Advertisement

IPL 2026 KKR: বিস্ফোরক পেসারকে নিচ্ছে KKR? ইনি যে দলে খেলেছেন, তারাই IPL চ্যাম্পিয়ন হয়েছেন

চোট পেয়ে অনিশ্চিত হর্ষিত রানা। একই কারণে মাথিশা পাথিরানাকে নিয়েও সংশয়। এর মধ্যেই বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল খেলতে না দেওয়ায় সমস্যায় পড়তে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। এর মধ্যে মুস্তাফিজুরের জায়গায় কাকে দলে নেবে কেকেআর তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। উঠে আসছে জিম্বাবোয়ে তারকা পেসারের নাম। 

কলকাতা নাইট রাইডার্সকলকাতা নাইট রাইডার্স
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Mar 2026,
  • अपडेटेड 5:06 PM IST
  • ব্লেসিং মুজারাবানিকে নিচ্ছে কেকেআর
  • টি২০ বিশ্বকাপে দারুণ ছন্দে ছিলেন

চোট পেয়ে অনিশ্চিত হর্ষিত রানা (Harshit Rana)। একই কারণে মাথিশা পাথিরানাকে (Mathisha Pathirana) নিয়েও সংশয়। এর মধ্যেই বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) আইপিএল (IPL 2026) খেলতে না দেওয়ায় সমস্যায় পড়তে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে (Kolkata Knight Riders)। এর মধ্যে মুস্তাফিজুরের জায়গায় কাকে দলে নেবে কেকেআর তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। উঠে আসছে জিম্বাবোয়ে (Zimbabwe) তারকা পেসারের নাম। 

কাকে দলে নিচ্ছে কেকেআর?
ব্লেসিং মুজারাবানি (Blessing Muzarabani) দারুণ ছন্দে ছিলেন এবারের টি২০ বিশ্বকাপে (ICC T20 World Cup 2026)। জিম্বাবোয়েকে সুপার এইটে তোলার পেছনে বড় ভূমিকা ছিল তাঁর। অনেকদিন ধরেই নানা নাম নিয়ে কল্পনা চলছিল। তবে সূত্রের খবর অনেকটাই এগিয়ে রয়েছেন জিম্বাবোয়ের পেসার। ৬ ফুট ৮ ইঞ্চি উচ্চতার এই পেসার যে নিয়ন্ত্রণ, বুদ্ধিমত্তা আর ক্ষুধা নিয়ে তিনি বিশ্বের বাঘা বাঘা ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দিচ্ছেন, তা নজর কেড়েছে সবার। 

টি২০ বিশ্বকাপে নজরকাড়া পারফরম্যান্স
গ্রুপ পর্বের তিন ম্যাচে মাত্র ৫.৯১ ইকোনমি রেটে ৯ উইকেট নিয়েছেন মুজারাবানি। শক্তিশালী অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার বিপক্ষে তাদের জয় মোটেও কাকতালীয় ছিল না, বরং ছিল বিশ্ব ক্রিকেটে নিজেদের সামর্থ্যের জানান দেওয়া। আর সেই জয়ে বড় ভূমিকা ছিল এই পেস বোলারের। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ে অসাধারণ নৈপুণ্য দেখিয়েছেন মুজারাবানি। ১৭ রানের বিনিময়ে আদায় করেন ৪ উইকেট। 

মহম্মদ কাইফের ভবিষ্যৎবাণী
মহম্মদ কাইফ মনে করেন, এমন ফর্মের কারণে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএলে চড়া মূল্যে দল পেতে পারতেন মুজারাবানি। নিজের ইউটিউব চ্যানেলে ভারতের প্রাক্তন মিডিল অর্ডার ব্যাটার বলেন, 'মুজারাবানি একজন অসাধারণ বোলার। সে ম্যাচের প্রতিটি ধাপে, নতুন ও পুরোনো উভয় বলেই দারুণ বোলিং করে। যদি এই টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আইপিএলের নিলাম হতো... তাহলে সে এখন যেভাবে বোলিং করছে, তাতে নিশ্চিতভাবেই অন্তত ২০ কোটি টাকা দাম পেত।'

যে দলে থাকেন সে দলই চ্যাম্পিয়ন হয়
এই পেসার গত বছর বিরাট কোহলির বেঙ্গালুরু দলে ছিলেন। যদিও ম্যাচ খেলেননি। কিন্তু তিনি যে দলেই থাকে সেই দলই চ্যাম্পিয়ন হয় বলে একটা বিশ্বাস রয়েছে আইপিএল সার্কিটে। এবার তিনি কেকেআর-এ যোগ দিলে, অজিঙ্কা রাহানেরা ট্রফি তুলে নিতে পারেন কিনা সেটাই এখন দেখার। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement