Advertisement

Pakistan Cricket: কয়েক হাজার ডলার মাইনে বকেয়া প্রাক্তন হেডকোচের, পাকিস্তান ক্রিকেটের দেউলিয়া দশা

গিলেসপির কথায়, 'আমি এখনও এদের থেকে কয়েক হাজার ডলার পাই। আমার পারিশ্রমিক মেটায়নি। তবুও আমি কখনও ওদের জো হজুর হতে পারব না। আমার নীতির সঙ্গে আপোষ করব না।'

পাকিস্তান ক্রিকেট নিয়ে একরাশ ক্ষোভ জেসন গিলেসপিরপাকিস্তান ক্রিকেট নিয়ে একরাশ ক্ষোভ জেসন গিলেসপির
Aajtak Bangla
  • ইসলামাবাদ,
  • 09 Sep 2026,
  • अपडेटेड 12:13 PM IST
  • পাকিস্তান ক্রিকেট বোর্ড এখনও টাকা মেটায়নি গিলেসপির
  • আকিব জাভেদের বিরুদ্ধে একরাশ ক্ষোভ
  • আকিব এখনও নিজের পদে রয়েছেন

পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)-কে তুলোধনা করে সব পর্দাফাঁস করে দিলেন পাকিস্তান দলের প্রাক্তন হেড কোচ জেসন গিলেসপি। পাকিস্তানের কোচ থাকাকালীন কীভাবে তাঁকে অপমান করা হত এবং তাঁর কোচিং নিয়ে কীভাবে প্রশ্ন তোলা হত, তা বিস্তারিত জানালেন অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা। তাঁর বেতনের কয়েক হাজার মার্কিন ডলার এখনও পিসিবি বকেয়া রেখে দিয়েছে বলেও জানালেন তিনি। 

পাকিস্তান ক্রিকেট বোর্ড এখনও টাকা মেটায়নি গিলেসপির

একটি ব্রিটিশ সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাত্‍কারে গিলেসপি জানালেন, পাকিস্তান ক্রিকেটের বর্তমান অবস্থা দেখে খারাপ লাগে। ক্ষমতাসীনদের বিরুদ্ধে কথা বলে যাওয়ারও খেসারত দিয়েছেন তিনি। এমনকী পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) কাছে এখনও তাঁর হাজার হাজার ডলার পারিশ্রমিক বকেয়া থাকলেও তিনি নিজের অবস্থান থেকে সরছেন না। ২০২৪ সালের ডিসেম্বরে পাকিস্তান টেস্ট দলের প্রধান কোচের পদ থেকে বরখাস্ত করা হয় গিলেসপিকে। দায়িত্ব নেওয়ার এক বছরেরও কম সময়ের মধ্যেই তাঁকে সরিয়ে দেওয়া হয়েছিল। প্রায় দু’বছর পরেও গিলেসপি জানিয়েছেন, বোর্ড তাঁর পাওনা টাকা এখনও মেটায়নি।

গিলেসপির কথায়, 'আমি এখনও এদের থেকে কয়েক হাজার ডলার পাই। আমার পারিশ্রমিক মেটায়নি। তবুও আমি কখনও ওদের জো হজুর হতে পারব না। আমার নীতির সঙ্গে আপোষ করব না।' পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তাদের দুর্নীতি নিয়েও সরব হন গিলেসপি। তাঁর বক্তব্য, তিনি যদি চুপ থাকতেন ও সব মেনে নিতেন, পারিশ্রমিক পেয়ে যেতেন। কিন্তু তা তিনি পারবেন না। গিলেসপি জানিয়েছেন, পাকিস্তান দলের দায়িত্ব নেওয়ার সময় তাঁকে যা বলা হয়েছিল, তার মূল লক্ষ্য ছিল দেশের হারিয়ে যাওয়া ফাস্ট-বোলিং সংস্কৃতিকে ফেরানো। তিনি বলেন, 'আমি যখন দায়িত্ব নিই, তখন বলা হয়েছিল পাকিস্তানে ফাস্ট বোলিংকে ফের গুরুত্ব দেওয়া হবে। এই পরিকল্পনার কথাই আমাকে দায়িত্ব নেওয়ার সময় বলা হয়েছিল।'

আকিব জাভেদের বিরুদ্ধে একরাশ ক্ষোভ

গিলেসপির দাবি, এমন পিচ তৈরি করার প্ল্যান ছিল, যেখানে বেশি বাউন্স ও ক্যারি থাকবে। এর ফলে পাকিস্তানের ফাস্ট বোলাররা নিজেদের সেরাটা মেলে ধরার সুযোগ পাবেন এবং তাঁদের জন্য আরও উপযুক্ত পরিবেশ তৈরি হবে। এই পরিকল্পনায় তিনি যথেষ্ট উৎসাহীও ছিলেন। গিলেসপির কথায়, 'আমি ভেবেছিলাম, এটা সত্যিই দারুণ একটা ব্যাপার হতে চলেছে।' কিন্তু পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার আকিব জাভেদ নির্বাচক হিসেবে দায়িত্ব নেওয়ার পর পরিস্থিতি আমূল বদলে যায়। তাঁর মতে, জাভেদের নিয়োগের পর পাকিস্তান ক্রিকেটে তাঁর অবস্থান এবং দায়িত্ব, দুই-ই বদলে যায়।

Advertisement

গিলেসপির অভিযোগ, জাভেদ ধীরে ধীরে দলের প্রায় সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়ে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিলেন। শুরুতে টেস্ট দলের দেখভাল, ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের পরিচালনা এবং নির্বাচনের ক্ষেত্রেও তাঁর ভূমিকা ছিল। কিন্তু ধীরে ধীরে সেই সমস্ত দায়িত্ব তাঁর কাছ থেকে সরিয়ে নেওয়া হয়। গিলেসপির কথায়, 'আমি টেস্ট দলের দায়িত্বে ছিলাম, ক্রিকেটার ও স্টাফদের দেখভাল করতাম এবং নির্বাচনের ক্ষেত্রেও আমার ভূমিকা ছিল। কিন্তু পরে এমন পরিস্থিতি তৈরি হল, যেখানে কোনও কিছুতেই আমার আর কোনও ভূমিকা রইল না।'

শেষ পর্যন্ত পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে তাঁর সম্পর্ক এতটাই তিক্ত হয়ে ওঠে যে দায়িত্ব ছাড়তে হয় তাঁকে। তবে আকিব জাভেদকে নিয়ে তাঁর ক্ষোভ এখনও কমেনি।

আকিব এখনও নিজের পদে রয়েছেন

অন্য একটি পডকাস্টেও পাকিস্তান ক্রিকেটে আকিব জাভেদের বর্তমান প্রভাব নিয়ে সরব হয়েছেন গিলেসপি। তাঁর প্রশ্ন, আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের পারফর্ম্যান্স  ধারাবাহিকভাবে খারাপ হওয়ার পরও কীভাবে আকিব এখনও নির্বাচক কমিটির চেয়ারম্যানের পদে রয়েছেন? গিলেসপি বলেন, 'আকিব এখনও নির্বাচক কমিটির চেয়ারম্যান। তিনি নিজের চাকরি ধরে রেখেছেন। পাকিস্তান ক্রিকেট যে জায়গায় পৌঁছেছে, তার জন্য তিনি গ্যারি কার্স্টেন এবং আমাকে দায়ী করেছেন। অথচ গ্যারি এবং আমি প্রায় দু’বছর ধরে সেখানে নেই।'

Read more!
Advertisement
Advertisement