Advertisement

IPL 2026: IPL 2026 শুরু হচ্ছে ২৮ মার্চ, ফাইনাল কবে? হাঁড়ির খবর

টি২০ বিশ্বকাপ শেষ হলেই শুরু হবে আইপিএল। তবে এখনও সূচি প্রকাশ হয়নি। আইপিএল ২০২৬ মরসুম ২৮শে মার্চ থেকে শুরু হওয়ার কথা। ফাইনাল ম্যাচ হবে ৩১শে মে, ২০২৬। আনুষ্ঠানিক সময়সূচী, পর্যায়ক্রমে প্রকাশিত হতে পারে। তবে ৩ রাজ্যে একসঙ্গে বিধানসভা নির্বাচন থাকায় সূচি ঘোষনায় সময় লাগছে। 

এই ফ্রেমে আইপিএল ট্রফিএই ফ্রেমে আইপিএল ট্রফি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Feb 2026,
  • अपडेटेड 8:29 PM IST

টি২০ বিশ্বকাপ শেষ হলেই শুরু হবে আইপিএল। তবে এখনও সূচি প্রকাশ হয়নি। আইপিএল ২০২৬ মরসুম ২৮শে মার্চ থেকে শুরু হওয়ার কথা। ফাইনাল ম্যাচ হবে ৩১শে মে, ২০২৬। আনুষ্ঠানিক সময়সূচী, পর্যায়ক্রমে প্রকাশিত হতে পারে। তবে ৩ রাজ্যে একসঙ্গে বিধানসভা নির্বাচন থাকায় সূচি ঘোষনায় সময় লাগছে। 

কেন এখনও প্রকাশ্যে এল না সূচি?
বাংলা, তামিলনাড়ু ও আসাম এই তিনটি রাজ্যে রয়েছে বিধানসভা নির্বাচন। ভোটের সময় রাজ্য পুলিশ পুরোদমে ভোটের দায়িত্বে বহাল থাকবে। এই পরিস্থিতিতে সেই সময়ে আইপিএলের ম্যাচ সেই রাজ্যগুলোতে আয়োজন করাটা কিছুটা চাপেরই। কারণ নিরাপত্তাজনিত সমস্যা হতে পারে। বিশেষ করে চেন্নাই, কলকাতা ও গুয়াহাটিতে তো প্রবল সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এই বিষয়ে বিসিসিআইয়ের সহ সভাপতি রাজীব শুক্ল জানিয়েছেন যে বোর্ড এখন প্রত্যেক রাজ্যের সরকারের দিকে তাকিয়ে। তিনটি রাজ্যে ভোটের দিনক্ষণ ঘোষণা হলে সেই অনুযায়ী আইপিএলের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করা হবে।

প্রস্তুতি শুরু করে দিয়েছে দলগুলি
এদিকে, টি-টোয়েন্টি বিশ্বকাপের মধ্যেই আইপিএলের প্রস্তুতি শুরু করে দিয়েছে অনেক ফ্র্যাঞ্চাইজিগুলো। সেই তালিকায় রয়েছে গুজরাত টাইটান্স। এই প্রস্তুতি শিবিরে একদিকে যেমন শুভমন গিল রয়েছেন, তেমনই তাঁর ওপেনিং পার্টনার সাই সুদর্শনকেও দেখা গিয়েছে। রিপোর্টারদের টাইটান্সের প্রধান কার্যনিবাহী আধিকারিক জানান এই প্রথম নয়, জানুয়ারি মাসেও কিন্তু গুজরাত টাইটান্স প্রাক মরশুম এক শিবিরের আয়োজন করেছিল। আবার ১৬ ফেব্রুয়ারি থেকে শিবির শুরু হয়েছে। মোটামুটি ১২ থেকে ১৩ জন ক্রিকেটার ফ্র্যাঞ্চাইজ়ির কোচিং স্টাফদের তত্ত্বাবধানে তিন থেকে চারদিন অনুশীলন সারবেন বলে জানান তিনি। তিনি দাবি করেন ২৬ মার্চ থেকে শুরু হওয়া আইপিএলের ১২ থেকে ১৫ দিন আগেই ফের একবার গুজরাত টাইটান্স শিবির বসবে। উল্লেখ্য, মিরাজ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গুজরাত টাইটান্স প্রাক মরশুম প্রস্তুতি শুরু করে দিয়েছে। আইপিএল শুরুর দিনক্ষণ এখনও জানানো হয়নি। তবে তা যে মার্চ মাসেই শুরু হবে, তা মোটামুটি নিশ্চিত। আগেই পাঞ্জাব কিংসের মতো দলগুলি আসন্ন মরশুমের জন্য প্রস্তুতি শুরু করেছিল। এবার সেই তালিকায় যোগ দিল গুজরাত টাইটান্সও। রাজস্থান রয়্যালসও তাদের শিবির শুরু করে দিয়েছে।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement