Advertisement

IPL 2027 Mini Auction: IPL খেলার 'লোভ'! মিনি অকশন লিস্টে ১২ জন বাংলাদেশি ক্রিকেটার, কারা?

এবারের মিনি নিলামে নাম নথিভুক্ত করেছেন বাংলাদেশের ১২ জন ক্রিকেটার। তাঁদের মধ্যে রয়েছেন হাসান মাহমুদ, পারভেজ হোসেন ইমন, রিপন মণ্ডল, রিশাদ হোসেন, সইফ হাসান, শেখ মাহেদী হাসান, শামিম হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, তৌহিদ হৃদয়, এমডি রুবেল এবং তাসকিন আহমেদ।

আইপিএল ২০২৭আইপিএল ২০২৭
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 25 Nov 2026,
  • अपडेटेड 1:58 PM IST
  • বেন স্টোকসকে অধিনায়ক হিসেবে চাওয়া হতে পারে
  • নিলামের তালিকায় বাংলাদেশের ১২ ক্রিকেটার
  • তালিকায় ভারতীয় ক্রিকেটারের সংখ্যা কত?

একদিকে যখন নিজেদের দেশের অশান্তি সামলাতে না পেরে ভারতকে দুষছে বাংলাদেশের বিএনপি সরকার, তখনই বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ IPL খেলার জন্য মুখিয়ে রয়েছেন বাংলাদেশি ক্রিকেটাররা। যার নির্যাস, IPL 2027-এর মিনি অকশানে প্রাথমিক তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন ১২ জন বাংলাদেশি প্লেয়ার। তবে মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসানের মতো বড় নাম তালিকায় নেই। অন্যদিকে ইংল্যান্ডের প্রাক্তন অলরাউন্ডার বেন স্টোকসও নিলামের জন্য নিবন্ধন করেছেন। বেন স্টোকসের বেস প্রাইস রাখা হয়েছে ২ কোটি টাকা।

বেন স্টোকসকে অধিনায়ক হিসেবে চাওয়া হতে পারে

IPL 2027-এর জন্য আসন্ন মিনি অকশন ঘিরে ক্রিকেট মহলে উত্তেজনা বাড়ছে। মঙ্গলবার সন্ধ্যায় ফ্র্যাঞ্চাইজিগুলির সঙ্গে শেয়ার করা প্রাথমিক তালিকায় মোট ১ হাজার ২২০ জন ক্রিকেটারের নাম রয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন ৩৫ বছর বয়সী ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার বেন স্টোকস। নিলামে অন্যতম আকর্ষণ হতে পারেন তিনি। বিশেষ করে যে দলগুলি নতুন অধিনায়কের সন্ধানে রয়েছে, তারাও স্টোকসের প্রতি আগ্রহ দেখাতে পারে। এর আগে রাইজিং পুনে সুপারজায়ান্ট, রাজস্থান রয়্যালস এবং চেন্নাই সুপার কিংসের হয়ে IPL খেলেছেন স্টোকস। এখনও পর্যন্ত ৪৫টি ম্যাচে তাঁর সংগ্রহ ৯৩৫ রান। পাশাপাশি বল হাতে নিয়েছেন ২৮টি উইকেট।

নিলামের তালিকায় বাংলাদেশের ১২ ক্রিকেটার

এবারের মিনি নিলামে নাম নথিভুক্ত করেছেন বাংলাদেশের ১২ জন ক্রিকেটার। তাঁদের মধ্যে রয়েছেন হাসান মাহমুদ, পারভেজ হোসেন ইমন, রিপন মণ্ডল, রিশাদ হোসেন, সইফ হাসান, শেখ মাহেদী হাসান, শামিম হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, তৌহিদ হৃদয়, এমডি রুবেল এবং তাসকিন আহমেদ। তবে এই তালিকায় নেই বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। গত মরশুমে তাঁকে ঘিরে তৈরি হওয়া বিতর্কের জেরেই তাঁর অনুপস্থিতি বিশেষভাবে আলোচনায় এসেছে। গত মিনি নিলামে KKR ৯.২ কোটি টাকায় মুস্তাফিজুরকে দলে নিয়েছিল। কিন্তু পরবর্তীতে BCCI-এর নির্দেশে তাঁকে ছেড়ে দিতে হয় ফ্র্যাঞ্চাইজিকে। ভারত ও বাংলাদেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনার আবহে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

Advertisement

তালিকায় ভারতীয় ক্রিকেটারের সংখ্যা কত?

মোট ১ হাজার ২২০ জন ক্রিকেটারের মধ্যে ৯৩৯ জন ভারতীয় এবং ২৮১ জন বিদেশি ক্রিকেটার রয়েছেন। বিদেশিদের জন্য ২৫টি স্লট-সহ ফ্র্যাঞ্চাইজিগুলি সর্বোচ্চ ৬৬ জন ক্রিকেটারকে দলে নেওয়ার সুযোগ পাবে। নথিভুক্ত বিদেশি ক্রিকেটারদের মধ্যে ১৭০ জন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেছেন। ভারতীয়দের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা রয়েছে ১৪ জনের। পাশাপাশি সহযোগী দেশগুলির ৪২ জন ক্রিকেটারও রয়েছেন তালিকায়। এছাড়া আইপিএলের আগের মরশুমগুলিতে খেলা আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক না হওয়া ১২৭ জন ভারতীয় ক্রিকেটারের নামও রয়েছে।

নিলামের তালিকায় থাকা উল্লেখযোগ্য ভারতীয় ক্রিকেটারদের মধ্যে রয়েছেন আকাশ দীপ, আবেশ খান, দীপক চাহার, দীপক হুডা, জয়দেব উনাদকাট, করুণ নায়ার, কুলদীপ সেন, ময়াঙ্ক আগরওয়াল, রাহুল ত্রিপাঠী, শিবম মাভি, তুষার দেশপাণ্ডে, উমেশ যাদব এবং উমরান মালিক।

কবে চূড়ান্ত হবে নিলামের তালিকা?

নিলামের চূড়ান্ত তালিকা তৈরির জন্য ফ্র্যাঞ্চাইজিগুলিকে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে বিসিসিআই। প্রাথমিক তালিকায় নেই, কিন্তু নিলামে অন্তর্ভুক্ত করতে আগ্রহী, এমন ক্রিকেটারদের নাম আগামী ২৭ নভেম্বর বিকেল ৫টার মধ্যে জমা দিতে হবে দলগুলিকে। এরপর ১ ডিসেম্বরের মধ্যে প্রাথমিক তালিকা থেকে নিজেদের পছন্দের ক্রিকেটারদের নাম জমা দিতে হবে ফ্র্যাঞ্চাইজিগুলিকে। এই প্রক্রিয়া শেষ হওয়ার পরই তৈরি হবে চূড়ান্ত নিলাম তালিকা। 

Read more!
Advertisement
Advertisement