Advertisement

ICC Pakistan Issue: 'পাকিস্তানকে শাস্তি দিতে পারবে না...' ভারত ম্যাচ বয়কট নিয়ে বললেন প্রাক্তন ICC চিফ

আসন্ন টি২০ বিশ্বকাপে ভারত ম্যচ বয়কট করতে চলেছে পাকিস্তান। সেই মতো করা হয়ে গিয়েছে ঘোষণা। তারপরই পাকিস্তানের বিরুদ্ধে কড়া অ্যাকশন নেবে ICC বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। যদিও এক্ষেত্রে একবারে ভিন্ন মত দিলেন আইসিসি-এর প্রাক্তন চেয়ারম্যান এহসান মানি। তিনি মনে করেন, টি২০ বিশ্বকাপে পাকিস্তান ভারতের সঙ্গে ম্যাচ বয়কট করলেও কোনও সমস্যা নেই। পাকিস্তানকে কোনও শাস্তি দিতে পারবে না ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল।

পাকিস্তান ইস্যুতে আইসিসিপাকিস্তান ইস্যুতে আইসিসি
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 03 Feb 2026,
  • अपडेटेड 1:09 PM IST
  • আসন্ন টি২০ বিশ্বকাপে ভারত ম্যচ বয়কট করতে চলেছে পাকিস্তান
  • পাকিস্তানের বিরুদ্ধে কড়া অ্যাকশন নেবে ICC বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা
  • কবারে ভিন্ন মত দিলেন আইসিসি-এর প্রাক্তন চেয়ারম্যান এহসান মানি

আসন্ন টি২০ বিশ্বকাপে ভারত ম্যচ বয়কট করতে চলেছে পাকিস্তান। সেই মতো করা হয়ে গিয়েছে ঘোষণা। তারপরই পাকিস্তানের বিরুদ্ধে কড়া অ্যাকশন নেবে ICC বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। যদিও এক্ষেত্রে একবারে ভিন্ন মত দিলেন আইসিসি-এর প্রাক্তন চেয়ারম্যান এহসান মানি। তিনি মনে করেন, টি২০ বিশ্বকাপে পাকিস্তান ভারতের সঙ্গে ম্যাচ বয়কট করলেও কোনও সমস্যা নেই। পাকিস্তানকে কোনও শাস্তি দিতে পারবে না ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল।

আসলে টি২০ বিশ্বকাপে খেলা নিয়ে টালবাহানা করছিল পাকিস্তান। বিশেষত, বাংলাদেশ টুর্নামেন্ট থেকে বেরিয়ে যাওয়ার পরই নিজেদের রং চেনাতে শুরু করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তারা এই টুর্নামেন্টে খেলবে কি না, সেটা নিয়ে সংশয় তৈরি হয়। এরপর অবশ্য বিশ্বকাপ খেলবে বলে ঘোষণা করে পাক ক্রিকেট বোর্ড। যদিও বিশ্বকাপে খেললেও ভারত ম্যাচ বয়কট সিদ্ধান্ত নেয় তারা। এটাই সরকারের সিদ্ধান্ত বলে জানিয়ে দেওয়া হয়। 

মাথায় রাখতে হবে, চলতি মাসের ১৫ তারিখ শ্রীলঙ্কার প্রেমাদাসা স্টেডিয়ামে পাকিস্তান এবং ভারত মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু পাকিস্তান সেই ম্যাচটা খেলবে না বলে জানিয়ে দিয়েছে। আর পাক সরকারের এই সিদ্ধান্ত সম্পর্কেই মুখ খুললেন মানি। 

তিনি স্পোর্টসস্টারকে বলেন, 'সরকার কোনও নির্দেশ দিলে পাকিস্তানের উপর নিষেধাজ্ঞা জারি করা যাবে না। এই একই কারণ দেখিয়ে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানে খেলেনি ভারত। তুমি সব জায়গায় দ্বিচারিতা করতে পার না।' তাঁর আরও অভিযোগ, সমস্যার সঙ্গে লড়াই করতে চাইছে না আইসিসি। বরং দ্বিচারিতা করছে। 

মাথায় রাখতে হবে ক্রিকেট প্রশাসক হিসেবে মানির যথেষ্ঠ কদর রয়েছে পাকিস্তানে। তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান হিসেবে দায়িত্ব সামলেছেন। আর সেই মানুষটিই এখন পাশে দাঁড়ালেন পাক সরকার এবং বোর্ডের পাশে। তিনি মনে করেন, পাক ক্রিকেট বোর্ড সরকারের কথা শুনেই খেলতে চাইছে না। তাই আইসিসি-এর এক্ষেত্রে কিছুই বলার থাকতে পারে না। তারা শাস্তি দিতে পারে না পাকিস্তানকে। 

Advertisement

যদিও মাথায় রাখতে হবে, আইসিসি জানিয়ে দিয়েছে যে তাদের কাছে এই বয়কট সম্পর্কে এখনও অফিসিয়াল কমিউনিকেশন আসেনি। পাশাপাশি এই কাজটাকে যে তারা ভাল চোখেও দেখছে না, সেটাও ঘুরিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে। এমনকী পাক বোর্ডের উপর শাস্তি চাপানোরও চলছে জল্পনা। আর এমন পরিস্থিতিতে পাকিস্তানের পাশে দাঁড়ালেন মানি।   
 

 

Read more!
Advertisement
Advertisement