Advertisement

IPL 2026 KKR vs LSG: সকাল থেকেই বৃষ্টি, KKR vs LSG ম্যাচও ভেস্তে যাবে? কী বলছে আবহাওয়ার রিপোর্ট?

বৃহস্পতিবার ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) তাদের চতুর্থ ম্যাচে মুখোমুখি হবে লখনউ সুপার জায়েন্টের (Luckhnow Super Giant) বিরুদ্ধে। তবে পঞ্জাব ম্যাচের মতোই এই ম্যাচ ভেস্তে যেতে পারে বৃষ্টিতে। সকাল থেকেই কলকাতা সংলগ্ন নানা জেলায় বৃষ্টি পড়ছে। সন্ধ্যার দিকে এই বৃষ্টি বাড়তে পারে বলেও আশঙ্কা। সেক্ষেত্রে পঞ্জাব ম্যাচের মতোই এই ম্যাচটাও বাতিল হতে পারে বলে আশঙ্কা ক্রিকেটপ্রেমীদের।

অজিঙ্কা রাহানে ও ঋষভ পন্তঅজিঙ্কা রাহানে ও ঋষভ পন্ত
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Apr 2026,
  • अपडेटेड 10:32 AM IST

বৃহস্পতিবার ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) তাদের চতুর্থ ম্যাচে মুখোমুখি হবে লখনউ সুপার জায়েন্টের (Luckhnow Super Giant) বিরুদ্ধে। তবে পঞ্জাব ম্যাচের মতোই এই ম্যাচ ভেস্তে যেতে পারে বৃষ্টিতে। সকাল থেকেই কলকাতা সংলগ্ন নানা জেলায় বৃষ্টি পড়ছে। সন্ধ্যার দিকে এই বৃষ্টি বাড়তে পারে বলেও আশঙ্কা। সেক্ষেত্রে পঞ্জাব ম্যাচের মতোই এই ম্যাচটাও বাতিল হতে পারে বলে আশঙ্কা ক্রিকেটপ্রেমীদের।

আবহাওয়ার রিপোর্ট কী বলছে?
সকাল থেকেই আকাশের মুখ ভার থাকবে। মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে। দুপুরের পরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সন্ধ্যার দিকেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। জানা গিয়েছে, এদিন সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রির আশেপাশে। আর ২১.৩ ডিগ্রির আশেপাশে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। সেক্ষেত্রে পুরো ২০ ওভারের ম্যাচ নাও হতে পারে।

কত সময় অপেক্ষা করতে পারেন আম্পায়াররা
বৃষ্টি চলতে থাকলে, ১ ঘন্টা অবধি অপেক্ষা করেন আম্পায়াররা। এরপরেও তা চললে, ম্যাচের ওভার কমানো হবে। রাত ১১-১৫ অবধি অপেক্ষা করবেন আম্পায়াররা। তখন যদি বৃষ্টি কমে যায়, এবং মাঠে জল না থাকে তা হলে ৫ ওভারের ম্যাচ হবে। ফলে ম্যাচের ওভার কমার সম্ভাবনা প্রবল। আর তা হলে দুই দলের কম্বিনেশনেও বদল আসার সম্ভাবনা রয়েছে। 

ম্যাচ না হলে কী হবে?
ম্যাচ না হলে দুই দলই ১ পয়েন্ট করে পাবে। সেক্ষেত্রে ৪ ম্যাচ খেলে কেকেআর-এর পয়েন্ট হবে মাত্র ২। আর লখনউ-এর পয়েন্ট হবে ৩ ম্যাচে ৩। 

কেমন হতে পারে দুই দল?
কলকাতা নাইট রাইডার্স- অজিঙ্কা রাহানে (অধিনায়ক) , ফিন অ্যালেন , ক্যামেরন গ্রিন , অঙ্গকৃষ রঘুবংশী (উইকেটরক্ষক), রিঙ্কু সিং, রমনদীপ সিং, অনুকূল রায়, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, বৈভব অরোরা, কার্তিক ত্যাগী।
ইমপ্যাক্ট প্লেয়ার: ব্লেসিং মুজারাবানি

লখনউ সুপার জায়ান্টস- এডেন মার্করাম, মিচেল মার্শ , ঋষভ পন্ত (অধিনায়ক ও উইকেটরক্ষক), আয়ুশ মাত্রে , নিকোলাস পুরান , আব্দুল সামাদ, আবেশ খান , মনিমরণ সিদ্ধার্থ , মহম্মদ শামি, দিগ্বেশ রাঠি, প্রিন্স যাদব।
ইমপ্যাক্ট প্লেয়ার: আয়ুশ বাদোনি  

Advertisement
Read more!
Advertisement
Advertisement