Advertisement

Ajinkya Rahane: KKR অধিনায়ক রাহানেকে বড় অঙ্কের জরিমানা করল IPL, কেন?

কলকাতা নাইট রাইডার্সের শনির দশা আর কাটছে না। মঙ্গলবারও চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে লজ্জার হার হেরেছে কেকেআর। যার ফলে এমনিতেই মন খারাপ সমর্থকদের। তাঁরা প্রশ্নবাণে বিদ্ধ করছেন অধিনায়ক অজিঙ্কা রাহানে এবং টিম ম্যানেজমেন্টকে। আর এমন দুর্দিনে মরার উপর খাঁড়ার ঘায়ের মতো অবস্থা হয়েছে রাহানের। স্লো ওভার রেটের জন্য তাঁকে বড় অঙ্কের জরিমানা করেছে টুর্নামেন্ট কমিটি। 

অজিঙ্কা রাহানেঅজিঙ্কা রাহানে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Apr 2026,
  • अपडेटेड 10:52 AM IST
  • কলকাতা নাইট রাইডার্সের শনির দশা আর কাটছে না
  • মঙ্গলবারও চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে লজ্জার হার হেরেছে কেকেআর
  • আর এমন দুর্দিনে মরার উপর খাঁড়ার ঘায়ের মতো অবস্থা হয়েছে রাহানের

কলকাতা নাইট রাইডার্সের শনির দশা আর কাটছে না। মঙ্গলবারও চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে লজ্জার হার হেরেছে কেকেআর। যার ফলে এমনিতেই মন খারাপ সমর্থকদের। তাঁরা প্রশ্নবাণে বিদ্ধ করছেন অধিনায়ক অজিঙ্কা রাহানে এবং টিম ম্যানেজমেন্টকে। আর এমন দুর্দিনে মরার উপর খাঁড়ার ঘায়ের মতো অবস্থা হয়েছে রাহানের। স্লো ওভার রেটের জন্য তাঁকে বড় অঙ্কের জরিমানা করেছে টুর্নামেন্ট কমিটি। 

আইপিএল-এর তরফ থেকে জানান হয়েছে, এই সিজনে স্লো এভার রেটের জন্য প্রথম কোনও দলকে জরিমানা করা হয়েছে। এক্ষেত্রে রাহানেকে ১২ লক্ষ টাকা ফাইন করা হয়েছে। আইপিএল-এর আর্টিকেল ২.২২ কোড অব কনডাক্ট অনুযায়ী ফাইন করা হয়েছে। 

আইপিএল কমিটি জানিয়েছেন, কেকেআর খুবই ধীর গতিতে বল করেছে। দলটি ১ ঘণ্টা ৫১ মিনিট নিয়েছে প্রথম ইনিংসে ২০ ওভাব বল করতে। তাৎপর্যপূর্ণভাবে, এই সময় ১১টি ওয়াইড করেছে বোলাররা। বৈভব অরোরা এবং অনুকূল রায় ৪টি করে ওয়াইড করেছেন। 

হতাশা...
এই ম্যাচে আবারও জঘন্য খেলেছে কেকেআর। মঙ্গলবারের ম্যাচে প্রথমে ব্যাট করে সিএসকে ১৯৩ রান করে। তারপর ব্যাট করতে নেমে আবার খারাপ পরফর্ম্যান্স টিম রাহানের। এমনকী অধিনায়ক নিজেও খুবই বাজে খেলেন। তিনি ২২ বলে মাত্র ২৮ রান করে নূর আহমেদের বলে আউট হয়ে যান। তারপর ধীরে ধীরে ধস নামে কেকেআর-এর ব্যাটিংয়ে। সইতে হয় হারের কষ্ট। 

মাথায় রাখতে হবে, এই আইপিএল-এ একটাও ম্যাচও জেতেনি কেকেআর। তারা পয়েন্ট টেবিলে একবারে নীচে রয়েছে। পাঁচটি ম্যাচের মধ্যে চারটিতেই হেকেছে তারা।শুধু পঞ্জাবের বিরুদ্ধে একটি ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে যায়। তাই সেই ম্যাচটিতে হারের মুখ দেখতে হয়নি শাহরুখ খানের দলকে। 

ও দিকে খারাপ হাল ছিল চেন্নাইয়েরও। তবে শেষ দু'টি ম্যাচে জিতে তাঁরা নিজেদের মতো করে টুর্নামেন্টে ফিরেছে। কেকেআর-এর অবস্থা এখনও খারাপ। এই দলটি কোনওভাবেই নিজেদের প্রমাণ করতে পারছে না। 

এই ম্যাচের পর হার নিয়ে মুখ খুলেছেন রাহানে। তিনি জানান, টিমের কম্বিনেশনে কোনও সমস্যা রয়েছে। কিছু পরিবর্তন করা জরুরি হয়ে উঠেছে। তাই তাঁরা টিমের কম্বিনেশন নিয়ে নতুন করে ভাববে। 

Advertisement

এবার পরের ম্যাচ খেলতে কেকেআর আহমেদাবাদে যাবে। সেখানে তাঁরা মুখোমুখি হবে গুজরাতের। এখন দেখার, সেই ম্যাচে কেমন পারফর্ম করে রাহানের দল। 

 

 

Read more!
Advertisement
Advertisement