Advertisement

IPL 2026 KKR: ২ ম্যাচ হেরে বিধ্বস্ত KKR, রাহানেকে বিশেষ পরামর্শ সৌরভের

আইপিএল-এর প্রথম তিন ম্যাচে মাত্র ১ পয়েন্ট পেয়েছে কেকেআর। পরপর দুই ম্যাচ হারের পর, সোমবারের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় ১ পয়েন্ট পেয়েছে অজিঙ্কা রাহানের দল। বোলিং-এর পাশাপাশি ব্যাটিং নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। সকলেই যখন কেকেআর টিম ম্যানেজমেন্টের ভূমিকা নিয়ে সরব, তখনই ক্যাপ্টেনকে পরামর্শ দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

অজিঙ্কা রাহানে ও সৌরভ গঙ্গোপাধ্যায় অজিঙ্কা রাহানে ও সৌরভ গঙ্গোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Apr 2026,
  • अपडेटेड 3:26 PM IST
  • পরপর ম্যাচ হেরে চাপে কেকেআর
  • রাহানেকে বিশেষ পরামর্শ সৌরভের

আইপিএল-এর প্রথম তিন ম্যাচে মাত্র ১ পয়েন্ট পেয়েছে কেকেআর। পরপর দুই ম্যাচ হারের পর, সোমবারের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় ১ পয়েন্ট পেয়েছে অজিঙ্কা রাহানের দল। বোলিং-এর পাশাপাশি ব্যাটিং নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। সকলেই যখন কেকেআর টিম ম্যানেজমেন্টের ভূমিকা নিয়ে সরব, তখনই ক্যাপ্টেনকে পরামর্শ দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

ভারতের অন্যতম সফল ক্যাপ্টেন মঙ্গলবার এক অনুষ্ঠানে এসেছিলেন। সেখানে রিঙ্কু সিং ছাড়াও উপস্থিত ছিলেন কেকেআর ক্যাপ্টেন রাহানে। সেখানেই পরামর্শ দেন সৌরভ। ভারতীয় ক্রিকেটের আইকন বলেন, 'রিঙ্কুকে অত পরে নামিও না। ওকে তুলে আনো ব্যাটিং অর্ডারে।' রিঙ্কুর গলায় ধরা পড়ল আবেগ, 'ইডেনে দর্শকরা নাম ধরে ডাকলে দারুণ আনন্দ হয়। প্রচুর মেহনত করে এখানে পৌঁছেছি।' কাঁটা বিছানো পথ ক্ষত-বিক্ষত রক্তাক্ত পায়ে পেরতে হয়েছে যে!

এ মরসুমে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে হার দিয়ে অভিযান শুরু করেছে কেকেআর। এরপর ঘরের মাঠে ফিরেও অবস্থার উন্নতি হয়নি কলকাতার। ফের হারতে হয় সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। এরপর ফের ঘরের মাঠে পঞ্জাব কিংসের বিরুদ্ধে মাঠে নামে কলকাতা। বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাওয়ায় ১ পয়েন্ট পেয়ে যায় কলকাতা। তবে এভাবে চললে সমস্যায় পড়তে হবে কেকেআর-কে। আর সেই কারণেই অভিজ্ঞ সৌরভ গঙ্গোপাধ্যায় পরামর্শ দিলেন কেকেআর ক্যাপ্টেনকে।

তবে এর মধ্যেও স্বস্তির খবর কলকাতার জন্য। কারণ নেটে বল করা শুরু করে দিয়েছেন আরও এক তারকা মাথিশা পাথিরানা। গত মরসুমে ডেথ বোলিং-এর ভুগতে হয়েছিল কেকেআর-কে। আর সেই কারণেই শ্রীলঙ্কার এই পেস বোলারকে মিনি নিলামে বড় অঙ্কের টাকায় কিনে নেয় শাহরুখ খানের দল। পাথিরানা চোট পাওয়ায় তাঁকে নিয়ে সমস্যা শুরু হয়। তিনি শুরুর দিকে দলের সঙ্গে যোগ দিতে পারেননি। তবে এবার দ্রুতই তিনি দলে যোগ দেবেন বলে মনে করা হচ্ছে। 

আইপিএলের আগেই শ্রীলঙ্কান বোর্ড বার্ষিক চুক্তিবদ্ধ ক্রিকেটারদের ফিটনেস নিয়ে কড়া পদক্ষেপ নিয়েছিল। জানিয়েছিল ফিজিক্যাল পারফরম্যান্স পরীক্ষায় পাশ করা ক্রিকেটাররাই আইপিএলে খেলার ছাড়পত্র পাবেন। তবে সূত্রের খবর তিনি এখনও ফিটনেস পরীক্ষা দেননি। তিনি যদি তা না দেন তা হলে কি ভারতে এসে আইপিএল খেলার জন্য ছাড়পত্র পাবেন? সেটাই বড় প্রশ্ন।    

Advertisement

Read more!
Advertisement
Advertisement