
আইপিএল-এ আজ কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হবে পঞ্জাব কিংসের। তবে কলকাতায় এই ম্যাচ চলাকালীন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তাতে কি ম্যাচ ভেস্তে যেতে পারে? সেটাই এখন বড় প্রশ্ন সমর্থকদের মধ্যে। আসলে পরপর দুই ম্যাচ হারের পর দল এমনিতেই বেশ চাপে। ফলে এখান থেকে ঘুরে দাঁড়াতে হলে পুরো পয়েন্ট চাই কেকেআর-এর।
কেমন থাকবে সোমবারের আবহাওয়া?
সোমবার সকালে আলিপুর আবহাওয়া দফতর যে পূর্বাভাস দিয়েছে তাতে দেখা যাচ্ছে, আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রির আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। পাশাপাশি জানিয়ে দেয়া হয়েছে আকাশ আংশিক মেঘলা থাকবে। বিকেল বা সন্ধ্যার দিকে হালকা বজ্রঝড়সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে ম্যাচের সময় কিছুটা হলেও ঝড়-বৃষ্টি হতে পারে। তবে সেক্ষেত্রে ম্যাচ ভেস্তে যাওয়ার কোনও সম্ভাবনাই প্রায় নেই। কারণ ইডেনের নিকাশি ব্যবস্থা বেশ ভাল। খুব বৃষ্টি হলেও মাঠে জল দাঁড়ায় না। ফলে ফের ম্যাচ শুরু হতে খুব বেশি সময় লাগে না। তাই ম্যাচ নিয়ে চিন্তার বেশি কারণ নেই।
যদি ম্যাচ ভেস্তে যায় তা হলে কী হবে?
গ্রুপ পর্বের ম্যাচে রিজার্ভ ডে নেই। ফলে, ম্যাচ পরের দিন হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। ম্যাচ যদি ভেস্তে যায়, পুরো খেলা না হয় তা হলে, দুই দলই ১ পয়েন্ট করে পাবে। সেক্ষেত্রে খাতা খুলবে কেকেআর। যদিও দুই ম্যাচ হারের পর, খাতা খলা শুধু যথেষ্ট হবে না অজিঙ্কা রাহানের দলের কাছে। তাদের ম্যাচ জিততে হবে। অন্যদিকে পঞ্জাব পরপর দুই ম্যাচ জিতেছে। ফলে এই ম্যাচে রেজাল্ট না এলে কিছুটা হলেও হতাশ হবেন শ্রেয়স আইয়াররা। কারণ ভাল ছন্দে থাকাকালীনই যে কোনও দল চাইবে জত বেশি সম্ভব পয়েন্ট তুলে নিতে।
সামগ্রিকভাবে, কলকাতা নাইট রাইডার্সের জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ। ম্যাচে ফিরতে হলে তাদের কৌশল ও পারফরম্যান্স উভয়েরই উন্নতি করতে হবে। অন্যদিকে, পঞ্জাব কিংস এই ম্যাচটি জিতে তাদের জয়ের ধারা বজায় রাখতে চাইবে।
কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য প্লেয়িং 11: ফিন অ্যালেন, অজিঙ্কা রাহানে (অধিনায়ক), আংকৃশ রঘুবংশী (উইকেটরক্ষক), ক্যামেরন গ্রিন, রিংকু সিং, রমনদীপ সিং, অনুকুল রায়, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, রেসিং মুজারাবানি এবং বৈভব অরোরা।
ইমপ্যাক্ট সাব: কার্তিক ত্যাগী
পঞ্জাব কিংসের সম্ভাব্য প্লেয়িং 11: প্রভসিমরান সিং (উইকেটরক্ষক), কুপার কনোলি, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), নেহাল ও য়াধেরা, শশাঙ্ক সিং, মার্কাস স্টোইনিস, মার্কো জানসেন, জেভিয়ার বার্টলেট, আরশদীপ সিং, বিজয়কুমার বৈশাক এবং যুজবেন্দ্র চাহাল।
ইমপ্যাক্ট সাব: প্রিয়াংশ আর্য