Advertisement

IPL 2026 KKR: কবে বোলিং শুরু করবেন গ্রিন? বড় আপডেট দিলেন রাহানে

কবে থেকে বল করতে দেখা যাবে ক্যামেরন গ্রিনকে? কেকেআর সমর্থকরা এই প্রশ্ন বারবার করছেন। আর এবার মিলল তার উত্তর। যদিও ঠিক কবে থেকে বল হাতে গ্রিনকে দেখা যাবে সে বিষয়ে সথিক তথ্য দিতে পারেননি স্বয়ং কেকেআর ক্যাপ্টেন অজিঙ্কা রাহানে। বৃহস্পতিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ হারের পর মুখ খুলেছেন তিনি।

ক্যামেরন গ্রিনক্যামেরন গ্রিন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 Apr 2026,
  • अपडेटेड 5:17 PM IST

কবে থেকে বল করতে দেখা যাবে ক্যামেরন গ্রিনকে? কেকেআর সমর্থকরা এই প্রশ্ন বারবার করছেন। আর এবার মিলল তার উত্তর। যদিও ঠিক কবে থেকে বল হাতে গ্রিনকে দেখা যাবে সে বিষয়ে সথিক তথ্য দিতে পারেননি স্বয়ং কেকেআর ক্যাপ্টেন অজিঙ্কা রাহানে। বৃহস্পতিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ হারের পর মুখ খুলেছেন তিনি।

রাহানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, 'আমরা সব রকমভাবে সাহায্য করছি। আমাদের দলের ফিজিও ও ট্রেনাররা ট্রেনিং করাছেন। আশা করছি দ্রুত বোলিং শুরু করতে পারবে।' কেকেআর এ মরসুমে তাঁকে প্রায় ২৫ কোটি টাকা দিয়ে কিনেছে। অলরাউন্ডার হিসেবেই দলে যোগ দিয়েছেন গ্রিন। ফলে তাঁর থেকে ৪ ওভারের কোটা চাইছেন সকলেই। যদিও প্রথম ম্যাচের পর, ক্রিকেট অস্ট্রেলিয়া বিবৃতি দিয়ে জানিয়ে দেয়, তারা আগেই কেকেআর-কে জানিয়েছিল, পুরো ফিট না হওয়া অবধি গ্রিন বল করতে পারবেন না। 

আগের থেকে অনেকটাই ফিট অজি তারকা। তিনি নেটে বল করলেও ম্যাচে বল করার মতো জায়গায় নেই। প্রসঙ্গত, গত সাত টি২৩০ ম্যাচে মাত্র ৭.১ ওভার বল করেছেন গ্রিন। অস্ট্রেলিয়া দলও তাঁকে মূলত বিশেষজ্ঞ ব্যাটার হিসেবেই ব্যবহার করে। ফলে কেকেআর-এ এসে তিনি সেই কাজটাই করে যাচ্ছেন। যদিও ব্যাট হাতেও তাঁর রেকর্ড যে এই মুহূর্তে খুব ভাল তা বোলা যাবে না। 

কলকাতার দলের বোলিং বিভাগ বেশ সমস্যায় পড়ে গিয়েছে একের পর এক তারকা চোটের কবলে থাকায়। হর্ষিত রানা ও আকাশ দীপ চোটের কারণে খেলতে পারছেন না এবং মাথিশা পাথিরানা এখনও দলের সঙ্গে যোগ দেননি। কেকেআর এমআই-এর বিরুদ্ধে খেলা একই দল নিয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছে এবং রাহানে এই মরসুমের প্রথম হোম ম্যাচে অনভিজ্ঞ বোলিং লাইনআপকে নিজেদের সেরাটা দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। তবে তাতে কাজ হয়নি। SRH-এর বিরুদ্ধে ২৪৬ রান তাড়া করতে হয়েছিল কল্কাতাকে। যদিও তা না পারায় হারতে হয় ম্যাচ। এখন দেখার এত নাটকের পর গ্রিন কবে বল হাঁতে নামেন। 
 

Advertisement

Read more!
Advertisement
Advertisement