Advertisement

IPL 2026 LSG: দৃশ্যম ২! বুধবার ধমকালেন, বৃহস্পতিবার জড়িয়ে ধরলেন, VIDEO VIRAL করার জন্য?

লখনউ সুপার জায়েন্টের পিছু ছাড়ছে না বিতর্ক। দিল্লি ক্যাপিটালসের কাছে হারের পর, দলের অধিনায়ক ঋষভ পন্তের সঙ্গে এলএসজি কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার (Sanjiv Goenka) ‘ঝামেলা’র ভিডিও ভাইরাল হয় সোশাল মিডিয়ায়। এবার সেই ভিডিও আরও একবার সাজিয়ে গুছিয়ে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করল লখনউ। তবে এই ভিডিও যে আসল নয় তা ধরতে সময় লাগেনি নেটিজেনদের।

ঋষভ পন্তের সঙ্গে সঞ্জীব গোয়েঙ্কাঋষভ পন্তের সঙ্গে সঞ্জীব গোয়েঙ্কা
Aajtak Bangla
  • লখনউ,
  • 03 Apr 2026,
  • अपडेटेड 4:42 PM IST

লখনউ সুপার জায়েন্টের পিছু ছাড়ছে না বিতর্ক। দিল্লি ক্যাপিটালসের কাছে হারের পর, দলের অধিনায়ক ঋষভ পন্তের সঙ্গে এলএসজি কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার (Sanjiv Goenka) ‘ঝামেলা’র ভিডিও ভাইরাল হয় সোশাল মিডিয়ায়। এবার সেই ভিডিও আরও একবার সাজিয়ে গুছিয়ে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করল লখনউ। তবে এই ভিডিও যে আসল নয় তা ধরতে সময় লাগেনি নেটিজেনদের।

চটেছেন নেটিজেনরা। তাঁদের বক্তব্য, ক্রিকেটপ্রেমীদের ‘বোকা’ বানানোর জন্য নতুন করে ভিডিও করা হয়েছে। যা দেখে অনেকের মনে পড়ছে ‘দৃশ্যম’ সিনেমার কথা। সত্যিই কি পন্তের উপর ‘ঝামেলা’য় জড়িয়েছিলেন লখনউ কর্ণধার? সোশাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে উত্তর দেয় এলএসজি। যার ক্যাপশন ছিল, ‘যা দেখানো হয়, তার সব কিছু সত্যি নয়। ম্যাচের পর কী হয়েছিল, সেটা দেখুন। যেখানে ক্যামেরা বন্ধ হয়নি।’ ওই ভিডিওয় দেখা যায়, পন্ত এসে খোশমেজাজে গোয়েঙ্কার সঙ্গে গল্পগুজব করছেন। গোয়েঙ্কা পন্তের পিঠ চাপড়ে দেন। অর্থাৎ কোনও ‘ঝামেলা’ হয়নি।

তবে এটা যে আসল ঘটনার ভিডিও নয় তা বোঝা যায়, দর্শকআসন দেখলে। সেখানে দেখা যায়, গোটা স্টেডিয়াম ফাঁকা। অথচ আসল ঘটনা যখন ঘটেছিল, তখনও স্টেডিয়াম থেকে দর্শকরা বেরোননি। তা থেকেই বোঝা যায় গোটা ঘটনাটা আবার শ্যুট করা হয়েছে সমালোচনা থেকে দলের কর্ণধারকে বাঁচানোর জন্য। শুধু তাই নয়, পন্ত এবং হেড কোচ জাস্টিন ল্যাঙ্গারের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছিল গোয়েঙ্কাকে। নেটিজেনদের বক্তব্য, বেশ অসন্তুষ্ট ভঙ্গিতেই কথা বলছিলেন এলএসজি কর্ণধার। পন্তও পালটা কিছু বোঝানোর চেষ্টা করছিলেন। 

এই ধরণের ঘটনা এর আগেও ঘটেছে। যেখানে দেখা গিয়েছিল, ম্যাচ হারের পর, প্রাক্তন ক্যাপ্টেন কেএল রাহুলকে ধমক দিচ্ছেন গোয়েঙ্কা। সেই সময়ও সমালচনার ঝড় বোয়ে গিয়েছিল নানা মহলে।

Read more!
Advertisement
Advertisement