Advertisement

MS Dhoni Retirement: এবারের IPL-এ খেলবেন ধোনি? বড় আপডেট দিলেন CSK CEO বিশ্বনাথন

চেন্নাই সুপার কিংসের হয়ে এ মরসুমে কি খেলতে দেখা যাবে মহেন্দ্র সিং ধোনিকে। মাহি নিজে যা ইঙ্গিত দিয়েছেন তাতে স্পষ্ট তিনি খেলছেন। সিএসকে সিইও কাশি বিশ্বনাথনও এ ব্যাপারে মুখ খুলেছেন। এই টি-টোয়েন্টি লিগ শুরু হওয়ার পর থেকেই ধোনি ফ্র্যাঞ্চাইজির অংশ ছিলেন এবং পাঁচবার আইপিএল চ্যাম্পিয়ন হন। সবটাই তাঁর ক্যাপ্টেন্সিতে। 

মাদ্রাজ হাইকোর্ট এমএস ধোনিকে অনুবাদ কাজের জন্য ১০ লক্ষ টাকা দিতে নির্দেশ দিয়েছেমাদ্রাজ হাইকোর্ট এমএস ধোনিকে অনুবাদ কাজের জন্য ১০ লক্ষ টাকা দিতে নির্দেশ দিয়েছে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Feb 2026,
  • अपडेटेड 5:06 PM IST

চেন্নাই সুপার কিংসের হয়ে এ মরসুমে কি খেলতে দেখা যাবে মহেন্দ্র সিং ধোনিকে। মাহি নিজে যা ইঙ্গিত দিয়েছেন তাতে স্পষ্ট তিনি খেলছেন। সিএসকে সিইও কাশি বিশ্বনাথনও এ ব্যাপারে মুখ খুলেছেন। এই টি-টোয়েন্টি লিগ শুরু হওয়ার পর থেকেই ধোনি ফ্র্যাঞ্চাইজির অংশ ছিলেন এবং পাঁচবার আইপিএল চ্যাম্পিয়ন হন। সবটাই তাঁর ক্যাপ্টেন্সিতে। 

আসন্ন আইপিএলে ধোনি কি সিএসকে-র হয়ে খেলবেন? বিশ্বনাথন সাংবাদিকদের বলেন, 'ও খেলবে, খেলবে।' সিএসকে উইকেটকিপার-ব্যাটারের অবসর নিয়ে সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটিয়েছে ফ্র্যাঞ্চেইজির সিইওর বক্তব্য। আইপিএল ২০২৪-এর আগে অধিনায়কত্ব থেকে পদত্যাগ করে ঋতুরাজ গায়কোয়াড়ের হাতে দায়িত্ব তুলে দিয়েছিলেন ধোনি। ত্বে তাতে সমস্যা সমাধান হয়নি। সিএসকে সেবার তাদের ইতিহাসের সবচেয়ে খারাপ পারফরম্যান্স করে। ১৪টি খেলায় মাত্র চারটিতে জয় পেয়ে ১০ দলের পয়েন্ট টেবিলের শেষ স্থানে রয়েছে। পরপর দুই মরসুম তারা প্লে-অফে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি।

তবে এ মরসুমে সিএসকে তাদের অন্যতম সেরা খেলোয়াড় রবীন্দ্র জাদেজাকে ছাড়াই খেলবে। স্যাম কারানের সঙ্গে তাঁকে সোয়াইপ ডিলে রাজস্থান রয়্যালসে পাঠানো হয়েছে। সিএসকে প্রথম আইপিএল মরসুমের চ্যাম্পিয়নদের থেকে উইকেটরক্ষক-ব্যাটসম্যান সঞ্জু স্যামসনকে নিয়েছে। সেই সময় ইঙ্গিত পাওয়া গিয়েছিল, ধোনি হয়ত অবসরের পরিকল্পনা করছেন। ত্বে সে জল্পনা এবার উড়িয়েই দিলেন সিএসকে সিইও কাশি বিশ্বনাথন।

তারপরে আবুধাবিতে অনুষ্ঠিত আইপিএল ২০২৬-এর নিলামে, সিএসকে রাহুল চাহার, আকেল হোসেইন, ম্যাট হেনরি, ম্যাথু শর্ট, সরফরাজ খান, জাক ফাউলকেস, আমান খান, কার্তিক শর্মা এবং প্রশান্ত বীর সহ ৯ জনের মতো খেলোয়াড়কে চেন্নাই দলে নিয়ে নেওয়া হয়। সিএসকে কার্তিক এবং প্রশান্তকে দলে নেওয়ার জন্য প্রচুর অর্থ ব্যয় করেছে। তারা দুই আনক্যাপড খেলোয়াড়ের জন্য ১৪.২ কোটি টাকা খরচ করেছে। ফ্র্যাঞ্চাইজির দলে এখন চারজন উইকেটরক্ষক-ব্যাটসম্যান রয়েছে, যার মধ্যে ধোনি, স্যামসন, উর্বিল প্যাটেল এবং কার্তিক রয়েছেন। এবারের আইপিএল-এ চেন্নাই কোনও চমক দিতে পারে কিনা সেটাই দেখার।

Advertisement
Read more!
Advertisement
Advertisement