Advertisement

IPL 2026: আবার ধাক্কা খেল KKR, চোটের জন্য ছিটকে যেতে পারেন আকাশদীপ

আইপিএল থেকে ছিটকে গেলেন আরও এক তারকা। চোট পাওয়ায় এবারের আইপিএল-এ খেলতে পারবেন না কলকাতা নাইট রাইডার্সের তারকা আকাশদীপ। তাঁকে এই মরসুমে কলকাতা ১ কোটি টাকায় দলে নিয়েছিল। প্রথমে হর্ষিত রানা, তারপর মাথিশা পাথিরানা, আর এবার আকাশদীপ। ভাল দল গড়েও পেস বোলারদের নিয়ে সমস্যায় কেকেআর।

আকাশদীপআকাশদীপ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Mar 2026,
  • अपडेटेड 4:32 PM IST

আইপিএল থেকে ছিটকে গেলেন আরও এক তারকা। চোট পাওয়ায় এবারের আইপিএল-এ খেলতে পারবেন না কলকাতা নাইট রাইডার্সের তারকা আকাশদীপ। তাঁকে এই মরসুমে কলকাতা ১ কোটি টাকায় দলে নিয়েছিল। প্রথমে হর্ষিত রানা, তারপর মাথিশা পাথিরানা, আর এবার আকাশদীপ। ভাল দল গড়েও পেস বোলারদের নিয়ে সমস্যায় কেকেআর।

তাঁর দলে না থাকা কেকেআর-এর জন্য নিঃসন্দেহে বড় ধাক্কা; বোলিং লাইন-আপ এমনিতেই চোট-আঘাতের সমস্যায় জর্জরিত। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে দলের ম্যানেজমেন্ট এবং ‘সেন্টার অফ এক্সিলেন্স’ (CoE)-এর চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থার উন্নতির বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

আকাশ দীপের ক্ষেত্রে চোট-আঘাত সমস্যার পুনরাবৃত্তি সমস্যার হয়ে দাঁড়িয়েছে, যার ফলে ভারত হোক বা তাঁর আইপিএল দল দুইয়ের হয়েই বেশ কয়েকটি ম্যাচ তাঁকে বসিয়ে রাখতে হতে পারে। ২০২২ সালে আইপিএল অভিষেকের পর থেকে, চারটি মরসুমে তিনি মাত্র ১৪টি ম্যাচ খেলেছেন এবং ১১.৮২ ইকোনমি রেটে ১০টি উইকেট পেয়েছেন।

লখনউ দলে ছিলেন
গত বছর ২০২৫ সালের নিলামে লখনউ সুপার জায়ান্টস তাঁকে ৮ কোটি টাকায় দলে নিয়েছিল; কিন্তু ছয়টি ম্যাচে মাত্র তিনটি উইকেট নেওয়ায় এক মরসুম পরেই তাঁকে ছেড়ে দেওয়া হয়। পরবর্তী মিনি-নিলামে কলকাতা নাইট রাইডার্স এই বাংলার পেসারকে তাঁর বেস প্রাইস ১ কোটি টাকায় দলে নেয়। 

ধারণা করা হচ্ছে, অন্তত এপ্রিলের মাঝামাঝি সময় পাথিরানাকে দলে পাওয়া যাবে। তিনি ঠিক কবে দলের সঙ্গে যোগ দেবেন, সে বিষয়ে এখনও কোনো নিশ্চিত খবর নেই; উল্লেখ্য, মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে নিজেদের উদ্বোধনী ম্যাচটি খেলার উদ্দেশ্যে ২৫শে মার্চ দলটির মুম্বইয়ে রওনা দেবে।

কেকেআর যখন তাদের পেস বোলিং বিভাগের সমস্যাগুলো সামলাতে ব্যস্ত, ঠিক তখনই তিনবারের আইপিএল চ্যাম্পিয়নরা চেন্নাই সুপার কিংসের প্রাক্তন পেসার সিমরজিৎ সিং ও কেএম আসিফ—এবং সেই সঙ্গে অভিজ্ঞ সন্দীপ ওয়ারিয়রকে নেওয়ার কোথা বিবেচনা করছে।

২০২৪ সালে ট্রফি জয় করা নাইট রাইডার্স গত মরসুমে প্লে-অফেই জায়গা করে নিতে পারেনি। তাই এবার তারা সেই ব্যর্থতা পুষিয়ে নিয়ে চ্যাম্পিয়ন হতে চাইছে।  

Advertisement
Read more!
Advertisement
Advertisement