
আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2026) আগে বড় সমস্যায় কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। গোটা মরসুমের জন্যই ছিটকে গেলেন কেকেআরের তারকা পেসার হর্ষিত রানা (Harshit Rana)। টি-২০ বিশ্বকাপের (ICC T20 World Cup 2026) সময় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অনুশীলন ম্যাচে হাঁটুতে চোট পান তিনি, আর সেই কারণেই বিশ্বকাপ থেকেও ছিটকে গিয়েছিলেন। হাঁটুতে অস্ত্রোপচার হলেও সময়মতো ফিট না হওয়ায় এবার আইপিএল থেকেও বাইরে থাকতে হচ্ছে তাঁকে।
টি২০ বিশ্বকাপেও খেলতে পারেননি হর্ষিত
টি-২০ বিশ্বকালের দলে মহম্মদ সিরাজকে পিছনে ফেলে প্রথম দলে যুক গেয়েছিলেন হর্ষিত। বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও গুরুত্বপূর্ণ সময়ে বড় রান করতে পারেন। তাঁর এই প্রতিভা তাঁকে অন্য বোলরদের থেকে আলাদা করেছিল। যদিও তাঁকে দলে নেওয়া নিয়ে ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীরকে কম সম্যালাচনয়র মুখে পড়তে হয়নি।
মুস্তাফিজুরের বিকল্প পেয়ে গেল কেকেআর
শেষ মরসুমে কলকাতার আইপিএল জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর নেন ১৯টি উইকেট। যদিও এই খারাপ খবরের মধ্যেই বোলিং বিভাগ নিয়ে সুখবর শোনাল কেকেআর ম্যানেজমেন্ট। দ্রুতগতির জিম্বাবোয়ের পেসার ব্লেসিং মোজারাবানিকে দলে নিল তাঁরা। দলীয় সূত্রে খবর, তিনি সম্ভবত জায়গা নিলেন মুস্তাফিজুর রহমানের বদলে। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির জেরে বোর্ডের নির্দেশে মুস্তাফিজুরকে ছাড়তে বাধ্য হয়েছে কেকেআর। টি-২০ ক্রিকেটে ধারবাহিক ভাল পারফরম্যান্সের জন্য পরিচিত মোজারাবানি ইতিমধ্যেই ৮০টির বেশি ম্যাচে ৯০-এরও বেশি উইকেট নিয়েছেন। এর আগে তিনি বেঙ্গালুরু দলের সঙ্গেও যুক্ত ছিলেন। জানা গিয়েছে, আগামী ১৭ মার্চ কলকাতায় পৌঁছানোর কথা তাঁর।
হর্ষিতের জায়গায় কোন ক্রিকেটারকে নিতে পারে কেকেআর
তবে একের পর এক তারকা পেসারের চোট সমস্যা বাড়াচ্ছে অজিঙ্কা রাহানের দলের। হর্ষিত ছিটকে যাওয়ায় আকাশ মাধওয়ালকে কিনতে পারে নাইটরা। অন্যদিকে বিশ্বকাপের মাঝপথে হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে মাঠের বাইরে মাথিশা পাখিরানা। যদিও সরকারিভাবে এই দুই বোলারের ছিটকে যাওয়ার ব্যাপারে কিছুই জানানো হয়নি।