Advertisement

Rohit Sharma Retirement: লর্ডসেই শেষ ODI খেলতে নামছেন রোহিত? BCCI যা জানাল

রবিবার লর্ডসে শেষ হচ্ছে রোহিত শর্মার আন্তর্জাতিক কেরিয়ার। এমনটাই শোনা গিয়েছিল। বৃহস্পতিবার রাতে এই খবরে আলোড়ন পড়ে যায় গোটা দেশে। তবে শুক্রবার রাতে বিসিসিআই-এর সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া জানিয়ে দিলেন, এখনই অবসর নিচ্ছেন না রোহিত। 

রোহিত শর্মার অবসর: বিভিন্ন ফরম্যাটে 'হিটম্যান'-এর অসাধারণ অধিনায়কত্বের রেকর্ডের বিশ্লেষণরোহিত শর্মার অবসর: বিভিন্ন ফরম্যাটে 'হিটম্যান'-এর অসাধারণ অধিনায়কত্বের রেকর্ডের বিশ্লেষণ
Aajtak Bangla
  • নিউ দিল্লি,
  • 17 Jul 2026,
  • अपडेटेड 11:42 PM IST

রবিবার লর্ডসে শেষ হচ্ছে রোহিত শর্মার আন্তর্জাতিক কেরিয়ার। এমনটাই শোনা গিয়েছিল। বৃহস্পতিবার রাতে এই খবরে আলোড়ন পড়ে যায় গোটা দেশে। তবে শুক্রবার রাতে বিসিসিআই-এর সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া জানিয়ে দিলেন, এখনই অবসর নিচ্ছেন না রোহিত। এর আগে জানা গিয়েছিল, জাতীয় দলের নির্বাচক অজিত আগারকর রোহিতের সঙ্গে কথা বলেছেন। জানিয়ে দিউয়েছেন, টিম ইন্ডিয়ার প্ল্যানে তিনি নেই।

তবে এই গোটা ঘটনা অস্বীকার করেছেন রোহিত। লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠিত ওডিআই ম্যাচটি রোহিতের শেষ ম্যাচ নয় এবং তাঁর অবসর নিয়ে বোর্ডের অন্দরে কোনো আলোচনাই হয়নি। বলে জানিয়ে দিলেন দেবজিৎ সাইকিয়া। রোহিত শর্মা ভারতীয় ওডিআই দলের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নিয়মিত সদস্য। বোর্ডের পরিকল্পনা ও চিন্তাভাবনায় রোহিত যতদিন থাকবেন এবং নিজেকে ম্যাচ-ফিট প্রমাণ করবেন, ততদিন তিনি দেশের হয়ে খেলা চালিয়ে যাবেন।

বিসিসিআই সেক্রেটারি বলেন, 'রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়ে গণমাধ্যমে অনেক জল্পনা-কল্পনা চলছে। আমি দৃঢ়ভাবে বলতে চাই যে, রবিবার লর্ডসে রোহিত তার শেষ ম্যাচ খেলবেন, এমন কোনো আলোচনা হয়নি।' 

'রোহিত ভারতীয় ওয়ানডে দলের একজন নিয়মিত সদস্য এবং যতদিন তিনি পরিকল্পনার মধ্যে থাকবেন, ততদিন তিনি দেশের প্রতিনিধিত্ব করে যাবেন। অন্য কথায়, লর্ডসের ওয়ানডে তার শেষ ম্যাচ হবে না।' বিসিসিআই সচিব আরও যোগ করেন।

২০২৭ ওডিআই বিশ্বকাপ 

এর আগে ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপেও রোহিত শর্মা ও বিরাট কোহলির খেলার সম্ভাবনা এবং তাঁদের সঙ্গে বোর্ডের নিয়মিত আলোচনা চলার বিষয়েও ইঙ্গিত দিয়েছিলেন তিনি।  তবে রোহিত যে বিশ্বকাপে খেলছেনই এমন নিশ্চয়তা দেননি দেবজিৎ সাইকিয়া। 

রোহিতকে বাদ দেওয়ার ব্যাপারে খবর প্রকাশের পরের দিনই, প্রাক্তন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন এই অভিজ্ঞ ওপেনারকে বিষয়টি পরিষ্কারভাবে না জানানোর জন্য ভারতীয় টিম ম্যানেজমেন্টের তীব্র সমালোচনা করেছেন। অশ্বিন জোর দিয়ে বলেন যে, ম্যানেজমেন্ট যদি রোহিতকে বাদ দিতেই চাইত, তবে তাদের উচিত ছিল ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির শেষে সেই সিদ্ধান্তের কথা জানানো, ২০২৬ সালের মাঝামাঝি সময়ে নয়, যখন তিনি ইতিমধ্যেই ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিতে কঠোর পরিশ্রম শুরু করে দিয়েছেন।

Advertisement

Read more!
Advertisement
Advertisement