
আইপিএল-এ ইমপ্যাক্ট ক্রিকেটারের নিয়ম নিয়ে প্রচুর বিতর্ক হয়েছে। যা ২০২৬-এর মরসুম শুরু হওয়ার আগেও চলছে। দিল্লি ক্যাপিটালসের ক্যাপ্টেন অক্ষর প্যাটেলও এই নিয়মের বিরোধিতা করেছেন। তবে এ ব্যাপারে এবার মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর মতে এই নিয়ম এখনই বদলাবে না। ফলে এটা নিয়েই খেলতে হবে।
সৌরভ বলেন, 'ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম থাকবেই। আমি যখন BCCI-র সভাপতি হয়েছিলাম, তার আগেই এই নিয়ম চালু ছিল। তাই এটা হঠাৎ করে তুলে দেওয়া হবে বলে মনে হয় না। কেউ এই নিয়ম পছন্দ করবে, কেউ আবার সমালোচনা করবে— এটা স্বাভাবিক। কিন্তু শেষ পর্যন্ত ভালো খেলোয়াড়রা নিজেদের ঠির প্রমাণ করবে।’
ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে
যত দিন যাচ্ছে ততই ভারতীয় ক্রিকেট দারুণ জায়গায় চলে যাচ্ছে। আর এটা আরও বাড়বে বলেই মনে করেন সৌরভ। তিনি মনে করেন এর মূল কারণ, প্রচুর সংখ্যক প্রতিভাবান ক্রিকেটার রয়েছে গোটা দেশে। তিনি মনে করেন, 'ভারতের দাপট চলতেই থাকবে। আমাদের দেশে যে পরিমাণ প্রতিভা রয়েছে, তা আগামী অনেক বছর ধরে ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাবে। বিশেষ করে সাদা বলের ক্রিকেটে ভারত আরও শক্তিশালী হয়ে উঠবে।'
ভারত সাদা বলের ক্রিকেটে নিজেদের প্রভাব দেখালেও, লাল বলের ক্রিকেটে অনেকটা পিছিয়ে পড়েছে। সে ব্যাপারে চিন্তায় ভারতের ক্রিকেট সমর্থকরা। তবে নতুন প্রতিভায় ভর করেই ভবিষ্যতে ভারতের ক্রিকেট এগিয়ে যাবে বলে মনে করেন প্রিন্স অফ ক্যালকাটা। তিনি বলেন, 'নতুন প্রজন্মের ক্রিকেটাররা ধীরে ধীরে টেস্ট ক্রিকেটেও নিজেদের মানিয়ে নেবে এবং ভালো খেলোয়াড় হিসেবে নিজেদের গড়ে তুলবে।’
আইপিএল-এর সূচি
বিভিন্ন রাজ্যে ভোট থাকায় প্রথমিকভাবে ২০টি ম্যাচের সূচি প্রকাশ করেছে বিসিসিআই।
| তারিখ | দল | সময় |
| ২৮-০৩-২০২৬ | হায়দ্রাবাদ (SRH) বনাম বেঙ্গালুরু (RCB) |
কলকাতা (KKR) বনাম মুম্বই ইন্ডিয়ান্স (MI)
চেন্নাই (CSK) বনাম রাজস্থান (RR)
দিল্লি ক্যাপিটালস (DC) বনাম লখনউ সুপার জায়েন্ট (LSG)
হায়দ্রাবাদ (SRH) বনাম কলকাতা (KKR)
পঞ্জাব ( PBKS) বনাম চেন্নাই (CSK)
মুম্বই (MI) বনাম দিল্লি (DC)
রাজস্থান (RR) বনাম গুজরাত (GT)
লখনউ (LSG) বনাম হায়দ্রাবাদ (SRH)
চেন্নাই (CSK) বনাম বেঙ্গালুরু (RCB)
পঞ্জাব (PBKS) বনাম কলকাতা (KKR)
মুম্বই (MI) বনাম রাজস্থান (RR)
গুজরাত (GT) বনাম দিল্লি (DC)
লখনউ (LSG) বনাম কলকাতা (KKR)
বেঙ্গালুরু (RCB) বনাম রাজস্থান (RR)
হায়দ্রাবাদ (SRH) বনাম পঞ্জাব (PBKS)
দিল্লি (DC) বনাম চেন্নাই (CSK)
গুজরাত (GT) বনাম লখনউ (LSG)
বেঙ্গালুরু (RCB) বনাম মুম্বই (MI)