Advertisement

Rohit Sharma: ক্যাপ হাতে 'রহস্যময়' ছবি, রোহিতকে কি অধিনায়ক করার ইঙ্গিত দিল মুম্বই ইন্ডিয়ান্স?

বুধবার সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে মুম্বই ইন্ডিয়ান্স। সেখানে দেখা যাচ্ছে, অ্যানিমেটেড একটি হাত ধরে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাপ। ছবির সঙ্গে কোনও ক্যাপশন লেখেনি ফ্র্যাঞ্চাইজি। আর সেই ছবি ঘিরেই এখন জল্পনা শুরু হয়ে গিয়েছে। তবে সমর্থকদের একাংশের দাবি, এই ছবি রোহিত শর্মার দিকেই ইঙ্গিত করছে।

রোহিতকে কি অধিনায়ক করার ইঙ্গিত দিল মুম্বই ইন্ডিয়ান্স? (পিটিআই ও মুম্বই ইন্ডিয়ান্স এক্স)রোহিতকে কি অধিনায়ক করার ইঙ্গিত দিল মুম্বই ইন্ডিয়ান্স? (পিটিআই ও মুম্বই ইন্ডিয়ান্স এক্স)
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 26 Nov 2026,
  • अपडेटेड 10:20 AM IST
  • বুধবার সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে মুম্বই ইন্ডিয়ান্স
  • সেখানে দেখা যাচ্ছে, অ্যানিমেটেড একটি হাত ধরে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাপ
  • ছবির সঙ্গে কোনও ক্যাপশন লেখেনি ফ্র্যাঞ্চাইজি

আবার মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের পদে ফিরবেন রোহিত শর্মা? এই প্রশ্ন ঘিরে জল্পনা বাড়ল। কারণ, সোশ্যাল মিডিয়ায় একটি রহস্যময় পোস্ট করেছে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা। আর সেই পোস্ট দেখেই রোহিত শর্মার নেতৃত্বে ফেরার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। 


আসলে বুধবার সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে মুম্বই ইন্ডিয়ান্স। সেখানে দেখা যাচ্ছে, অ্যানিমেটেড একটি হাত ধরে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাপ। ছবির সঙ্গে কোনও ক্যাপশন লেখেনি ফ্র্যাঞ্চাইজি। আর সেই ছবি ঘিরেই এখন জল্পনা শুরু হয়ে গিয়েছে। তবে সমর্থকদের একাংশের দাবি, এই ছবি রোহিত শর্মার দিকেই ইঙ্গিত করছে।

এক্ষেত্রে রোহিতের ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরের উদযাপনের সঙ্গে ছবিটির মিল খুঁজে পেয়েছেন অনেকে। আবার কেউ কেউ মনে করিয়ে দিয়েছেন ২০১৩ সালে মুম্বইয়ের প্রথম আইপিএল জয়ের মুহূর্ত। সেই মরসুমেই অধিনায়ক হিসেবে দায়িত্ব নেন রোহিত। 

প্রসঙ্গত, সম্প্রতি হার্দিক পান্ডিয়া মুম্বই ইন্ডিয়ান্স ছেড়েছেন। তিনি যোগ দিয়েছেন পঞ্জাব কিংসে। আইপিএল ট্রেডের মাধ্যমে এই দলবদল হয়েছে। অন্যদিকে, ভারতীয় পেসার অর্শদীপ সিং যোগ দিয়েছেন মুম্বইয়ে। হার্দিকের বিদায়ের পর থেকেই ২০২৭ সালের মরসুমে মুম্বইয়ের অধিনায়ক কে হবেন, তা নিয়ে হাজার প্রশ্ন ঘুরছে সমর্থকদের মনে।

যদিও গত ১৩ অক্টোবর ইন্ডিয়া টুডে বিষয়টা নিয়ে একটা আপডেট দিয়েছিল। তারা জানিয়েছিল, মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে ফিরতে পারেন রোহিত শর্মা। ফ্র্যাঞ্চাইজির শীর্ষ কর্তারা তাঁদের সবচেয়ে সফল অধিনায়কের হাতেই ফের দায়িত্ব তুলে দিতে আগ্রহী বলে খবর।

মাথায় রাখতে হবে, রোহিতের নেতৃত্বে ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ এবং ২০২০ সালে আইপিএল জিতেছিল মুম্বই। অর্থাৎ, তাঁর অধিনায়কত্বেই পাঁচটি ট্রফি জিতেছে দল। যদিও ২০২৪ সালের মরসুমের আগে তাঁকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করা হয়। গুজরাত টাইটান্স থেকে মুম্বইয়ে ফেরার পরই এই দায়িত্ব পান হার্দিক।

কিন্তু নেতৃত্ব বদল হলেও প্রত্যাশা পূরণ করতে পারেনি মুম্বই। হার্দিকের অধিনায়কত্বে ২০২৪ সালে পয়েন্ট তালিকায় নবম স্থানে শেষ করে দল। ২০২৫ সালে অবশ্য প্লে-অফে জায়গা করে নেয় তারা। ২০২০ সালের পর আর আইপিএল জিততে পারেনি মুম্বই। এমন পরিস্থিতিতিতে রোহিতই অধিনায়ক হিসেবে ফিরতে পারেন বলে জল্পনা তুঙ্গে রয়েছে।

Advertisement

রোহিতই অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে?
রোহিত একা নন, এমআই-এর অধিনায়ক হিসেবে সূর্যকুমার যাদব এবং তিলক বর্মার নাম উঠে এসেছিল। মুম্বইয়ের গত মরসুমে হার্দিক না থাকায় কয়েকটি ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছিলেন সূর্যকুমার। দিল্লিতে মুম্বইয়ের হয়ে অধিনায়কত্ব করেছিলেন তিনি। হার্দিক খেলতে না পারায় রায়পুরেও নেতৃত্ব দেওয়ার কথা ছিল সূর্যের। হার্দিক দল ছাড়লে সূর্যকুমারই পরবর্তী অধিনায়ক হতে পারেন, এমন সম্ভাবনাও তৈরি হয়েছিল।

অন্যদিকে, ভবিষ্যতের অধিনায়ক হিসেবে তিলক বর্মাকেও দেখা হচ্ছিল। ভারতীয় ক্রিকেটেও তাঁর দায়িত্ব বেড়েছে। সম্প্রতি তাঁকে টি-টোয়েন্টি দলের সহ অধিনায়ক করা হয়েছে।

তবে এখন পরিস্থিতি বদলেছে বলে মনে করা হচ্ছে। অধিনায়ক হওয়ার দৌড়ে রোহিতই সবচেয়ে এগিয়ে রয়েছেন বলে খবর। মুম্বইয়ের হয়ে তাঁর অভিজ্ঞতা এবং সাফল্যই তাঁকে স্বাভাবিক পছন্দ করে তুলেছে।

 

Read more!
Advertisement
Advertisement