Advertisement

IPL 2026 KKR vs LSG: নারিন-বরুণ কি ফিরছেন আজকের ম্যাচে? দেখে নিন LSG-র বিরুদ্ধে KKR-এর সম্ভাব্য দল

বৃহস্পতিবার লখনউ সুপার জায়েন্টের (Lucknow Super giant) বিরুদ্ধে নামছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। পরপর দুই ম্যাচ হারের পর পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় পয়েন্ট টেবিলে খাতা খোলার সুযোগ পেয়েছে অজিঙ্কা রাহানের দল। তবে লখনউয়ের বিরুদ্ধে ম্যাচেও (KKR vs LSG) বৃষ্টির সম্ভাবনা প্রবল। একদিকে টানা হারের গ্লানি মুছে জয়ের সরণিতে ফেরার মরিয়া চেষ্টা, অন্যদিকে জয়ের ধারা বজায় রেখে লিগ টেবিলের উপরের দিকে উঠে আসার চ্যালেঞ্জ।

সুনীল নারিন ও বরুণ চক্রবর্তীসুনীল নারিন ও বরুণ চক্রবর্তী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Apr 2026,
  • अपडेटेड 11:20 AM IST

বৃহস্পতিবার লখনউ সুপার জায়েন্টের (Lucknow Super giant) বিরুদ্ধে নামছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। পরপর দুই ম্যাচ হারের পর পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় পয়েন্ট টেবিলে খাতা খোলার সুযোগ পেয়েছে অজিঙ্কা রাহানের দল। তবে লখনউয়ের বিরুদ্ধে ম্যাচেও (KKR vs LSG) বৃষ্টির সম্ভাবনা প্রবল। একদিকে টানা হারের গ্লানি মুছে জয়ের সরণিতে ফেরার মরিয়া চেষ্টা, অন্যদিকে জয়ের ধারা বজায় রেখে লিগ টেবিলের উপরের দিকে উঠে আসার চ্যালেঞ্জ।

দলে জায়গা পাবেন নারিন?
চলতি মরসুমের শুরুটা কেকেআর-এর জন্য একেবারেই সুখকর নয়। প্রথম দুই ম্যাচেই ব্যাটিং ও বোলিং, দুই বিভাগেই মুখ থুবড়ে পড়েছে তিন বারের চ্যাম্পিয়নরা। গত ম্যাচে পঞ্জাব কিংসের বিরুদ্ধেও শুরুটা একেবারেই ভাল হয়নি। দ্রুত দুই উইকেট খুইয়ে বসে নাইটরা বৃষ্টি শেষ পর্যন্ত ত্রাতা হয়ে যায়। ম্যাচ ভেস্তে যাওয়ায় মাত্র ১টি পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হয়েছে অজিঙ্কা রাহানেদের। বর্তমানে কেকেআর ম্যানেজমেন্টের কাছে সবচেয়ে বড় চিন্তা হল, দলের ওপেনিং জুটি এবং মিডল অর্ডার ব্যর্থতা। ফিন অ্যালেন এবং ক্যামেরন গ্রিনের মতো দামী বিদেশি প্লেয়াররা এখনও জ্বলে উঠতে পারেননি। রিঙ্কু সিং বা রমনদীপ সিংরা শেষ দিকে চেষ্টা করলেও বড় রানের ভিত গড়তে ব্যর্থ হচ্ছে টপ অর্ডার। লখনউয়ের বিরুদ্ধে কেমন পারফরম্যান্স করেন তারা, সেই দিকে নজর থাকবে সকলের। গত ম্যাচে শরীর খারাপের জন্য খেলতে পারেননি সুনীল নারিন। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন। কিন্তু লখনউয়ের বিরুদ্ধে খেলবেন কিনা, তা এখনও নিশ্চিত নয়।

SRH-এর বিরুদ্ধে জিতে খেলতে আসছে LSG
গত ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে ৫ উইকেটে হারিয়ে তারা মরসুমের প্রথম জয় তুলে নিয়েছে। লখনউয়ের ব্যাটিং গভীরতা এখন যে কোনও দলের কাছে আতঙ্কের কারণ। অধিনায়ক ঋষভ পন্ত ছন্দে ফিরেছেন। হায়দরাবাদের বিরুদ্ধে পন্তের ৫০ বলে ৬৬ রানের ইনিংস অনেকটাই পরিণত। ছন্দে আছেন এইডেন মার্করামও। তিনি ২৭ বলে ৪৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন, যা লখনউকে পাওয়ার প্লেতে অনেকটা এগিয়ে দেয়।

Advertisement

লখনউয়ের বোলিংও তাদের অন্যতম শক্তি। অভিজ্ঞ ভারতীয় পেসার মহম্মদ শামি যে ফর্মে রয়েছেন, তাতে কেকেআর-এর নড়বড়ে ব্যাটিং অর্ডারে ধস নামানো তাঁর পক্ষে কঠিন হবে না। গত ম্যাচে ৪ ওভারে মাত্র ৮ রান দিয়ে ২ উইকেট নিয়ে তিনি একাই হায়দরাবাদকে ব্যাকফুটে ঠেলে দিয়েছিলেন। সঙ্গে রয়েছেন আবেশ খান এবং তরুণ তুর্কি প্রিন্স যাদব, যাঁরা নিয়মিত ব্যবধানে উইকেট তুলতে দক্ষ।

কেকেআর বনাম লখনউ সুপার জায়ান্ট ম্যাচের সম্ভাব্য একাদশ
কলকাতা নাইট রাইডার্স- অজিঙ্কা রাহানে (অধিনায়ক) , ফিন অ্যালেন , ক্যামেরন গ্রিন , অঙ্গকৃষ রঘুবংশী (উইকেটরক্ষক), রিঙ্কু সিং, রমনদীপ সিং, অনুকূল রায়, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, বৈভব অরোরা, কার্তিক ত্যাগী।
ইমপ্যাক্ট প্লেয়ার: ব্লেসিং মুজারাবানি

লখনউ সুপার জায়ান্টস- এডেন মার্করাম, মিচেল মার্শ , ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটরক্ষক), আয়ুশ মাত্রে , নিকোলাস পুরান , আব্দুল সামাদ, আবেশ খান , মনিমরণ সিদ্ধার্থ , মহম্মদ শামি, দিগ্বেশ রাঠি, প্রিন্স যাদব।
ইমপ্যাক্ট প্লেয়ার: আয়ুশ বাদোনি
 

Read more!
Advertisement
Advertisement