Advertisement

Auqib Nabi: টেস্টে বুমরাহ OUT, আকিব নবি IN, কাশ্মীরের এই তারকাকে চিনে নিন, দুর্ধর্ষ পেসার

জসপ্রীত বুমরাহ বাদ গিয়েছেন টেস্ট দল থেকে। তাঁর জায়গায় এসেছে আকিব নবি। কে তিনি? কী কী রেকর্ড রয়েছে তাঁর? সব তথ্য রইল।

আকিব নবিআকিব নবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 Aug 2026,
  • अपडेटेड 10:50 AM IST
  • জসপ্রীত বুমরাহ বাদ গিয়েছেন টেস্ট দল থেকে
  • তাঁর জায়গায় এসেছে আকিব নবি
  • কে তিনি? কী কী রেকর্ড রয়েছে তাঁর?

চোটের কারণে শ্রীলঙ্কার টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন ভারতীয় পেস বিভাগের 'লিডার' জসপ্রীত বুমরাহ। তাঁর জায়গায় জাতীয় দলের হয়ে প্রথমবারের জন্য ডাক পেয়েছেন আকিব নবি। ইতিমধ্যেই তাঁর নাম ঘোষণা করেছে বিসিসিআই। তারপরই এই নয়া বোলারকে নিয়ে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ তুঙ্গে উঠেছে। 

অনেকেই জানতে চাইছেন, বুমরাহর রিপ্লেসমেন্ট হিসেবে জায়গা পাওয়া আকিব নবি আদতে কে? তাঁর রেকর্ড ঠিক কী? তিনি কোন রাজ্য থেকে উঠে এসেছেন? আসুন জেনে নেওয়া যাক। 

আকিব নবি কে?
জম্মু ও কাশ্মীরের হয়ে মাঠে নামেন পেসার আকিব নবি। ঘরোয়া ক্রিকেটে গত দু-দু'টো মরসুমে দুর্দান্ত পারফর্ম্যান্স করেছেন তিনি। তারই পুরস্কার হিসেবেই টেস্ট দলে ডাক পেলেন তিনি। এখন ভারতের হয়ে টেস্ট অভিষেকের অপেক্ষায় ২৯ বছরের এই ডানহাতি পেসার।

আসলে গত কয়েক বছরে লাল বলের ক্রিকেটে ধারাবাহিকভাবে নজর কেড়েছেন আকিব নবি। গত দুই রঞ্জি ট্রফি মরসুমে সেরা রেকর্ড করেছেন। এই দুই মরসুমে মোট ১০৪টি উইকেট নিয়েছেন আকিব। শুধু ২০২৫-২৬ মরশুমেই তাঁর ঝুলিতে ছিল ৬০টি উইকেট। তাঁর অসাধারণ বোলিংয়ের সৌজন্যেই প্রথমবারের মতো রঞ্জি ট্রফি জেতে জম্মু ও কাশ্মীর।

এখানেই শেষ নয়, সম্প্রতি ভারত 'এ' দলের হয়ে শ্রীলঙ্কা সফরেও চান্স পান আকিব। সেখানেও দারুণ পারফর্ম করেন। 

এর আগে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের আগে তিনি ব্যাক-আপ হিসেবে ছিলেন। তবে দলে জায়গা হয়নি তাঁর। এবার আনুষ্ঠানিকভাবে ভারতের টেস্ট স্কোয়াডে জায়গা করে নিলেন তিনি।

ইতিহাস গড়লেন আকিব নবি
বারামুল্লার বাসিন্দা আকিব নবি জম্মু ও কাশ্মীর থেকে ভারতের সিনিয়র দলে ডাক পাওয়া তৃতীয় ক্রিকেটার। তাঁর আগে পারভেজ রসুল এবং উমরান মালিক ডাক পেয়েছিলেন। যদিও তাঁরা কেউ টেস্ট দলে খেলেননি। বরং ভারতের টেস্ট দলে সুযোগ পাওয়া জম্মু ও কাশ্মীরের প্রথম ক্রিকেটার হলেন আকিব।

কেন বাইরে বুমরাহ?
ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে ফিল্ডিং করার সময় বাম হাঁটুতে চোট পান বুমরাহ। বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অফ এক্সেলেন্সে রিহ্যাব চলছে তাঁর। কিন্তু এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি। হাঁটুর ফোলাভাব কমতে আরও বেশি সময় লাগতে পারে। তাই নির্বাচকরা শ্রীলঙ্কা সফরের জন্য আকিব নবিকে দলে নিয়েছেন। আগামী ১৫ আগস্ট প্রথম টেস্ট।

Advertisement

চোটে জর্জরিত ভারতীয় শিবির
শুধু বুমরাহ নন, শ্রীলঙ্কা সফরের আগে একাধিক ক্রিকেটার চোটের কারণে বাইরে চলে গিয়েছেন। হর্ষিত রানা, নীতীশ কুমার রেড্ডি এবং ওয়াশিংটন সুন্দর ইতিমধ্যেই ছিটকে গিয়েছেন। অন্যদিকে পায়ের চোট থেকে সেরে ওঠার চেষ্টা চালিয়ে যাচ্ছেন সাই সুদর্শন। প্রথম টেস্টে তাঁর খেলা এখনও অনিশ্চিত।

শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের আপডেটেড টেস্ট স্কোয়াড
শুভমন গিল (অধিনায়ক), কে এল রাহুল (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থ (উইকেটকিপার), সাই সুদর্শন, ধ্রুব জুরেল (উইকেটকিপার), রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদব, মানব সুত্থার, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, গুরনূর ব্রার, দেবদত্ত পাদিক্কাল, সারাংশ জৈন এবং আকিব নবি।
 

 

Read more!
Advertisement
Advertisement