
ধরমশালায় আজ মহারণ। IPL ২০২৬-এর প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হচ্ছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাত টাইটান্স। যে টিমই ম্যাচ হারবে, তাঁদেরকে পড়তে হবে অগ্নিপরীক্ষার মুখে। তাই 'চাপহীন' ম্যাচে জিতে নিয়ে অ্যাডভান্টেজে থাকতে চাইছে কোহলি-গিল উভয় পক্ষই। তবে আজকের ম্যাচে কাদের দিকে নজর রয়েছে, দেখে নেওয়া যাক।
বিরাট কোহলি
আজ ধরমশালায় সবার নজর রয়েছে বিরাট কোহলির দিকে। কোহলি 'বিরাট' হয়ে উঠলে এই বছরে ইতিমধ্যেই ৫৫৭ রান করে ফেলেছেন কোহলি। এই সিজনে রয়েছে একটি সেঞ্চুরি, ৪টি হাফ সেঞ্চুরিও। বিরাট কোহলি অর্ধশত রান করছেন, অথচ RCB ম্যাচ হারছে এমন ঘটনা খুব বেশি নেই। ফলে আজ রান মেশিনের দিকে তাকিয়ে থাকছেন RCB ফ্যানেরা।
শুভমান গিল
অরেঞ্জ ক্যাপের দৌড়ে রয়েছেন গুজরাত টাইটান্সের অধিনায়ক শুভমান গিল । মাত্র ১৩ ইনিংসে ৪৭.৩৮- গড় নিয়ে ১৬১.৬৭-এর দুর্দান্ত স্ট্রাইক রেটে ৬১৬ রান সংগ্রহ করেছেন তিনি। এই সিজনে ৬টি হাফসেঞ্চুরি হাঁকানো গিলের পেস ও স্পিন উভয় বোলিংয়ের ওপর আধিপত্য বিস্তারের ক্ষমতা রয়েছে। ফলে তাঁকে থামানো চ্য়ালেঞ্জিং হতে চলেছে RCB বোলারদের জন্য।
সাই সুদর্শন
প্লে অফে অরেঞ্জ ক্যাপ নিয়ে এন্ট্রি করেছে সাই সুদর্শন। ১৪ ম্যাচে তাঁর সংগ্রহ শুভমান গিলের থেকে একটু বেশি, ৬৩৮ রান। তাঁর সেঞ্চুরি রয়েছে একটি এবং হাফসেঞ্চুরি রয়েছে ৭টি। ওপেনিংয়ে এই ব্যাটারের বিধ্বংসী ব্যাটিং চাপে ফেলতে পারে ভুবিদের।
ভুবনেশ্বর কুমার
IPL 2026-এ ১৪টি ম্যাচে ইতিমধ্যেই ২৪টি উইকেট পকেটে পুরেছেন ভুবনেশ্বর কুমার। তাঁর বিষাক্ত সুইং যদি GT-এর ব্যাটিংয়ে শুরুতেই কাঁপন ধরাতে পারে, তবে RCB-এর ফাইনালে ওঠার রাস্তা অনেকটাই মসৃণ হয়ে যাবে।
কিগাসো রাবাদা
ভুবি যদি RCB-এর অস্ত্র হয়, তাহলে গুজরাত টাইটান্সের অস্ত্র হতে পারে কিগাসো রাবাদা। দক্ষিণ আফ্রিকার এই স্পিড মেশিনও ১৪টি ম্যাচে ইতিমধ্যেই ২৪টি উইকেট তুলে নিয়েছেন। ধরমশালার পিচ থেকে ওঠা বিষাক্ত বাউন্সার আজ RCB-কে কাবু করতে পারে।