Advertisement

IPL 2026: ফিট হয়ে ফিরতে পারেন হর্ষিত-পাথিরানা, কেমন হতে পারে KKR-এর প্রথম একাদশ?

আইপিএল-এর প্রথম ধাপের সূচি প্রকাশিত হয়েছে বুধবার। গতবারের ব্যর্থতা কাটিয়ে এবারে ফের চ্যাম্পিয়ন হওয়াই লক্ষ্য কলকাতা নাইট রাইডার্সের। মিনি নিলামের পর দলে একাধিক বদল এসেছে। এর মধ্যে কেকেআর বড় ধাক্কা খেয়েছে মুস্তাফিজুর রহমান আইপিএল থেকে বাদ হয়ে যাওয়ায়। বোলিং বিভাগে হর্ষিত রানা ও মাথিশা পাথিরানার চোট সমস্যা আরও বাড়িয়ে দেয়। তবে আশা করা হচ্ছে দু'জনই ফিট হয়ে ফিরবেন।

Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Mar 2026,
  • अपडेटेड 1:26 PM IST

আইপিএল-এর প্রথম ধাপের সূচি প্রকাশিত হয়েছে বুধবার। গতবারের ব্যর্থতা কাটিয়ে এবারে ফের চ্যাম্পিয়ন হওয়াই লক্ষ্য কলকাতা নাইট রাইডার্সের। মিনি নিলামের পর দলে একাধিক বদল এসেছে। এর মধ্যে কেকেআর বড় ধাক্কা খেয়েছে মুস্তাফিজুর রহমান আইপিএল থেকে বাদ হয়ে যাওয়ায়। বোলিং বিভাগে হর্ষিত রানা ও মাথিশা পাথিরানার চোট সমস্যা আরও বাড়িয়ে দেয়। তবে আশা করা হচ্ছে দু'জনই ফিট হয়ে ফিরবেন।

সেক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্সের প্লেয়িং ১১-এ কারা জায়গা পেতে পারেন তা নিয়েই শুরু হয়েছে জল্পনা। ওপেন করতে পারেন সুনীল নারিন ও ফিন অ্যালেন। সেক্ষেত্রে ক্যাপ্টেন অজিঙ্কা রাহানে তিন নম্বরে নামতে পারেন। চার নম্বরে নামতে পারেন রাহুল ত্রিপাঠি। ফিনিশারের ভূমিকায় থাকতে পারেন ক্যামেরন গ্রিন ও রিঙ্কু সিং। দলে থাকতে পারেন রমনদীপ সিংও। 

সুনীল নারিনের সঙ্গে স্পিন বিভাগ সামলাবেন বরুণ চক্রবর্তী। পেস বোলিং-এ হর্ষিত রানা, উমরান মালিক ও মাথিশা পাথিরানা থাকতে পারেন। এবার প্রশ্ন আসে, সেক্ষেত্রে ইমপ্যাক্ট ক্রিকেটার কে হবেন? পেস বোলিং-এর শক্তি আরও বাড়াতে বৈভব আরোরাকে সুযোগ দেওয়া হতে পারে। কলকাতার প্রথম ম্যাচ ২৯ মার্চ রবিবার। মুম্বইয়ের বিরুদ্ধে তাদের মাঠের এই ম্যাচ খেলবে শাহরুখ খানের দল। 

এখন কেবলমাত্র প্রথম ২০টি ম্যাচের সূচি প্রকাশ করা হয়েছে। ২৮ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত এই ম্য়াচগুলি অনুষ্ঠিত হবে। তিনটি রাজ্যে বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা হওয়ার পরই পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে BCCI-এর তরফে। চিন্নস্বামী স্টেডিয়ামে হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ৫টি হোম ম্যাচ। পাশাপাশি উদ্বোধনী অনুষ্ঠান, প্রথম ম্যাচ, প্লে-অফ ও ফাইনাল—সব মিলিয়ে এবারের টুর্নামেন্টের কেন্দ্রবিন্দু হতে চলেছে এই ভেন্যু।

আইপিএল-এ কেকেআর-এর সম্ভাব্য একাদশ
সুনীল নারিন, ফিন অ্যালেন, অজিঙ্কা রাহানে, রাহুল ত্রিপাঠি, ক্যামেরন গ্রিন, রিঙ্কু সিং, রমনদীপ সিং, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, উমরান মালিক, মাথিশা পাথিরানা, বৈভব আরোরা ( ইমপ্যাক্ট ক্রিকেটার)

Advertisement

Read more!
Advertisement
Advertisement