Advertisement

Mohammedan Sporting: জল্পনাই সত্যি, মহমেডানের সভাপতি হচ্ছেন হুমায়ুন, আজই আনুষ্ঠানিক ঘোষণা

শনিবার দুপুরে মহমেডান স্পোর্টিং ক্লাবের কার্যকরী কমিটিতে বড়সড় রদবদল ঘটছে। সম্ভাবনা রয়েছে, সভাপতি হিসেবে নিযুক্ত হতে পারেন বিধায়ক হুমায়ুন কবীর। সচিবের পদে ফিরতে পারেন ওয়াশিম আক্রম। শনিবারই ক্লাবের তরফে সরকারি ভাবে ঘোষণা করা হবে। মুর্শিদাবাদের নওদা কেন্দ্রের বিধায়ক হুমায়ুন কবীর মহমেডান ক্লাবের এই সঙ্কটে অর্থ বিনিয়োগ করতে পারেন। 

মহমেডান স্পরটিং-এর দায়িত্ব নিচ্ছেন হুমায়ুন কবীরমহমেডান স্পরটিং-এর দায়িত্ব নিচ্ছেন হুমায়ুন কবীর
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Jun 2026,
  • अपडेटेड 10:42 AM IST

শনিবার দুপুরে মহমেডান স্পোর্টিং ক্লাবের কার্যকরী কমিটিতে বড়সড় রদবদল ঘটছে। সম্ভাবনা রয়েছে, সভাপতি হিসেবে নিযুক্ত হতে পারেন বিধায়ক হুমায়ুন কবীর। সচিবের পদে ফিরতে পারেন ওয়াশিম আক্রম। শনিবারই ক্লাবের তরফে সরকারি ভাবে ঘোষণা করা হবে। মুর্শিদাবাদের নওদা কেন্দ্রের বিধায়ক হুমায়ুন কবীর মহমেডান ক্লাবের এই সঙ্কটে অর্থ বিনিয়োগ করতে পারেন। 

এর আগে মহমেডান কর্মকর্তারা চিঠি দিয়ে অনুরোধ জানিয়েছিলেন, ক্লাবের বিনিয়োগকারী আনার জন্য সাহায্য চেয়ে। নতুন মরসুম শুরুর আগেই কর্মকর্তা বদল হয়ে যাবে মহমেডানে। গত মরসুম থেকেই আর্থিক সঙ্কটে জর্জরিত সাদা-কালো ব্রিগেড। এবারের আইএসএলে খারাপ ফল করে অবনমন হয়েছে। সমর্থকদের ক্ষোভের মুখে পড়ছেন বর্তমান কমিটিতে থাকা মহম্মদ কামারুদ্দিন, আমিরুদ্দিন ববি ও ইস্তিয়াক আহমেদরা। 

কিছুদিন আগে ক্লাবের গেটে তালা বন্ধ করে দিয়েছিলেন সমর্থকরা। বিক্ষোভের জেরে সমর্থকদের কাছে মাথানত করল বর্তমান কমিটি। বেতন না পেয়ে আইএসএল-এর মাঝেই বিদ্রোহ ঘোষণা করেছিলেন ক্লাবের ফুটবলার ও সাপোর্ট স্টাফরা। একটাও ম্যাচ জিততে না পেরে আইএসএল থেকে বিদায় নিতে হয়েছে সাদা-কালো ব্রিগেডকে। তবে যদিও এ ব্যাপারে আদালতে যাওয়ার হুমকি দিয়ে রেখেছে মহমেডান। 

bangla.aajtak.in-কে দেওয়া সাক্ষাৎকারে ওয়াসিম আক্রাম বলেন, 'আগে দেখি কমিটি তৈরি হোক, আমাদের সামনে অনেক কাজ। শুরুতে ইনভেস্টর আনতে হবে। পাশাপাশি আদালতে আইএসএল খেলার জন্য লড়তে হবে। সঙ্গে দল গঠন তো আছেই। আমরা বাইরে থেকে শুনেছি ১৬ কোটি টাকা বকেয়া। গিয়ে হয়ত দেখব, আরও অনেক বেশি টাকা আসলে বকেয়া রয়েছে। ফলে অনেক টাকা জগাড় করতে হবে।' 

কীভাবে এই টাকা জোগাড় হবে? সেটাও ঠিক করে রেখেছেন ওয়াসিম। তিনি বলেন, 'ব্যক্তিগত উদ্যোগে ডোনেশন তুলতে হবে। আমি কিছু টাকা দিতে পারি। কিন্তু সবটা তো আমি পারব না। তাই আরও লোককে এগিয়ে আসতে হবে। না হলে, সম্ভব নয়। এত টাকা একা বা একটা গোষ্ঠীর পক্ষে দেওয়া অসম্ভব।' 

Advertisement
Read more!
Advertisement
Advertisement