Advertisement

South Africa vs New Zealand Semifinal: আজ ইডেনে দঃ আফ্রিকা VS নিউজিল্যান্ড, দুই টিমের সম্ভাব্য একাদশ কেমন?

টি২০ বিশ্বকাপের সেমিফাইনাল শুরু আজ। এ দিন কলকাতার ইডেন গার্ডেন্সে নামবে দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ড। আর সেই ম্যাচ নিয়ে উত্তেজনার পারদ ইতিমধ্যেই চড়তে শুরু করেছে। আশা করা হচ্ছে, আজও ফুল হাউজ দেখবে ক্রিকেটের নন্দনকানন। 

দক্ষিণ আফ্রিকা বনাম নিউজিল্যান্ডদক্ষিণ আফ্রিকা বনাম নিউজিল্যান্ড
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Mar 2026,
  • अपडेटेड 9:04 AM IST
  • টি২০ বিশ্বকাপের সেমিফাইনাল শুরু আজ
  • এ দিন কলকাতার ইডেন গার্ডেন্সে নামবে দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ড
  • সেই ম্যাচ নিয়ে উত্তেজনার পারদ ইতিমধ্যেই চড়তে শুরু করেছে

টি২০ বিশ্বকাপের সেমিফাইনাল শুরু আজ। এ দিন কলকাতার ইডেন গার্ডেন্সে নামবে দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ড। আর সেই ম্যাচ নিয়ে উত্তেজনার পারদ ইতিমধ্যেই চড়তে শুরু করেছে। আশা করা হচ্ছে, আজও ফুল হাউজ দেখবে ক্রিকেটের নন্দনকানন। 

মাথায় রাখতে হবে, এখন টি২০ বিশ্বকাপ জেতার স্বাদ পায়নি দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ড। তাই আজ এই দুই দলই নিজের সেরাটা দিয়ে ফাইনালের টিকিট বুক করতে চাইবে। তারপর কাপ ঘরে নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু করবে। 

এই টুর্নামেন্টে এখনও অপরাজিত দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের অধিনায়ক এইডেন মাক্রম রয়েছেন অসাধারণ ফর্মে। ২০০০ টি২০ রান থেকে তিনি মাত্র ৫২ রান দূরে রয়েছেন। শুধু তাই নয়, মাত্র ৩২ রান করলেই তিনি এবারের বিশ্বকাপে প্রথম দক্ষিণ আফ্রিকান ব্যাটার হিসেবে ৩০০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলবেন। ওদিকে আবার পিছনে নেই নিউজিল্যান্ডও। তাদের ইশ সোধি মাত্র ৩ উইকেট দূরে রয়েছেন টি২০-তে নিউজিল্যান্ডের হয়ে সবেথেকে বেশি উইকেট নেওয়ার খেতাবের থেকে। তাই আজকের ম্যাচটি যে টানটান উত্তেজনাময় হতে চলেছে, এই কথা তো বলাই বাহুল্য!

এই প্রসঙ্গে বলে রাখি, জিম্বাবোয়ের বিরুদ্ধে যেই সকল আফ্রিকান ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হয়েছিল, তাঁরা আজ ফিরছেন। এক্ষেত্রে দলে মোট ৩টি বড় পরিবর্তন হতে চলেছে। কাগিসো রাবাডা, মার্কো জানসেন এবং কেশব মহারাজ নিশ্চিতভাবে দলে ফিরবেন। এমন পরিস্থিতিতে বাদ পড়তে পারেন এনরিক নোর্তজে। 

যদিও এই টুর্নামেন্টটা খুব একটা ভাল যায়নি নিউজিল্যান্ডের। টি২০ বিশ্বকাপে চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে গিয়েছেন তাঁরা। সুপার ৮-এ একটি ম্যাচ হারার পর সেমিফাইনালের টিকিট নিয়েই প্রশ্ন উঠে যায়। তবে অবশেষে পাকিস্তান বিদায় নেওয়ার পর তারা পৌঁছে যায় সেমিতে।

মাথায় রাখতে হবে, এই টুর্নামেন্ট আগে একবার দক্ষিণ অফ্রিকার কাছে হেরেছে তারা। তাই এই বার প্রোটিয়াদের হারাতে কোনওরকম চেষ্টার ত্রুটি রাখবে না কিউইরা।

প্রসঙ্গত, এই ম্যাচে নিউজিল্যান্ড দলেও বদল হবে। চোটের জন্য বাইরে যেতে পারেন ম্যাট হেনরি। আর এটা কিউইদের জন্য বড় ধাক্কা। ম্যাট হেনরির জায়গায় আজ দলে জায়গা পেতে পারেন জ্যাকব ডাফি। 

Advertisement

কী হতে পারে দক্ষিণ আফ্রিকা একাদশ? 
এইডেন ম্যাক্রাম (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেট কিপার), রায়ান রিকেল্টন, ডিওয়াল্ড ব্রিউইস, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, মার্কো জানসেন, কোরবিন বস, কেশব মহারাজ, কাসিগো রাবাডা, লুঙ্গি এনগিডি।

নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ
ফিন অ্যালেন, টিম সেইফার্ট, রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপ্স, মার্ক চ্যাপম্যান, ড্যারেল মিচেল, মিচেল স্যান্টনার, কোল ম্যাককোনচি, জ্যাকবডাবি বা ম্যাট হেনরি, লর্কি ফার্গুসন, ইশ সোধি।

 

Read more!
Advertisement
Advertisement