেতাব জেতা তৃতীয় অধিনায়ক হিসেবে অনন্য নজির গড়বেন পাটিদার।

অন্যদিকে, টিম ইন্ডিয়ার টেস্ট ও ওয়ানডে অধিনায়ক শুভমন গিলের সামনেও বিরাট চ্যালেঞ্জ। টুর্নামেন্টে ইতিমধ্যে ১৬৩.৭২-এর কেরিয়ার সেরা স্ট্রাইক রেটে ৭২২ রান করেছেন গিল। কোয়ালিফায়ার-২-এ রাজস্থানের বিরুদ্ধে হাঁকিয়েছেন অনবদ্য শতরান। গিল জানিয়েছেন, জাতীয় টি২০ দলে সুযোগ পেলে তিনি খুশিই হবেন, তবে তিন ফর্ম্যাটেই নিজেকে সেরা করে তোলাই তাঁর লক্ষ্য। তবে আইপিএল ফাইনালের মাত্র পাঁচ দিন পরেই আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতকে নেতৃত্ব দিতে হবে গিলকে। ভারতীয় ক্রিকেটের পোস্টার বয় হলেও টি২০-র টপ অর্ডারে জায়গা পাকা করতে আজ ট্রফি জয়ের পাশাপাশি ব্যাট হাতেও নিজেকে প্রমাণ করতে মরিয়া গুজরাত অধিনায়ক।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement