Advertisement

IPL 2026 KKR vs SRH Probable XI: কার্সের চোট সমস্যায় হায়দরাবাদ; KKR দলে কোনও বদল হবে?

কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরবাদ দুই দলই প্রথম ম্যাচ হেরে গিয়েছে। ফলে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া দুই দলই। কেকেআর দলে বদল আসতে পারে। অন্যদিকে ব্রাইডেন কার্স চোটের কারণে এই ম্যাচে নেই। ফলে সমস্যায় রয়েছে ড্যানিয়েল ভিত্তোরির দলও।

আইপিএল ২০২৫, সানরাইজার্স হায়দ্রাবাদ (এসআরএইচ) বনাম কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) লাইভ স্কোর: হায়দ্রাবাদ এবং কলকাতার মধ্যে লড়াই।আইপিএল ২০২৫, সানরাইজার্স হায়দ্রাবাদ (এসআরএইচ) বনাম কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) লাইভ স্কোর: হায়দ্রাবাদ এবং কলকাতার মধ্যে লড়াই।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Apr 2026,
  • अपडेटेड 10:37 AM IST

কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরবাদ দুই দলই প্রথম ম্যাচ হেরে গিয়েছে। ফলে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া দুই দলই। কেকেআর দলে বদল আসতে পারে। অন্যদিকে ব্রাইডেন কার্স চোটের কারণে এই ম্যাচে নেই। ফলে সমস্যায় রয়েছে ড্যানিয়েল ভিত্তোরির দলও। 

জানা যাচ্ছে, টি২০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা বনাম নিউজিল্যান্ড ম্যাচ যে পিচে খেলা হয়েছিল সেই পিচেই কলকাতা–হায়দরাবাদ ম্যাচ হতে পারে। সেই ম্যাচে শতরান করা ফিন অ্যালেন কেকেআর দলে রয়েছেন। পিচ থেকে কেকেআরের স্পিনারদের সাহায্য পাওয়ার সম্ভাবনা থাকছে। ফলে দুই স্পিনার বরুণ চক্রবর্তী ও সুনীল নারিন ফর্মে ফিরতে পারেন কিনা সেটা দেখার। 

মুম্বইয়ের বিরুদ্ধে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ব্যাট হাতে শুরুটা দারুণ করেছিলেন অধিনায়ক অজিঙ্কা রাহানে এবং ফিন অ্যালেন। বেশ কয়েকটি রিপোর্ট দাবি করছে, ব্যাটিং অর্ডার নিয়ে বিশেষ চিন্তিত নয় কলকাতা। মূলত সে কারণেই SRH দলের বিরুদ্ধে KKR এর হয়ে ওপেনিং করবেন এই দু'জনেই। এছাড়াও তিন নম্বর পজিশনে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে না নামিয়ে নামানো হতে পারে অঙ্গকৃষ রঘুবংশীকে। সেক্ষেত্রে চার নম্বরে নামতে পারেন অস্ট্রেলিয়ান স্টার।

SRH যেহেতু শক্তিশালী দল ফলে প্রতিপক্ষে বোলারদের একেবারেই হালকা ভাবে নিচ্ছেন কলকাতার কোচ অভিষেক নায়ার। সে কারণে ২ পুরোপুরি গত ম্যাচের কম্বিনেশন ভাঙতে চাইছেন না তিনি। সূত্রের খবর, মুম্বই ম্যাচের মতোই আগামীকালও ৫ নম্বরে ব্যাট করতে আসতে পারেন রিঙ্কু সিং। তবে ৬ নম্বর পজিশনে রমণদীপের জায়গায় খেলতে পারেন রাচিন রবীন্দ্র এবং ৭ নম্বরে অনুকূল রায়কে নামানো হতে পারে। 

বোলিং বিভাগের কথা বলতে গেলে গত ম্যাচে কলকাতার বোলাররা চরম ব্যর্থতা দেখেছিল। আসলে এ বছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগে পর পর তিনজন গুরুত্বপূর্ণ বোলারকে হারিয়েছে KKR। প্রথমে মুস্তাফিজুর রহমানকে বিদায় দিলেও তাঁর বদলি খুঁজে নিয়েছে কলকাতা। এছাড়াও হর্ষিত রানা এবং আকাশদীপ চোটের কারণে বাইরে। ফলে বৈভব আরোরাদের উপর ভরসা করতে হচ্ছে নাইট ম্যানেজমেন্টকে। মনে করা হচ্ছে, গত ম্যাচের বোলি বিভাগে বদল আনবে না কলকাতা। সেক্ষেত্রে MI বিরুদ্ধে যাঁরা খেলেছিলেন তাঁদেরই দলে রাখা হতে পারে।

Advertisement

কেমন হতে পারে কেকেআর-এর দল?
অজিঙ্কা রাহানে (অধিনায়ক), ফিন অ্যালেন, অঙ্গকৃষ রঘুবংশী, ক্যামেরন গ্রিন, রিঙ্কু সিং, রাচিন রবীন্দ্র, অনুকূল রায়, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, বৈভব অরোরা ও ব্লেসিং মুজারাবানি।

Read more!
Advertisement
Advertisement