Advertisement

IPL 2026 KKR vs CSK: KKR ম্যাচে ফিরতে পারেন ধোনি, CSK ম্যাচের নাইটদের দল কেমন?

আইপিএল লিগ টেবিলের একেবারে তলানিতে থাকা দুই দল মুখোমুখি হচ্ছে মঙ্গলবার। এই ম্যাচে প্রত্যাবরতন হতে পারে মহেন্দ্র সিং ধোনির। তবে, তাদের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড এবং স্পিনারদের ফর্ম এখনও তাদের জন্য উদ্বেগের কারণ হয়ে থাকবে। অন্যদিকে, কেকেআর এখনও তাদের বোলিং কম্বিনেশন নিয়ে ভুগছে; তার উপর, ব্যাট হাতে কেবল অধিনায়ক রাহানে এবং তরুণ রঘুবংশীই সফল হতে পেরেছেন।

Aajtak Bangla
  • চেন্নাই,
  • 14 Apr 2026,
  • अपडेटेड 9:20 AM IST

আইপিএল লিগ টেবিলের একেবারে তলানিতে থাকা দুই দল মুখোমুখি হচ্ছে মঙ্গলবার। এই ম্যাচে প্রত্যাবরতন হতে পারে মহেন্দ্র সিং ধোনির। পাঁচবারের চ্যাম্পিয়নরা তাদের শেষ ম্যাচে বেশ থিতু ছিল। তবে, তাদের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড এবং স্পিনারদের ফর্ম এখনও তাদের জন্য উদ্বেগের কারণ হয়ে থাকবে। অন্যদিকে, কেকেআর এখনও তাদের বোলিং কম্বিনেশন নিয়ে ভুগছে; তার উপর, ব্যাট হাতে কেবল অধিনায়ক রাহানে এবং তরুণ রঘুবংশীই সফল হতে পেরেছেন।

যদিও এই মুহূর্তে উভয় দল প্রায় একই পর্যায়ে রয়েছে, ঘরের মাঠে সিএসকে ফেভারিট হিসেবেই মাঠে নামবে। শেষ ম্যাচ জিতলেও, টানা দ্বিতীয় জয়ের খোঁজে থাকা সিএসকে এই ম্যাচে কিছুটা চাপের মধ্যেই থাকবে। আইপিএলে সিএসকে শেষবার টানা দুটি ম্যাচ জিতেছিল দুই বছর আগে, ১৪ই এপ্রিল, সে সময় তারা আইপিএল ২০২৪-এ কলকাতার প্সাশাপাশি মুম্বইকেও হারিয়েছিল।

গত কয়েক মরসুম ধরেই সময়টা ভাল যাচ্ছে না চেন্নাইয়ের। গত মরসুমে রুতুরাজ ছিটকে যান। ধোনি দায়িত্ব নিলেও দলকে শেষ চারে তুলতে পারেননি। সেখানে চাপ আরও বেশি। পাঁচবারের চ্যাম্পিয়ন দল এভাবে মুখ থুবড়ে পড়লে সমস্যায় পড়তেই হয় সাধারণ সমর্থকদের। 

চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য একাদশ:সঞ্জু স্যামসন (ডব্লিউ), রুতুরাজ গায়কওয়াড় (সি), আয়ুষ মাত্রে, সরফরাজ খান, শিবম দুবে, ডিওয়াল্ড ব্রেভিস, জেমি ওভারটন, নুর আহমেদ, আনশুল কাম্বোজ, গুরজাপনীত সিং, খলিল আহমেদ
 
ইমপ্যাক্ট সাব:ম্যাথিউ শর্ট, আকিল হোসেইন, কার্তিক শর্মা, প্রশান্ত বীর, ম্যাট হেনরি
 
কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ:অজিঙ্কা রাহানে (সি), ফিন অ্যালেন, ক্যামেরন গ্রিন, আংক্রিশ রঘুবংশী (ডব্লিউ), রিংকু সিং, রোভম্যান পাওয়েল, রমনদীপ সিং, অনুকুল রায়, সুনীল নারিন, নবদীপ সাইনি, কার্তিক ত্যাগী
 
ইমপ্যাক্ট সাব:মনীশ পান্ডে, বৈভব অরোরা, তেজস্বী দাহিয়া, রাহুল ত্রিপাঠি, টিম সিফার্ট

আইপিএলে সিএসকে বনাম কেকেআর-এর মুখোমুখি লড়াই
মোট ম্যাচের সংখ্যা: ৩২
সিএসকে জিতেছে: ২০
কেকেআর জিতেছে: ১১
ফলাফল হয়নি: ১

Advertisement
Read more!
Advertisement
Advertisement