Advertisement

Sunil Gavaskar On Abhishek Sharma: অভিষেকের ফর্ম নিয়ে চিন্তা, কী দাওয়াই দিলেন গাভাস্কার?

পরপর তিন ম্যাচে ০ রানে আউট হওয়ায় অভিষেক শর্মার ফর্ম নিয়ে অনেক আলোচনা চলছে। চাপের এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে ভারতের তারকা ওপেনারকে পরামর্শ দিলেন সুনীল গাভাস্কার। জানিয়ে দিলেন, ইনিংসের শুরুতেই আড়াআড়ি শট খেলা বন্ধ করতে হবে অভিষেক শর্মাকে। 

অভিষেক শর্মা সুনীল গাভাস্কারের সাথে (গেটি/স্পোর্টসটাক)অভিষেক শর্মা সুনীল গাভাস্কারের সাথে (গেটি/স্পোর্টসটাক)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Feb 2026,
  • अपडेटेड 1:43 PM IST

পরপর তিন ম্যাচে ০ রানে আউট হওয়ায় অভিষেক শর্মার ফর্ম নিয়ে অনেক আলোচনা চলছে। চাপের এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে ভারতের তারকা ওপেনারকে পরামর্শ দিলেন সুনীল গাভাস্কার। জানিয়ে দিলেন, ইনিংসের শুরুতেই আড়াআড়ি শট খেলা বন্ধ করতে হবে অভিষেক শর্মাকে। 

'অ্যাক্রস দ্য লাইন' বড় শট খেলতে গেলে চলবে না। পাকিস্তানের প্রাক্তন পেসার মহম্মদ আমের আবার তীব্র আক্রমণ করেছেন ভারতীয় ওপেনারকে। সাফ বলেছেন, যদি অফসাইডে শট খেলার ক্ষেত্রে উন্নতি না করতে পারলে, ভোগান্তি আছে অভিষেকের। কারণ, আন্তর্জাতিক ক্রিকেটে শুধুমাত্র 'স্লগ' করে টিকে থাকা যায় না। সেটা করলে, আন্তর্জাতিক ক্রিকেট ঠিকই সেই ক্রিকেটারকে বেআক্র করে দেবে।

সত্যি, সংক্ষিপ্ত ক্রিকেটজীবনে আন্তর্জাতিক ক্রিকেটের দু'টো দিকই দেখে ফেললেন অভিষেক শর্মা। চড়াই এবং উতরাই। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অভিষেককে ভারতের পয়লা নম্বর অস্ত্র ধরা হচ্ছিল। কেউ কেউ বলছিলেন, অভিষেক যা শুরু করেছেন, তাতে বিশ্বকাপে না কুড়ি ওভারে তিনশো তুলে ফেলে ভারত। কিন্তু হায়! লোকে ভাবে এক। হয় আর এক। বিশ্বকাপে সেঞ্চুরি ইত্যাদি দূরে থাক। এখনও পর্যন্ত তিনটে ম্যাচে একটা রান পর্যন্ত করতে পারেননি অভিষেক। মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শূন্য। পাকিস্তানের বিরুদ্ধে শূন্য। নেদারল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচেও শূন্য। বিশ্বকাপে পরপর তিন ম্যাচে শূন্য করার দুঃখের রেকর্ড আজ পর্যন্ত আছে শুধু একজনের আশিস নেহরা।

কিন্তু কোথাও গিয়ে মনে হচ্ছে, প্রত্যাশার চাপে আক্রান্ত হচ্ছে ও। মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যদি রান পেয়ে যেত অভিষেক, তা হলে অন্যরকম খেলা দেখতেন ওর। সেটা হয়নি। আর না হওয়ার ফলে চাপে পড়েছে। সবাই ধরে বসে আছে, অভিষেক বিগ হিটার। পরের পর ছয় মারবে। সেই প্রত্যাশার চাপ তো একটা রয়েছে," বৃহস্পতিবার বলে দিয়েছেন গভাসকর। সঙ্গে যোগ করেছেন, "অভিষেকের শট রেঞ্জ নিয়ে কোনও সন্দেহ নেই। ওকে শুধু একটু ক্রিজে সময় কাটাতে হবে। 

Advertisement

সম্ভব নয়। সেটা করা যায় না। যদি বড় শট পেয়ে যায়, ঠিক আছে। কিন্তু প্রথম বলে বড় শট খেলতেই হবে, তার কোনও মানে নেই।"
আগামী রবিবার থেকে শুরু হয়ে যাচ্ছে ভারতের সুপার এইটের যুদ্ধ। প্রথম ম্যাচে সূর্যকুমার যাদবদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। যে ম্যাচটা আদতে গত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল। গ্রুপ পর্বের প্রত্যেকটা ম্যাচই জিতে সুপার এইট গিয়েছে ভারত। কিন্তু গিয়েছে, অভিষেক শর্মার ফর্ম কাঁটাকে সঙ্গে নিয়ে।
ভারতের সহকারি কোচ রায়ান টেন দুশখাতে যদিও অভিষেকের ফর্ম নিয়ে গভীর চিন্তিত নন। অন্তত প্রকাশ্যে। নেদারল্যান্ডস ম্যাচ শেষে মিক্সড জোনে এসে তিনি বলে যান, "নেদারল্যান্ডস ম্যাচের আগে নেটে যথেষ্ট ভালো দেখিয়েছে অভিষেককে। প্রায় দেড় ঘণ্টা ধরে ব্যাট করেছে। দেখুন, ওকে একটু জায়গা দিতে হবে। একা ছেড়ে দিতে হবে। নিজের মতো থাকতে দিতে হবে। প্রথমত গ্রুপ পর্বে অভিষেকের শরীর খুব একটা ভালো ছিল না। হাসপাতালে থাকতে হয়েছে। নামিবিয়ার বিরুদ্ধে নামতে পারেনি। মানছি, এখনও পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ ভালো যাচ্ছে না ওর। কিন্তু ছন্দে ফেরার ইঙ্গিত দেখতে পেয়েছি অভিষেকের ব্যাটিংয়ে। নেটে। অভিষেকের রান না পাওয়া নিয়ে ভাবছি না আমরা। আমি নিশ্চিত, সুপার এইটে অন্য অভিষেককে দেখতে পাওয়া যাবে।"

Read more!
Advertisement
Advertisement