Advertisement

Six Sixes in an Over : ৬,৬,৬,৬,৬,৬... ১ ওভারে ৬ ছক্কা হাঁকালেন ভারতীয় ক্রিকেটার, ভিডিও ভাইরাল

এক ওভারে ছয়টি ছক্কা হাঁকালেন এক ভারতীয় ক্রিকেটার। এখন অনূর্ধ্ব-২৩ কর্নেল সিকে নাইডু টুর্নামেন্ট চলছে। এই টুর্নামেন্টে অন্ধ্রপ্রদেশের ব্যাটার ভামশি কৃষ্ণ তাক লাগিয়ে দেওয়ার মতো ব্যাটিং করলেন।

Vamshi Krishna Vamshi Krishna
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 21 Feb 2024,
  • अपडेटेड 9:06 PM IST
  • এক ওভারে ছয়টি ছক্কা হাঁকালেন এক ভারতীয় ক্রিকেটার
  • ব্যাটার ভামশি কৃষ্ণ তাক লাগিয়ে দেওয়ার মতো ব্যাটিং করলেন

এক ওভারে ছয়টি ছক্কা হাঁকালেন এক ভারতীয় ক্রিকেটার। এখন অনূর্ধ্ব-২৩ কর্নেল সিকে নাইডু টুর্নামেন্ট চলছে। এই টুর্নামেন্টে অন্ধ্রপ্রদেশের ব্যাটার ভামশি কৃষ্ণ  তাক লাগিয়ে দেওয়ার মতো ব্যাটিং করলেন। মাত্র ২২ বছরের ওই যুবক টেস্ট ক্রিকেট ফরম্যাটের এই টুর্নামেন্টে টি-টোয়েন্টির মতো ঝোড়ো ব্যাটিং করলেন। এক ওভারে টানা ৬ ছক্কা মারলেন তিনি। BCCI নিজেই ভামশির ব্যাটিংয়ের প্রশংসা করেছে। যার ভিডিও শেয়ারও করেছে। যা এখন ভাইরাল। 

ম্য়াচটি হচ্ছিল অন্ধ্রপ্রদেশ এবং রেলওয়ের মধ্যে। সেই ম্যাচে প্রথমে ব্যাট করতে নামে অন্ধ্রপ্রদেশ। সেই দলের ওপেনার ভামশি কৃষ্ণ রেলওয়ের স্পিনার দমনদীপ সিংয়কে এক ওভারে টানা ৬টি ছক্কা মারেন। মাত্র ৬৪ বলে ১১০ রান করেন তিনি। তাঁর দুর্দান্ত পারফরম্যান্সের উপর ভর করে অন্ধ্রপ্রদেশ দল প্রথম ইনিংসে ৩৭৮ রান করে। 

এদিকে পরপর ৬ বলে ৬টি ছয় মারার ফলে রবি শাস্ত্রী, যুবরাজ সিং ও রুতুরাজ গায়কওয়াডের ক্লাবে প্রবেশ করলেন ভামশি কৃষ্ণ। অপরদিকে রেলওয়ের পক্ষে এসআর কামার ও এমডি জয়সওয়াল সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন।


অন্ধ্রপ্রদেশ ৩৭৮ রান করলেও রেলওয়ে ভালো ব্যাটিং করে। রেলওয়ের ওপেনার অংশ যাদব ১৪ চার ও ২ ছক্কার সাহায্যে ২৬৮ রান করেন। এছাড়া রবি সিংও ২৫৮ রান করেন। অঞ্চিত যাদব ২১৯ বলে ১৩ চার ও ২ ছক্কার সাহায্যে ১৩৩ রান করেন। রেলওয়ে প্রথম ইনিংসে ৯ উইকেটে ৮৬৫ রানের পাহাড় গড়ে এবং ৪৮৭ রানের লিড নেয়। যদিও এই ম্যাচটি ড্র হয়। 

Read more!
Advertisement
Advertisement