Advertisement

India vs Pakistan: T20 বিশ্বকাপে ভারতের সঙ্গে খেলতে রাজি পাকিস্তান, কিন্তু ৩ শর্তে...

আবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের মুড সুইং। টি২০ বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট প্রসঙ্গে তারা ফের ইউ-টার্ন নিয়েছে বলে জানা যাচ্ছে। যতদূর খবর, ভারত ম্যাচ খেলতে সহমত হয়েছে তারা। তবে সেই ম্যাচ খেলার জন্য আইসিসি-এর কাছে ৩টি শর্ত রেখেছে পাক ক্রিকেট বোর্ড। 

ভারত বনাম পাকিস্তানভারত বনাম পাকিস্তান
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Feb 2026,
  • अपडेटेड 12:19 PM IST
  • আবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের মুড সুইং
  • । টি২০ বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট প্রসঙ্গে তারা ফের ইউ-টার্ন নিয়েছে বলে জানা যাচ্ছে
  • সেই ম্যাচ খেলার জন্য আইসিসি-এর কাছে ৩টি শর্ত রেখেছে পাক ক্রিকেট বোর্ড

আবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের মুড সুইং। টি২০ বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট প্রসঙ্গে তারা ফের ইউ-টার্ন নিয়েছে বলে জানা যাচ্ছে। যতদূর খবর, ভারত ম্যাচ খেলতে সহমত হয়েছে তারা। তবে সেই ম্যাচ খেলার জন্য আইসিসি-এর কাছে ৩টি শর্ত রেখেছে পাক ক্রিকেট বোর্ড। 

প্রসঙ্গত, রবিবার লাহোরে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছিল আইসিসি এবং পিসিবি। এই বৈঠকের মূল বিষয় ছিল ভারত ম্যাচ বয়টকের সিদ্ধান্ত প্রত্যাহার। আইসিসি পাকিস্তানকে বোঝাতে চেষ্টা করে যে এই ম্যাচ না খেললে আদতে অনেক বড় আর্থিক ক্ষতি হতে পারে। আর এমন পরিস্থিতিতে পিসিবি-এর তরফে আইসিসি-এর সামনে রাখা হয়েছে ৩ দাবি। এমনটাই জানাচ্ছে ক্রিকবাজ। 

সেই ৩ দাবি কী? 
ক্রিকবাজের পক্ষ থেকে খবর, 
১. আইসিসি-এর লভ্যাংশে পাকিস্তানকে বেশি শেয়ার দিতে হবে 
২. ভারত এবং পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ শুরু করতে হবে
৩. হ্যান্ডশেক প্রোটোকল লাগু করতে হবে

এখন দেখার আইসিসি এবং বিসিসিআই পাক ক্রিকেট বোর্ডের এই সব দাবি মেনে নেয় কি না।

কী ঘটেছে?
টি২০ বিশ্বকাপ শুরুর আগে থেকেই টালবাহানা শুরু করেছে পাকিস্তান। সমস্যার সূত্রপাত বাংলাদেশকে নিয়ে। এই বিশ্বকাপে ভারতে খেলতে না চেয়ে আইসিসি-এর কাছে শেষ মুহূর্তে বায়না ধরে বিসিবি। তবে সেই দাবিতে কর্ণপাত করা হয়নি। তাই এই বিশ্বকাপ থেকে নিজেদের সরিয়ে নেয় তারা। আর এহেন বাংলাদেশের পাশে থাকতে গিয়ে ভারতের বিরুদ্ধে ১৫ ফেব্রুয়ারির ম্যাচ খেলবে না বলে দাবি করেছে পিসিবি। আর সেখান থেকেই শুরু যত ঝামেলা। তারপরই পরিস্থিতি স্বাভাবিক করার জন্য মাঠে নামে ICC। একটি হাই লেভেল মিটিং হয়। 

এই মিটিংয়ে উপস্থিত ছিলেন আইসিসি-এর সিইও সংযোগ গুপ্ত। তিনি জুমের মাধ্যমে জয়েন করেছিলেন। এছাড়া মিটিংয়ে ছিলেন পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি, আইসিসি ডেপুটি চেয়ারম্যান ইমরান খোয়াজা এবং বাংলাদেশের ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল। লাহোরে হয় এই বৈঠক। আর সেই বৈঠকেই নিজেদের দাবি পেশ করে পাকিস্তান। 

Advertisement

আর কী জানা যাচ্ছে? 
যতদূর খবর, এই বৈঠকে উপস্থিত হয়ে নিজেদের আখের ঘোচাতে ব্যস্ত ছিল বাংলাদেশও। তারা আইসিসি-এর কাছ থেকে ক্ষতিপূরণ চেয়েছে। আর তাদের হয়ে সোজা ভাষায় 'দালালি' করেছে পাকিস্তান। এখন দেখার আইসিসি আদৌ পাকিস্তান এবং বাংলাদেশের দাবি মেনে নেয়, নাকি সমস্ত উড়িয়ে দিয়ে নিজেদের মতো চলে!

 

Read more!
Advertisement
Advertisement