Advertisement

IPL 2026 KKR: লখনউ ম্যাচ থেকেই বল করবেন গ্রিন? স্বস্তির খবর নাইট শিবিরে

এবারের আইপিএল-এ প্রথম ম্যাচ জয়ের লক্ষ্যে নামছে কলকাতা নাইট রাইডার্স। বৃহস্পতিবারের ম্যাচে তাদের প্রতিপক্ষ লখনউ সুপার জায়েন্ট। এই ম্যাচে প্রথমবার ২৫ কোটি টাকার বোলার ক্যামেরন গ্রিনকে বল করতে দেখা যেতে পারে বলে সূত্রের খবর। শুরু থেকে খেললেও, সেভাবে দাগ কাটতে ব্যর্থ অজি তারকা। ব্যাট করলেও চোটের কারণে বল করছেন না গ্রিন। রয়েছে ক্রিকেট অস্ত্রেলিয়ার নিষেধাজ্ঞা।

ক্যামেরন গ্রিনক্যামেরন গ্রিন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Apr 2026,
  • अपडेटेड 6:04 PM IST
  • কালই লখনউ ম্যাচের বল করবেন গ্রিন
  • এমনটাই সূত্রের খবর

এবারের আইপিএল-এ প্রথম ম্যাচ জয়ের লক্ষ্যে নামছে কলকাতা নাইট রাইডার্স। বৃহস্পতিবারের ম্যাচে তাদের প্রতিপক্ষ লখনউ সুপার জায়েন্ট। এই ম্যাচে প্রথমবার ২৫ কোটি টাকার বোলার ক্যামেরন গ্রিনকে বল করতে দেখা যেতে পারে বলে সূত্রের খবর। শুরু থেকে খেললেও, সেভাবে দাগ কাটতে ব্যর্থ অজি তারকা। ব্যাট করলেও চোটের কারণে বল করছেন না গ্রিন। রয়েছে ক্রিকেট অস্ত্রেলিয়ার নিষেধাজ্ঞা।

ইএসপিএন ক্রিকইনফোর সূত্র অনুসারে দাবি করা হয়েছে, কলকাতায় লখনউ সুপার জায়েন্টের বিরুদ্ধে ম্যাচে বল করতে পারেন গ্রিন। কেকেআর-কে ইতিমধ্যেই একাধিক সমস্যার মধ্যে দিয়ে এগোতে হচ্ছে। প্রথমত, দলের দুর্বল বোলিং লাইন আপ বিপক্ষ দলের ওপর কোনও প্রভাব বিস্তার করতে পারছে না। দ্বিতীয়ত, প্রথম তিনটে ম্যাচের মধ্যে তারা একটাতেও জিততে পারেনি। তবে এই দলের কাছে কার্যত গলার কাঁটা হয়ে বিঁধে রয়েছেন ক্যামেরন গ্রিন।

ব্যাট হাতে প্রথম তিনটে ম্যাচে তিনি যথাক্রমে ১৮, ২ এবং ৪ রান করেছেন। তবে সমস্যা হল, গ্রিন বল করছেন না। অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড যতদিন না পর্যন্ত গ্রিনকে সবুজ সংকেত দেবে, ততদিন বল করতে পারবেন না তিনি। নেটে বল করছেন। কিন্তু ম্যাচে বল করার অনুমতি নেই। সূত্রের খবর তিনি লখনউ ম্যাচ থেকে বল করতে পারেন। সেক্ষেত্রে কিছুটা হলেও শক্তিশালি হবে কেকেআর-এর বোলিং। 

এর মধ্যেই আরও একটা দারুণ খবর কেকেআর সমর্থকদের জন্য। ইতিমধ্যেই নেটে বোলিং করা শুরু করে দিয়েছেন চোট পাওয়া আরও এক তারকা বিদেশি মাথিশা পাথিরানা। শ্রীলঙ্কার এই তারকা এখনও শ্রীলঙ্কা বোর্ডের কাছ থেকে ফিটনেস সার্টিফিকেট পাননি। তবে ভারতে এসে কেকেআর দলে যোগ দিতে উদগ্রীব তারকা বোলার। 

শ্রীলঙ্কার এই পেস বোলারকে মিনি নিলামে বড় অঙ্কের টাকায় কিনে নেয় শাহরুখ খানের দল। পাথিরানা চোট পাওয়ায় তাঁকে নিয়ে সমস্যা শুরু হয়। তিনি শুরুর দিকে দলের সঙ্গে যোগ দিতে পারেননি। তবে এবার দ্রুতই তিনি দলে যোগ দেবেন বলে মনে করা হচ্ছে। 

Advertisement

আইপিএলের আগেই শ্রীলঙ্কান বোর্ড বার্ষিক চুক্তিবদ্ধ ক্রিকেটারদের ফিটনেস নিয়ে কড়া পদক্ষেপ নিয়েছিল। জানিয়েছিল ফিজিক্যাল পারফরম্যান্স পরীক্ষায় পাশ করা ক্রিকেটাররাই আইপিএলে খেলার ছাড়পত্র পাবেন। তবে সূত্রের খবর তিনি এখনও ফিটনেস পরীক্ষা দেননি। তিনি যদি তা না দেন তা হলে কি ভারতে এসে আইপিএল খেলার জন্য ছাড়পত্র পাবেন? সেটাই বড় প্রশ্ন।     
 

Read more!
Advertisement
Advertisement