Advertisement

IPL 2026 KKR: কেন বল করলেন না গ্রিন? অস্ট্রেলিয়ার বোর্ডকে প্রশ্ন করুন, জবাব রাহানের

নিলামে তাঁর দাম উঠেছিল, ২৫ কোটি ২০ লক্ষ টাকা। তিনি অলরাউন্ডার। ফলে তাঁকে নিতে দলগুলোর মধ্যে কাড়াকাড়ি পড়ে যাবে সেটাই স্বাভাবিক। নিলামের টেবিলে তবুও বাজিমাত করেছিল কলকাতা নাইট রাইডার্স। আর সেই ক্যামেরন গ্রিনকেই বল করতে দেয়া হল না? আইপিএল-এর প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২২০ রান করেও হারের পর সে প্রশ্নই বারবার উঠছে।

ব্যাটিং করলেও বল করতে দেখা গেল না গ্রিনকে (PTI)ব্যাটিং করলেও বল করতে দেখা গেল না গ্রিনকে (PTI)
Aajtak Bangla
  • মুম্বই,
  • 30 Mar 2026,
  • अपडेटेड 10:02 AM IST

নিলামে তাঁর দাম উঠেছিল, ২৫ কোটি ২০ লক্ষ টাকা। তিনি অলরাউন্ডার। ফলে তাঁকে নিতে দলগুলোর মধ্যে কাড়াকাড়ি পড়ে যাবে সেটাই স্বাভাবিক। নিলামের টেবিলে তবুও বাজিমাত করেছিল কলকাতা নাইট রাইডার্স। আর সেই ক্যামেরন গ্রিনকেই বল করতে দেয়া হল না? আইপিএল-এর প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২২০ রান করেও হারের পর সে প্রশ্নই বারবার উঠছে।

কেন বল করলেন না গ্রিন?
ম্যাচে হারের পর প্রশ্নের উত্তর দিলেন অজিঙ্কা রাহানে। কলকাতার ক্যাপ্টেন যা জানিয়ে দিলেন, তাতে পরের ম্যাচগুলো নিয়েও চিন্তায় থাকতে হবে কেকেআর সমর্থকদের। অস্ট্রেলিয়ার বোর্ড নাকি গ্রিনকে বল করতে বারণ করেছে। এই নিষেধাজ্ঞা কতদিন চল্ভে সেটা রাহানে নিজেও স্পষ্ট করে বলতে পারলেন না। সাংবাদিক সম্মেলনে এসে রাহানে বলেন, 'এই প্রশ্নটা ক্রিকেট অস্ট্রেলিয়াকে গিয়ে জিজ্ঞাসা করুন। আমি বলতে পারব না। তবে দলের ব্যাটারদের নিয়ে আমি খুশি। কার্তিক (ত্যাগী) ভাল বল করেছে। অনেক দিন পর খেলতে নেমেছিল। ভালই খেলেছে। অনেক কিছু শিখলাম ম্যাচটা থেকে।'

ভারসাম্য রাখার চেষ্টা করছি
তবে রাহানে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও, কেন নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ২৫ কোটি টাকা দিয়ে গ্রিনকে কেনা হল সেই প্রশ্ন উড়েই এল তাঁর দিকে। কেকেআর ক্যাপ্টেন বলেন, 'আশা করি দ্রুত গ্রিন বল করা শুরু করবে। তখন প্রথম একাদশ অন্য রকম হবে। এই মুহূর্তে আমরা দলে ভারসাম্য রাখার চেষ্টা করছি। যারা ভাল বল করতে পারে তাদেরই দলে নেওয়া হয়েছে।' অ্যাসেজ বা সদ্য সমাপ্ত টি২০ বিশ্বকাপেও সেভাবে বল হাতে দেখা যায়নি গ্রিনকে। তবে যেন এমন নিষেধাজ্ঞা? প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। ডিপ মিড উইকেটে ফিল্ডিং করার সময়ও তাঁকে বেশ রফিট লেগেছে। বাঁচিয়েছেন প্রায় অবধারিত একটা চার। কোথাও জড়তা বা অস্বস্তির চিহ্ন ছিল না। তবে ঠিক কী ঘটল?

বোলিং নিয়ে বিরাট সমস্যায় কেকেআর 
বোলিং নিয়ে সমস্যা শুরু থেকেই ছিল কেকেআর-এর। মুস্তাফিজুর রহমানের বাদ পড়ার পর দলের অন্যতম ভরসা হর্ষিত রানা, মাথিশা পাথিরানা আর সবশেষে আকাশ দীপ। চোট পাওয়া বোলারদের তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে। বোলিং-এ ধার কমেছে। অনভিজ্ঞ বোলারদের দিয়ে আইপিএল-এ নামা বেশ শক্ত। আর সেটাই আরও একবার টের পেলেন রাহানেরা। হারতে হল মুম্বইয়ের বিরুদ্ধে।   

Advertisement

Read more!
Advertisement
Advertisement