Advertisement

India-Pakistan Match: পাক প্লেয়ারদের পাত্তাই দিতে চাননি সূর্য, টিমকে কী নির্দেশ দিয়েছিলেন? VIDEO VIRAL

স্লেজিং। ভারত-পাকিস্তান ম্যাচ আর এই শব্দটা প্রায় সমার্থক। ম্যাচ হবে আর দুই দলের ক্রিকেটাররা একে অপরকে লক্ষ্য করে কটাক্ষ বা অপমানসূচক মন্তব্য করবেন না, তা কি হয়? কিন্তু রবিবারের ম্যাচে সেই ছবি দেখা গেল না।

সূর্যকুমার যাদব সূর্যকুমার যাদব
Aajtak Bangla
  • কলম্বো ,
  • 16 Feb 2026,
  • अपडेटेड 3:43 PM IST
  • স্লেজিং নিয়ে সতীর্ধদের কী বার্তা দিয়েছিলেন সূর্য
  • দেখুনন ভিডিও

স্লেজিং। ভারত-পাকিস্তান ম্যাচ আর এই শব্দটা প্রায় সমার্থক। ম্যাচ হবে আর দুই দলের ক্রিকেটাররা একে অপরকে লক্ষ্য করে কটাক্ষ বা অপমানসূচক মন্তব্য করবেন না, তা কি হয়? কিন্তু রবিবারের ম্যাচে সেই ছবি দেখা গেল না। অন্তত টিম ইন্ডিয়ার তরফ থেকে তো নয়ই। কারণ, ক্যাপ্টেন সূর্যকুমার যাদবের কড়া নির্দেশ। ব্যাট শেষে যখন হার্দিক পাণ্ডিয়া-বুমরারা ফিল্ডিং করতে নামেন, তখনই টিম হার্ডেলে স্কাই সবাইকে নির্দেশ দেন, কেউ যেন স্লেজিং না করে। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও এখন ভাইরাল হয়েছে। 

সেই ভিডিওতে দেখা যাচ্ছে সূর্য বলছেন, 'ওভারের মাঝে আমাদের কথা বলতে হবে। কাউকে কোনও কথা বলার দরকার নেই (পড়ুন স্লেজিং)। আমাদের কাজ কেবল ভালো ক্রিকেট খেলা। আর কিছু না। নিজেদের দক্ষতায় আমরা এই ম্য়াচ জিতব।' 

দেখেশুনে ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ বলছেন, সূর্যকুমার যাদবের এই সিদ্ধান্ত সম্পূর্ণ ঠিক। কারণ, ভারত-পাকিস্তান ম্যাচ মানেই আলাদা উত্তেজনা। তার উপর স্লেজিং চললে অতিরিক্ত মানসিক চাপ পড়ে। সেই কারণে স্কাই সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। 

যদিও অনেকে আবার এটাও বলছেন, সূর্য স্লেজিং করতে বারণ করেছিলেন ঠিকই, তবে তিনি মাঠে পাকিস্তানি ব্যাটারদের যে সব বোলার দিয়ে খেলিয়েছেন তাও তো একপ্রকার স্লেজিংই। তথাকথিত হাইভোল্টেজ ম্যাচে রিঙ্কু সিং বা তিলক বর্মাদের দিয়ে বল করানো কি পাকিস্তানকে অপমান করা নয়? 

প্রসঙ্গত, অনেক টালবাহানার পর শ্রীলঙ্কায় গতকাল ম্যাচ হয় ভারত-পাকিস্তানের মধ্য়ে। সেই ম্যাচে প্রথমে ব্যাট করে ১৭৫ রান করে টিম ইন্ডিয়া। ঈশান কিষাণ অসাধারণ ব্যাট করেন। পাকিস্তানের প্রায় সব বোলারকে ছাতুপেটা করেন তিনি। জবাবে ব্যাট করতে নেমে একের পর এক উইকেট পড়তে থাকে পাকিস্তানের। ৬১ রানে হেরে যায় তারা। পাকিস্তানের এই পারফরম্যান্স নিয়ে নিজের দেশেও সমালোচিত হন সলমন আলি আগারা।  

Read more!
Advertisement
Advertisement