Advertisement

IPL 2026 RCB: 'দিতে হবে ১২০%' পেপটকে সতীর্থদের উজ্জীবিত করার চেষ্টায় 'নেতা' বিরাট, VIRAL VIDEO

২৮ মার্চ থেকে শুরু হচ্ছে এ মরসুমের আইপিএল। খেতার ধরে রাখার লড়াইয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। প্রথম ম্যাচে বিরাটদের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। ইতিমধ্যেই বেঙ্গালুরুতে প্রস্তুতি শুরু করে দিয়েছে আরসিবি। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে গত মরসুমে ট্রফি জিতেছিল বেঙ্গালুরুর এই ফ্র্যাঞ্চাইজি দলটি। টানা দ্বিতীয়বার ট্রফি জয়ের লক্ষ্যেই মাঠে নামতে প্রস্তুত বিরাট কোহলিরা।

বিরাট কোহলি (ছবি: পিটিআই)বিরাট কোহলি (ছবি: পিটিআই)
Aajtak Bangla
  • বেঙ্গালুরু,
  • 22 Mar 2026,
  • अपडेटेड 11:11 AM IST

২৮ মার্চ থেকে শুরু হচ্ছে এ মরসুমের আইপিএল। খেতার ধরে রাখার লড়াইয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। প্রথম ম্যাচে বিরাটদের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। ইতিমধ্যেই বেঙ্গালুরুতে প্রস্তুতি শুরু করে দিয়েছে আরসিবি। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে গত মরসুমে ট্রফি জিতেছিল বেঙ্গালুরুর এই ফ্র্যাঞ্চাইজি দলটি। টানা দ্বিতীয়বার ট্রফি জয়ের লক্ষ্যেই মাঠে নামতে প্রস্তুত বিরাট কোহলিরা। 

এ মরসুমেও ভাল ফল করতে আশাবাদী তিনি। অভিযান শুরু করার আগে সতীর্থদের কড়া পেপটক দিলেন বিরাট। সেই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় চাইরাল হয়ে গিয়েছে। দলের অধিনায়ক রজত পতিদার হলেও, আরসিবি শিবিরের প্রাণভোমরা বিরাট। তাই সতীর্থদের স্পষ্ট বার্তা দিয়ে উজ্জীবিত করলেন তিনি।

রয়‍্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পক্ষ থেকে যে ভিডিও প্রকাশ করা হয়েছে, সেখানে দেখা যায় বিরাট সতীর্থদের আরও উজ্জীবিত করার চেষ্টা করছেন। বিরাট বলেন, 'গত দুই-তিন বছর আমরা অনেক পরিশ্রম করেছি। ফলস্বরূপ গত মরসুমে খেতাব জয় করেছি আমরা। এবার লড়াই আরও কঠিন। সমর্থকদের প্রত্যাশা বেড়েছে। সেই প্রত্যাশা পূরণের দায়িত্ব আমাদের।' বিরাটকে আরও বলতে শোনা যায়, 'ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসাবেই মাঠে নামব আমরা। অন্য দলগুলিও আমাদের টেক্কা দিতে চাইবে। আমাদের লক্ষ্য থাকবে নিজেদের সেরাটা দেওয়া।'
 
সতীর্থদের উজ্জীবিত করতে বিরাট কোহলি বলেন, 'আমাদের হাতে নষ্ট করার মত সময় নেই। এই কয়েকটা দিন দলগতভাবে দারুণ পারফর্ম করতে হবে। আগামী আড়াই মাস আমাদের ১২০ শতাংশ দিয়ে লড়াই করতে হবে। এটাই আমাদের মূল লক্ষ্য।'

এর আগেও ভারতের ক্যাপ্টেন থাকাকালীন ইংল্যান্ড সফরে গিয়ে সতীর্থদের পেপটক দিতে দেখা গিয়েছিল। টানটান সেই ম্যাচে টিম ইন্ডিয়ার বোলাররা জয় ছিনিয়ে আনেন। সেবারেও সেই পেপটকের ভিডিও ভাইরাল হয়ে গিয়েছিল। আর এবার ফ্র্যাঞ্চেইজি লিগেও তাঁর পেপটক ভাইরাল।  

Read more!
Advertisement
Advertisement