Advertisement

IPL 2026: মুস্তাফিজুর, হর্ষিত, পাথিরানাকে পাচ্ছে না KKR, শাহরুখের দলে বিকল্প কে?

আইপিএল কবে থেকে শুরু হবে সে ব্যাপারে কোনও স্পষ্ট ধারণা এখনও পাওয়া যায়নি। কিছু দল ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে। কলকাতা নাইট রাইডার্স আবার সমস্যায় পড়ে গিয়েছে। তার কারণ কেকেআর এ মরসুমে সম্ভবত পাচ্ছে না হর্ষিত রানাকে। পাশাপাশি মুস্তাফিজুর রহমানের উপর নিষেধাজ্ঞা থাকায় তিনিও নেই। চোট রয়েছে পাথিরানার। তা হলে পেস আক্রমণ সামলাবেন কে?

মুস্তাফিজুর রহমান, হর্ষিত রানা ও মাথিশা পাথিরানামুস্তাফিজুর রহমান, হর্ষিত রানা ও মাথিশা পাথিরানা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Mar 2026,
  • अपडेटेड 9:48 PM IST

আইপিএল কবে থেকে শুরু হবে সে ব্যাপারে কোনও স্পষ্ট ধারণা এখনও পাওয়া যায়নি। কিছু দল ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে। কলকাতা নাইট রাইডার্স আবার সমস্যায় পড়ে গিয়েছে। তার কারণ কেকেআর এ মরসুমে সম্ভবত পাচ্ছে না হর্ষিত রানাকে। পাশাপাশি মুস্তাফিজুর রহমানের উপর নিষেধাজ্ঞা থাকায় তিনিও নেই। চোট রয়েছে পাথিরানার। তা হলে পেস আক্রমণ সামলাবেন কে?  

মুস্তাফিজুরের বদলি কে হতে পারেন?
মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কর্তৃপক্ষ। বাংলাদেশে তিনি কাটার মাস্টার হিসেবে জনপ্রিয়। কেকেআর তাঁকে পেলে সুবিধা হত বলে মনে করেছিলেন অনেকে। তবে এবার মুস্তাফিজুরের বদলি পেয়ে গেল কেকেআর!

মুস্তাফিজুরকে কেকেআর ছেড়ে দেওয়ার পর বাংলাদেশের পেসার ইতিমধ্যেই পাকিস্তান লিগের সই করে ফেলেছেন। । ফলে তাঁকে আর ফেরানোর কোনও জায়গা নেই আইপিএলে। বিকল্প হিসেবে দুজনের নাম ভাবা হচ্ছে কেকেআর শিবিরে। আফগানিস্তানের ফারুকী ও জিম্বাবোয়ের মুজারবানি। এবার টি-২০ বিশ্বকাপে ধারাবাহিক ভাল পারফর্ম করছেন মুজারবানি। ভারতের বিরুদ্ধে ম্যাচেও ভারতীয় ব্যাটারদের চাপের মুখে ফেলেছিলেন এই পেসার। ফলে কেকেআরে মুস্তাফিজুরের বদলি হিসেবে তিনি এগিয়ে আছেন।

ফিরতে পারেন পাথিরানা
ইডেনের উইকেটে মুজারবানির মতো পেসার কার্যকর হতে পারেন বলে মনে করা হচ্ছে কেকেআর শিবিরে। এই পেসার গত বছর বিরাট কোহলির বেঙ্গালুরু দলে ছিলেন। যদিও ম্যাচ খেলেননি। কিন্তু তিনি যে দলেই থাকে সেই দলই চ্যাম্পিয়ন হয় বলে একটা বিশ্বাস রয়েছে আইপিএল সার্কিটে।


অন্যদিকে, কেকেআর শিবিরে দুশ্চিন্তাও রয়েছে। হাঁটু অপারেশনের কারণে আইপিএলে অনিশ্চিত হর্ষিত রানা। তবে বিশ্বকাপ খেলতে গিয়ে চোট পাওয়া শ্রীলঙ্কার ফাস্ট বোলার পাথিরানাকে পাওয়া যাবে বলে খবর। ১৮ মার্চ থেকে শিবির শুরু হবে নাইটদের। সেখানে কারা যোগ দেন সেটা দেখার। কবে পাথিরানা সুস্থ হন সেদিকেও নজর থাকবে কেকেআর সমর্থকদের। তবে একটা কথা স্পষ্ট, সমস্যায় পড়তেই হচ্ছে কলকাতার দলকে। 
 

Advertisement
Read more!
Advertisement
Advertisement