Advertisement

KL Rahul Century: বিরাট, সচিনের সঙ্গে একই ক্লাবে রাহুল, ওয়েলিংটনে সেঞ্চুরির পর কী রেকর্ড গড়লেন?

জয়সওয়াল ফিরে যাওয়ার রাহুলের উপর দায়িত্ব আরও বেড়ে যায়। ক্রিজে তাঁর সঙ্গে যোগ দেন দেবদত্ত পাড়িক্কল। দু'জনে মিলে ভারতের ইনিংস তৃতীয় দিন পর্যন্ত এগিয়ে নিয়ে যান। তৃতীয় দিনেও রাহুল ও পাড়িক্কল আগের দিনের ছন্দ ধরে রাখেন।

সেঞ্চুরি করে কী রেকর্ড কেএল রাহুলের? (ছবি: X/BCCI)সেঞ্চুরি করে কী রেকর্ড কেএল রাহুলের? (ছবি: X/BCCI)
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 21 Nov 2026,
  • अपडेटेड 10:41 AM IST
  • জয়সওয়াল ফিরে যাওয়ার রাহুলের উপর দায়িত্ব আরও বেড়ে যায়
  • ক্রিজে তাঁর সঙ্গে যোগ দেন দেবদত্ত পাড়িক্কল। দু'জনে মিলে ভারতের ইনিংস তৃতীয় দিন পর্যন্ত এগিয়ে নিয়ে যান
  • তৃতীয় দিনেও রাহুল ও পাড়িক্কল আগের দিনের ছন্দ ধরে রাখেন

নিউজিল্যান্ডের ওয়েলিংটনে প্রথম টেস্টে পরিস্থিতি ছিল কঠিন। তবে সেই পরিস্থিতির ভারকে দূরে সরিয়ে রেখে দুরন্ত শতরান করলেন কে এল রাহুল। আর এই সেঞ্চুরির পরই তিনি বিরাট কোহলি, সচিন তেন্ডুলকর এবং মহম্মদ আজহারউদ্দিনের মতো ক্রিকেটারদের সঙ্গে এক বিরল কৃতিত্বের তালিকায় জায়গা করে নিলেন। 

বেসিন রিজার্ভে প্রথম টেস্টে ২০৯ বলে শতরান করেন তিনি। নিউজিল্যান্ডের মাটিতে টেস্টে শতরান করা চতুর্থ ভারতীয় ওপেনার হলেন রাহুল।

এই শতরানের সুবাদে আরও একটি বিশেষ কৃতিত্ব অর্জন করেছেন রাহুল। তিনি দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া (SENA), চারটি দেশেই টেস্টে শতরান করা পঞ্চম ভারতীয় ব্যাটার হিসেবে নিজের নাম লিখে ফেললেন। এই কৃতিত্ব অর্জন করা প্রথম ভারতীয় ওপেনারও তিনিই। এর আগে এই তালিকায় ছিলেন সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি, রাহুল দ্রাবিড় এবং মহম্মদ আজহারউদ্দিন।

মাথায় রাখতে হবে, রাহুল যখন এই ইনিংস খেলছেন, তখন পরিস্থিতি ছিল কঠিন। তাই চালিয়ে খেলে শতরান করেননি। বরং ধৈর্য ধরে দীর্ঘ সময় ক্রিজে টিকে থেকেছেন। নিউজিল্যান্ডের পেসারদের দারুণভাবে সামলেছেন। 

সিরিজ শুরুর আগে যশস্বী জয়সওয়ালের সঙ্গে নিউজিল্যান্ডে গিয়ে নিউজিল্যান্ড 'এ' দলের বিরুদ্ধে খেলেছিলেন তিনি। লাল বলের ক্রিকেটে প্রস্তুতির অংশ হিসেবেই এই সফর করেছিল ভারতীয় দল। রাহুল সেখানে একটি টেস্টে খেলেছিলেন। অন্যদিকে, জয়সওয়াল তিনটি ম্যাচেই অংশ নেন। ফলে টেস্ট সিরিজের চ্যালেঞ্জের আগে দুই ব্যাটারের কাছেই নিউজিল্যান্ডের উইকেট ও পরিবেশ ছিল পরিচিত। 

দ্বিতীয় দিনেই সেই প্রস্তুতির দারুণ প্রভাব দেখা যায়। প্রথম উইকেটে রাহুল ও জয়সওয়াল ১৩০ রানের জুটি গড়ে তোলেন। নিউজিল্যান্ডের মাটিতে টেস্টে ৩২ বছর পর প্রথম শতরানের ওপেনিং পার্টনারশিপ গড়ল ভারত। 

এই জুটির মধ্যে জয়সওয়াল ছিলেন বেশি অ্যাটাকিং। তিনি মাত্র ৮৯ বলে ৮৫ রান করেন। অন্যদিকে, রাহুল এক প্রান্ত ধরে রেখে ইনিংস এগিয়ে নিয়ে যান। ৯৯ বলে অর্ধশতরান করেন তিনি।

Advertisement

জয়সওয়াল ফিরে যাওয়ার রাহুলের উপর দায়িত্ব আরও বেড়ে যায়। ক্রিজে তাঁর সঙ্গে যোগ দেন দেবদত্ত পাড়িক্কল। দু'জনে মিলে ভারতের ইনিংস তৃতীয় দিন পর্যন্ত এগিয়ে নিয়ে যান।

তৃতীয় দিনেও রাহুল ও পাড়িক্কল আগের দিনের ছন্দ ধরে রাখেন। নিউজিল্যান্ডের বোলারদের খুব বেশি সুযোগ দেননি তাঁরা। রাহুল একবারেই তাড়াহুড়ো করেননি। যার জন্য তিনি সেঞ্চুরিটা করে ফেলেছেন। 

ক্রিকেটের অভিজাত ক্লাবে রাহুল
রাহুলের আগে মাত্র চারজন ভারতীয় ব্যাটার SENA-র চারটি দেশেই টেস্টে শতরান করেছিলেন। তাঁরা হলেন-

  • সচিন তেন্ডুলকর
  • বিরাট কোহলি
  • রাহুল দ্রাবিড়
  • মহম্মদ আজহারউদ্দিন

এবার সেই তালিকায় পঞ্চম ভারতীয় হিসেবে জায়গা করে নিলেন কেএল রাহুল। দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া—চার দেশেই  (SENA) টেস্টে শতরান করার নজির গড়েছেন তিনি। যদিও এই কৃতিত্ব অর্জন করা প্রথম ভারতীয় ওপেনারও হলেন রাহুল।

 

Read more!
Advertisement
Advertisement