Advertisement

T20 World Cup 2026: ফাইনাল বা সেমিফাইনালে উঠলেও কি ভারত ম্যাচ বয়কট? উত্তর দিলেন পাকিস্তান ক্যাপ্টেন

আসন্ন T20 বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করার কথা জানিয়ে দিয়েছে পাকিস্তান। সরকার ও বোর্ডের এই সিদ্ধান্তে অসহায় পাক ক্রিকেটাররা। টি২০ বিশ্বকাপের আগে ক্যাপ্টেন সলমন আলি আগা জানিয়ে দিলেন, ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলা নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়ার জায়গায় তারা নেই। এমনকি ফাইনাল বা সেমিফাইনালে উঠলেও কী হবে জানেন না পাক ক্রিকেটাররা।

সূর্যকুমার যাদবসূর্যকুমার যাদব
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Feb 2026,
  • अपडेटेड 4:24 PM IST

আসন্ন T20 বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করার কথা জানিয়ে দিয়েছে পাকিস্তান। সরকার ও বোর্ডের এই সিদ্ধান্তে অসহায় পাক ক্রিকেটাররা। টি২০ বিশ্বকাপের আগে ক্যাপ্টেন সলমন আলি আগা জানিয়ে দিলেন, ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলা নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়ার জায়গায় তারা নেই। এমনকি ফাইনাল বা সেমিফাইনালে উঠলেও কী হবে জানেন না পাক ক্রিকেটাররা।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে সলমন বলেন, 'ভারতের বিপক্ষে ম্যাচটি আমাদের নিয়ন্ত্রণে নেই। এটা সরকার এবং পিসিবি-র সিদ্ধান্ত এবং আমরা তা সম্মান করি। তারা যা বলবে, আমরা সেটাই করব।' পরের রাউন্ডে অর্থাৎ ফাইনাল বা সেমিফাইনালে যদি ফের ভারতের মুখোমুখি হতে হয় পাকিস্তানকে? তা হলেও কি বয়কটই করবে পাকিস্তান? এ ব্যাপারেও মুখ খুলেছেন পাক ক্যাপ্টেন। তিনি বলেন, 'যদি সেমিফাইনাল বা ফাইনালে আবার তাদের মুখোমুখি হতে হয়, তাহলে আমাদের আবার তাদের কাছে ফিরে যেতে হবে এবং তাদের পরামর্শ অনুযায়ী কাজ করতে হবে।'

ভারতের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন। টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন বলেন, 'পাকিস্তান সম্পর্কে আমাদের মানসিকতা খুবই স্পষ্ট। আমরা কখনও তাদের বিরুদ্ধে খেলতে অস্বীকার করিনি। তারাই খেলতে চায়নি। আমাদের ফ্লাইট বুক করা আছে, আমরা যাচ্ছি। আমাদের সূচি প্রস্তুত। আমরা প্রথমে আমেরিকার বিরুদ্ধে খেলব, তারপর আমাদের অন্যান্য ম্যাচগুলি, তারপর আমরা কলম্বো যাব।'

গতবারের টি২০ বিশ্বকাপে আমেরিকার কাছে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে। এবারেও একই গ্রুপে রয়েছে পাকিস্তান ও আমেরিকা। তবে এবারে ফল এক হবে না। সলমন মনে করেন, 'হ্যাঁ, আমরা গত বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের কাছে হেরেছিলাম, কিন্তু সেটা এখন অতীত। এটা নতুন বিশ্বকাপ, নতুন দল এবং নতুন সমন্বয়, এবং আমরা এটা নিয়ে খুব উচ্ছ্বসিত।'

ক্যাপ্টেন হিসেবে এটা সলমন আগার প্রথম বিশ্বকাপ। তাই দারুণ উত্তেজিত পাক ক্যাপ্টেন। শুধু ম্যাচ জেতা নয়, সামনে থেকে নেতৃত্ব দিতে চান বলে জানিয়েছেন। বলেন, 'ক্যাপ্টেন হিসেবে এটা আমার প্রথম বিশ্বকাপ। আমি এটা নিয়ে খুব রোমাঞ্চিত। অধিনায়ক হিসেবে নিজেকে কীভাবে বর্ণনা করব, তা আমি জানি না। একজন অধিনায়ক হিসেবে আমি শুধু সামনে থেকে নেতৃত্ব দিতে চাই এবং দলের জন্য আমার সর্বোচ্চটা করতে চাই, দলের কাছ থেকে সেরাটা বের করে আনতে চাই এবং এমন একটি পরিবেশ তৈরি করতে চাই যেখানে তারা নিজেদের সেরাটা দিয়ে খেলতে পারে।'

Advertisement

Read more!
Advertisement
Advertisement