Advertisement

T20 World Cup 2026 Ind vs Nam: নামিবিয়ার বিরুদ্ধে টিম ইন্ডিয়ায় বড় বদল, সুযোগ পাবেন এই দুই তারকা?

বৃহস্পতিবার নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচে ভারতীয় দলে বড় বদল আসতে পারে। এমনিতেই দলে নেই অভিষেক শর্মা। পেটের সমস্যার জন্য হাসপাতালে ভর্তি হতে হয়েছে ভারতের তারকা ওপেনারকে। এর মধ্যেই জসপ্রীত বুমরা ও ওয়াশিংটন সুন্দর চোট সারিয়ে দলে ফেরত এসেছেন। দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে কী বদল হয় সেটাই এখন দেখার।

টিম ইন্ডিয়ার খেলোয়াড়টিম ইন্ডিয়ার খেলোয়াড়
Aajtak Bangla
  • দিল্লি,
  • 11 Feb 2026,
  • अपडेटेड 4:41 PM IST

বৃহস্পতিবার নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচে ভারতীয় দলে বড় বদল আসতে পারে। এমনিতেই দলে নেই অভিষেক শর্মা। পেটের সমস্যার জন্য হাসপাতালে ভর্তি হতে হয়েছে ভারতের তারকা ওপেনারকে। এর মধ্যেই জসপ্রীত বুমরা ও ওয়াশিংটন সুন্দর চোট সারিয়ে দলে ফেরত এসেছেন। দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে কী বদল হয় সেটাই এখন দেখার।

ভারত প্রথম ম্যাচে মুম্বইতে আমেরিকার বিরুদ্ধে ২৯ রানের জয় দিয়ে অভিযান শুরু করেছিল। সেই ম্যাচে কয়েক জন ক্রিকেটার নজরকাড়া পারফরম্যান্সও করেছিলেন। তবুও দলীয় ভারসাম্য, চোট-আঘাত এবং কৌশলগত ভাবনার কারণে নামিবিয়ার বিরুদ্ধে একই একাদশ বজায় নাও রাখা হতে পারে। ফলে দিল্লির ম্যাচে ভারতীয় দলে চমক থাকতে পারে বলেই মনে করা হচ্ছে।  

বাদ পড়তে পারেন দুই তারকা
মহম্মদ সিরাজের হঠাৎ এন্ট্রি হয় ভারতীয় দলে। তিনি প্রথম ম্যাচে দারুণ বল করেছেন। দ্বিতীয় ম্যাচে তাঁকে বিশ্রাম দেওয়া হতে পারে। কারণ এরপরেই পাকিস্তানের বিরুদ্ধে খেলতে হবে টিম ইন্ডিয়াকে। তাই দলের অন্যতম ভরসাকে লুকিয়ে রাখত পারে ভারত। অভিষেক এখনও হাসপাতাল থেকে ছাড়া পাননি। ফলে তিনি যে কালকের ম্যাচে অন্তত খেলবেন না সেটা স্পষ্ট। পাশাপাশি পাকিস্তান ম্যাচেও তিনি অনিশ্চিত। সেক্ষেত্রে ঈশান কিষানের সঙ্গে ওপেন করতে পারেন সঞ্জু স্যামসন। 

অভিষেক শর্মা আমেরিকার বিরুদ্ধে ম্যাচেও তিনি জ্বর নিয়ে খেলেছিলেন। এর পর তাঁর শারীরিক অবস্থা আরও খারাপ হয়। তাই নামিবিয়ার বিরুদ্ধে তাঁর না খেলার সম্ভাবনাই বেশি। তাঁর জায়গায় সঞ্জু স্যামসন খেলতে পারেন। অনুশীলনে স্যামসনের সক্রিয় উপস্থিতি সেই ইঙ্গিতই দিচ্ছে। জ্বরের কারণে আমেরিকার বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে পারেননি জশপ্রীত বুমরাও। তবে এখন তিনি সুস্থ এবং নামিবিয়ার বিরুদ্ধে খেলতে প্রস্তুত। তিনি ফিরলে সিরাজকে বাইরে বসতে হতে পারে, যদিও সিরাজ প্রথম ম্যাচে ৩টি উইকেট নিয়ে ভালো পারফরম্যান্স করেছিলেন। 

রিঙ্কু সিং বাদ যেতে পারেন?
রিঙ্কুর জায়গা নড়বড়ে হয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। ওয়াশিংটন সুন্দর দলে চলে এলে তিনিই হয়ত এই জায়গায় খেলতে নামবেন। যদিও একটা ব্যাপার পরিস্কার নয়, চোট থেকে ফিরে আসা ওয়াশিংটনকে এখনই খেলানো হবে কিনা। তবে যদি তিনি ফিট হন তবে, তাঁকে পাকিস্তান ম্যাচের আগে একবার খেলিয়ে দেখে নিতে চাইবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। 

Advertisement

নামিবিয়ার বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ- সঞ্জু স্যামসন, ঈশান কিষান, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর/রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, জশপ্রীত বুমরা, বরুণ চক্রবর্তী।  

Read more!
Advertisement
Advertisement