Advertisement

আজ IPL ফাইনালে বেঙ্গালুরু বনাম গুজরাত, ম্যাচের ফলাফল ঠিক করবে এই ডুয়েলগুলি

আরও একটা IPL ফাইনাল। ফের একবার কাপ জয়ের হাতছানি বিরাট কোহলিদের সামনে। পরপর দু'বার কাপ জয়ের আশায় টগবগ করে ফুটছে রজত পাতিদারের নেতৃত্বাধীন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অন্যদিকে, ২০২২-এর পর ফের একবার কাপ জয়ের আশায় বুক বাঁধছেন গুজরাত টাইটান্সের ফ্যানেরা। সাই সুদর্শন ও গিলের ভরসায় আরও একবার IPL শিরোপা ঘরে তুলতে মরিয়া রয়েছে শুভমান বাহিনীও। ফলে আজকের লড়াই হতে চলেছে কাঁটার টক্কর। 

আজ IPL ফাইনালে 'কিং' কোহলি বনাম 'প্রিন্স' গিল, কাপ কার? আজ IPL ফাইনালে 'কিং' কোহলি বনাম 'প্রিন্স' গিল, কাপ কার?
Aajtak Bangla
  • আহমেদাবাদ,
  • 31 May 2026,
  • अपडेटेड 10:54 AM IST
  • ফের একবার কাপ জয়ের হাতছানি বিরাট কোহলিদের সামনে।
  • পরপর দু'বার কাপ জয়ের আশায় টগবগ করে ফুটছে রজত পাতিদারের নেতৃত্বাধীন RCB।
  • এক্স ফ্যাক্টর হতে পারেন কোন কোন প্লেয়ার?

আরও একটা IPL ফাইনাল। ফের একবার কাপ জয়ের হাতছানি বিরাট কোহলিদের সামনে। পরপর দু'বার কাপ জয়ের আশায় টগবগ করে ফুটছে রজত পাতিদারের নেতৃত্বাধীন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অন্যদিকে, ২০২২-এর পর ফের একবার কাপ জয়ের আশায় বুক বাঁধছেন গুজরাত টাইটান্সের ফ্যানেরা। সাই সুদর্শন ও গিলের ভরসায় আরও একবার IPL শিরোপা ঘরে তুলতে মরিয়া রয়েছে শুভমান বাহিনীও। ফলে আজকের লড়াই হতে চলেছে কাঁটার টক্কর। 

এক্স ফ্যাক্টর হতে পারে এই ডুয়েলগুলি-

বিরাট কোহলি বনাম কিগাসো রাবাদা ও জেসন হোল্ডার

IPL-এর মহারণে নজরে থাকবেন এই তিন খেলোয়াড়। বিশেষ করে এই ডুয়েলে যে পক্ষ জয়ী হবে, সেই টিম অনেকটাই এগিয়ে থাকবে। এখন পর্যন্ত এই IPL-এ দুর্দান্ত ফর্মে রয়েছেন বিরাট কোহলি। উল্টোদিকে কিগাসো রাবাদা এখন পর্যন্ত বিরাটকে ৫ বার আউট করেছেন, আর জেসন হোল্ডার ৪ বার আউট করেছেন। কিন্তু বিরাট যে বড় ম্যাচে 'কিং' হয়ে ওঠেন তার প্রমাণ বারেবারে রয়েছে। ফলে আজকের ম্যাচেও আরও একবার জ্বলে উঠতে পারেন বিরাট কোহলি।

শুভমান গিল, সাই সুদর্শন বনাম ভুবনেশ্বর কুমার

গুজরাত টাইটান্সের হয়ে ওপেন করা দুই ওপেনার ব্যাটারই এখন নিজেদের টপ ফর্মে রয়েছেন। এই ওপেনিং জুটি টানা ম্যাচ জিতিয়ে চলেছে গুজরাতকে। শেষ ম্যাচেও ১৬৭ রানের পার্টনারশিপ রয়েছে দু'জনের। ফলে এই জুটির দিকে নজর থাকছে ক্রীড়াপ্রেমীদের। উল্টোদিকে এই জুটি ভাঙতে RCB-র বড় ভরসা ভুবনেশ্বর কুমার। এখন পর্যন্ত ভুবনেশ্বর গিলকে মোট ৬ বার আউট করেছেন। অন্যদিকে, সুদর্শনকে আউট করেছেন ৭ বার। ফলে এই ডুয়েল যে জমাটি হতে চলেছে, তা বলার অপেক্ষা নেই।

দেবদূত পাডিকাল বনাম রশিদ খান

রশিদ খান চলতি সিজনে দুরন্ত ফর্মে রয়েছেন। এই সিজনে ১৯টি উইকেট রয়েছে তাঁর ঝুলিতে। IPL-এ দেবদূত পাডিকালকে মোট ৫ বার আউট করেছেন রশিদ। আজ তাঁর জবাব দিতে চাইবেন RCB-এর ব্য়াটার। তবে রশিদ তাঁকে সেই সুযোগ দেবেন কি? উত্তর পেতে অপেক্ষা আর মাত্র কয়েক ঘণ্টার।

Advertisement

Read more!
Advertisement
Advertisement