Advertisement

IPL 2026 Vaibhav Sooryavanshi: জিতল RCB, কিন্তু একের পর এক প্রাইজ বৈভবের, কত টাকা পাচ্ছে ১৫-র কিশোর? চোখ কপালে উঠবে

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ট্রফি জিতলেও, এবারের আইপিএল-এ (IPL 2026) মন জয় করে নিয়েছেন বিস্ময় কিশোর বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। একের পর এক রেকর্ড গড়ে বোলারদের রাতের ঘুম কেড়ে নেওয়া বৈভব কী কী পুরস্কার জিতলেন? কত টাকা পেলেন এবারের আইপিএল-এ সবচেয়ে বেশি রান করা রাজস্থান রয়্যালসের ওপেনার সেটাই এখন সাধারণ সমর্থকদের মনে বড় প্রশ্ন। 

Aajtak Bangla
  • আহমেদাবাদ,
  • 01 Jun 2026,
  • अपडेटेड 10:34 AM IST
  • বৈভব ৫টা পুরস্কার জিতেছেন
  • রাজস্থান রয়্যালস প্লে অফে হেরে বিদায় নিয়েছে আইপিএল থেকে

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ট্রফি জিতলেও, এবারের আইপিএল-এ (IPL 2026) মন জয় করে নিয়েছেন বিস্ময় কিশোর বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। একের পর এক রেকর্ড গড়ে বোলারদের রাতের ঘুম কেড়ে নেওয়া বৈভব কী কী পুরস্কার জিতলেন? কত টাকা পেলেন এবারের আইপিএল-এ সবচেয়ে বেশি রান করা রাজস্থান রয়্যালসের ওপেনার সেটাই এখন সাধারণ সমর্থকদের মনে বড় প্রশ্ন। 

অরেঞ্জ ক্যাপ
এবারের IPL মরসুমে বৈভব সূর্যবংশী ১৬ ইনিংসে মোট ৭৭৬ রান করেছেন। তাঁর ব্যাটিং গড় ছিল ৪৮.৫০। ২০২৬ মরসুমে একটা সেঞ্চুরির পাশাপাশি একাধিক বিধ্বংসী ইনিংস খেলেছেন তিনি। ফাইনালের আগে গুজরাত টাইটান্সের অধিনায়ক শুভমান গিল (৭২২ রান) এবং ওপেনার সাই সুদর্শন (৭১০ রান) অরেঞ্জ ক্যাপের দৌড়ে ছিলেন।

তবে ফাইনাল ম্য়াচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে দুজনেই ব্যর্থ হন। শুভমান গিল মাত্র ১০ রান করে জস হ্যাজেলউডের শিকার হন। অন্যদিকে, সাই সুদর্শন ১২ রান করে ভুবনেশ্বর কুমারের বলে আউট হয়ে যান। ফলে অরেঞ্জ ক্যাপ নিশ্চিতভাবে বৈভব সূর্যবংশীর মাথাতেই ওঠে।

সুপার স্ট্রাইকার হলেন বৈভব
এত কম ম্যাচে এত রান করায় স্বাভাবিক ভাবেই সবচেয়ে মূল্যবান ক্রিকেটার বা MVP (Most Valuable Player) পুরস্কারও জিতলেন তিনি। মোট ৪৩৬.৫ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রাজত্ব করলেন। এবারের আইপিএল-এ ১৬ ম্যাচে ২৩৭.৩০ স্ট্রাইক রেটে ব্যাটিং করার সুবাদে ‘সিয়েরা সুপার স্ট্রাইকার অব দ্য সিজন’ পুরস্কারও তাঁর ঝুলিতে জমা হয়।

ছক্কার রাজা বৈভব
চলতি মরসুমে বৈভব মোট ৭২ ছক্কা হাঁকিয়েছেন। আর সেইসঙ্গে আইপিএল টুর্নামেন্টের এক মরসুমে তিনি সর্বাধিক ছক্কার নতুন রেকর্ড গড়েছেন। এর আগে ২০১২ সালে ক্রিস গেইল ৫৯ ছক্কা হাঁকিয়ে এই রেকর্ড কায়েম করেছিলেন। এই বিধ্বংসী ব্য়াটিংয়ের জন্য তাঁকে ‘অ্যাঞ্জেল ওয়ান সুপার সিক্সেস অব দ্য সিজন’ পুরস্কারে সম্মানিত করা হয়েছে। 

ইমার্জিং ক্রিকেটার হিসেবে সম্মান
বৈভবের ঝুলিতে আরও একটি বড় সম্মান এসেছে। তিনি ‘ইমার্জিং প্লেয়ার অব দ্য সিজন’ পুরস্কারও জিতেছেন। পাশাপাশি ‘সুপার স্ট্রাইকার অব দ্য সিজন’ পুরস্কারের অংশ হিসেবে একটি নতুন গাড়িও উপহার পেয়েছেন।

Advertisement

মোট কত টাকার পুরস্কার জিতলন বৈভব?
ইমার্জিং প্লেয়ার - ১০ লাখ
সুপার স্ট্রাইকার অফ দ্য সিজন - ১০ লাখ
সুপার সিক্সেস - ১০ লাখ
অরেঞ্জ ক্যাপ - ১০ লাখ
মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অফ দ্য সিজন - ১০ লাখ
সব মিলিয়ে বিভিন্ন পুরস্কার বাবদ প্রায় ৫৫ লক্ষ টাকা আয় করেছেন এই তরুণ ক্রিকেটার। 

Read more!
Advertisement
Advertisement