Advertisement

IPL 2026 KKR vs CSK: গোল্ডেন ডাক, ২ ওভারে ৩০ রান খাওয়ানো গ্রিনকে তবুও বয়ে বেড়াচ্ছে KKR, কেন?

একের পর এক ম্যাচে ব্যর্থ হলেও খেলেই চলেছেন ক্যামেরন গ্রিন। ২৫ কোটি ২০ লক্ষ টাকা দিয়ে তাঁকে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। সেই কারণেই কি তাঁকে দলের বাইরে রাখতে পারছে না কেকেআর? মঙ্গলবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধেও খেলছেন গ্রিন। দলে একটিই পরিবর্তন করেছে কেকেআর। নবদীপ সাইনির বদলে বরুণ চক্রবর্তী ফিরেছেন। চেন্নাই ম্যাচেও ব্যর্থ গ্রিন।

ক্যামেরন গ্রিনক্যামেরন গ্রিন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Apr 2026,
  • अपडेटेड 11:10 PM IST

একের পর এক ম্যাচে ব্যর্থ হলেও খেলেই চলেছেন ক্যামেরন গ্রিন। ২৫ কোটি ২০ লক্ষ টাকা দিয়ে তাঁকে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। সেই কারণেই কি তাঁকে দলের বাইরে রাখতে পারছে না কেকেআর? মঙ্গলবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধেও খেলছেন গ্রিন। দলে একটিই পরিবর্তন করেছে কেকেআর। নবদীপ সাইনির বদলে বরুণ চক্রবর্তী ফিরেছেন। চেন্নাই ম্যাচেও ব্যর্থ গ্রিন।

চেন্নাই ম্যাচে বল করতে নেমে এতটাই খারাপ পারফরম্যান্স গ্রিনের, যে তিনি একটাও উইকেট তো পেলেনই না, উল্টে দুই ওভারে দিয়েছেন ৩০ রান। আর ব্যাট করতে নেমে প্রথম বলেই আউট তিনি। নূর আহমেদের বলে বোল্ড হলেন গ্রিন। অস্ট্রেলিয়ান তারকাকে কেন তবুও খেলানো হচ্ছে, সেটাই পরিস্কার নয়। 

চেন্নাইয়ের বিরুদ্ধে প্রথম জয়ের লক্ষ্যে নেমেছিল কলকাতা। ১৯৩ রানের লক্ষ্য পাওয়া কলকাতা মনে করেছিল এই লক্ষ্য অনেকটা সহজ হবে। কিন্তু সুনীল নারিন, অজিঙ্কা রাহানে ও অঙ্গকৃষ রঘুবংশী ছাড়া কেউই সেভাবে রান করতে পারেননি। ২২ বলে ২৮ রান করেন রাহানে। সেটাই সবচেয়ে বেশি রান। গ্রিন সেখানে ০ রানে আউট। ফলে অবস্থা আরও খারাপ হয়েছে নাইটদের। তিন বারের চ্যাম্পিয়নরা ধুঁকছে। 

ব্লেসিং মুজ়ারাবানি এই ম্যাচেও সুযোগ পাননি। নেওয়া হয়নি চেন্নাইয়ের উইকেটে খেলার অভিজ্ঞতা থাকা রাচিন রবীন্দ্রকেও।

কেকেআরের প্রথম একাদশ— অজিঙ্ক রাহান (অধিনায়ক), অঙ্গকৃশ রঘুবংশী, ক্যামেরন গ্রিন, রভম্যান পাওয়েল, রিঙ্কু সিংহ, রমনদীপ সিংহ, সুনীল নারাইন, অনুকূল রায়, বরুণ চক্রবর্তী, বৈভব অরোরা, কার্তিক ত্যাগী।

ইমপ্যাক্ট প্লেয়ার— ফিন অ্যালেন, মণীশ পাণ্ডে, তেজস্বী দাহিয়া, টিম সেইফার্ট, নবদীপ সাইনি।  

Read more!
Advertisement
Advertisement