Advertisement

IPL 2026 CSK VS KKR: চিপকেও জয় এল না, CSK-র সামনে খড়কুটোর মতো উড়ে গেল নাইটরা

CSK vs KKR IPL 2026 Highlights: মঙ্গলবার আইপিএলের মেগা ম্যাচে কেকেআর-কে ৩২ রানে গুঁড়িয়ে দিল সিএসকে। রিঙ্কু সিং থেকে শুরু করে ক্যামেরন গ্রিন কিংবা সুনীল নারিন। নাইটদের ব্যাটিংয়ের তাবড় স্তম্ভরা এদিন ধরাশায়ী হলেন হলুদ ব্রিগেডের নিখুঁত পরিকল্পনার কাছে।

আরেকটা হার কেকেআরেরআরেকটা হার কেকেআরের
Aajtak Bangla
  • চেন্নাই,
  • 15 Apr 2026,
  • अपडेटेड 12:01 AM IST

CSK vs KKR IPL 2026 Highlights: ঘরের মাঠে চেন্নাই সুপার কিংস মানেই যেন এক দুর্ভেদ্য দুর্গ। আর সেই দুর্গে হানা দিতে গিয়ে কার্যত খড়কুটোর মতো উড়ে গেল কলকাতা নাইট রাইডার্স। মঙ্গলবার আইপিএলের মেগা ম্যাচে কেকেআর-কে ৩২ রানে গুঁড়িয়ে দিল সিএসকে। রিঙ্কু সিং থেকে শুরু করে ক্যামেরন গ্রিন কিংবা সুনীল নারিন। নাইটদের ব্যাটিংয়ের তাবড় স্তম্ভরা এদিন ধরাশায়ী হলেন হলুদ ব্রিগেডের নিখুঁত পরিকল্পনার কাছে। এই জয়ের ফলে দ্বিতীয় জয়ের সঙ্গে ৪ পয়েন্টে পৌঁছল চেন্নাই।

ম্যাচের শুরু থেকেই দাপট ছিল চেন্নাইয়ের। প্রথমে ব্যাট করে স্কোরবোর্ডে পাহাড়প্রমাণ রান তুলেছিল তারা। ৫ উইকেটে ১৯২ রান তোলে। সঞ্জু স্যামসন ৪৮ রানের ইনিংস খেলেন। ৪১ রান করে ডেওয়াল্ড ব্রেভিস রানকে প্রতিযোগিতামূলক রানে পৌঁছে দেন। তারপরও জবাবে রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় নাইট শিবির। নারিন হাত খোলার আগেই সাজঘরে ফেরেন। মাঝের ওভারে রমনদীপ সিং আর রোভম্যান পাওয়েল লড়াইয়ের চেষ্টা করলেও সিএসকে-র স্পিন জালে জড়িয়ে খেই হারান তাঁরা। নূর আহমেদের কোনও জবাব নাইটবাহিনীর কাছে ছিল না। শেষবেলায় রিঙ্কু সিংয়ের ব্যাটে ভর করে কেকেআর সমর্থকরা মিরাকলের স্বপ্ন দেখলেও, রিঙ্কুও ব্যর্থ হয়েছেন। চেন্নাইয়ের বোলিং আক্রমণের সামনে কার্যত আত্মসমর্পণ করতে বাধ্য হয় কেকেআর-এর লম্বা ব্যাটিং লাইনআপ।

চিপকের গ্যালারি তখন ‘ধোনি-ধোনি’ চিৎকারে উত্তাল। কেকেআর-এর বোলাররা প্রথম ইনিংসে আলগা বোলিং করে যে খেসারত দিয়েছিলেন, ব্যাটাররা তার শোধ তুলতে পারলেন না। ৩২ রানের এই বড় জয় চেন্নাইয়ের আত্মবিশ্বাস যেমন বাড়িয়ে দিল, তেমনই নাইট শিবিরের ব্যাটিং ব্যর্থতা নিয়ে চিন্তার ভাঁজ কপালে ফেলল গৌতম গম্ভীরদের। সব মিলিয়ে মঙ্গলবার রাতের চিপক দেখল কেবলই হলুদ রংয়ের জয়জয়কার। শেষমেষ ১৬০ রানের বেশি তুলতে পারেনি কেকেআর। রাহানে অতীতের ছায়ামাত্র। বহুমূল্য গ্রিন এদিনও খাতা খুলতে না পেরে নাইটদের বিগেস্ট ফ্লপ।

 

Read more!
Advertisement
Advertisement