
২০২৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর, টিম ইন্ডিয়ার পরবর্তী প্রধান লক্ষ্য ২০২৭ সালে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ জিতে নেওয়া। টিম ইন্ডিয়া টি-টোয়েন্টি ফরম্যাটে তিনবার বিশ্বকাপ জিতে গিয়েছে। কিন্তু তাদের শেষ ৫০ ওভারের বিশ্বকাপ জয় ছিল ২০১১ সালে। অতএব, ১৬ বছরের অপেক্ষার অবসান ঘটাতে মরিয়া গৌতম গম্ভীরের ভারত।
ভারতের জয়ের পর, হেড কোচ গৌতম গম্ভীর জানিয়েছেন যে দল কখন ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করবে। এ রছর প্রায় ২৫ থেকে ৩০টি ওডিআই খেলে ভারত বিশ্বকাপ মিশন শুরু করবে। দক্ষিণ আফ্রিকায় হবে বিশ্বকাপ। ফলে সেখানে কাজটা সহজ হবে না বলেই মত গম্ভীরের।
প্রস্তুতি কখন শুরু হবে?
আজ তককে দেওয়া একান্ত সাক্ষাৎকারে গৌতম গম্ভীর বলেন ২০২৬ সালের আইপিএল শেষ হওয়ার পর টিম ইন্ডিয়া ২০২৭ বিশ্বকাপের প্রস্তুতি শুরু করবে। তিনি আরও বলেন যে ২০২৬ সালের আইপিএল এবং বিশ্বকাপের মধ্যে প্রায় ২৫ থেকে ৩০টি ওয়ানডে ম্যাচ খেলা হবে, তাই আগে থেকেই পরিকল্পনা করা জরুরি কারণ আজকাল ওয়ানডে ফর্ম্যাট খুব বেশি খেলা হয় না।
গৌতম গম্ভীর কী বললেন?
গম্ভীর বলেন, '২০২৭ বিশ্বকাপের পরিকল্পনা আইপিএলের পরে শুরু হবে। ২০২৬ আইপিএল এবং বিশ্বকাপের মধ্যে প্রায় ২৫-৩০টি ওয়ানডে ম্যাচ রয়েছে। আজকাল এই ফর্ম্যাটটি খুব বেশি খেলা হয় না, তাই যত তাড়াতাড়ি আমরা পরিকল্পনা শুর করব, ততই ভালো।'
বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হবে
২০২৭ সালের বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গম্ভীর বলেন যে দক্ষিণ আফ্রিকায় ক্রিকেট খেলা সহজ নয়, তাই দলকে সঠিক কম্বিনেশন এবং সেখানকার কন্ডিশনে ভালো পারফর্ম করতে পারে এমন খেলোয়াড়দের চিহ্নিত করতে হবে।
তিনি বলেন, নির্বাচক এবং কোচিং স্টাফরা এ বিষয়ে একসাথে কাজ করবেন এবং আইপিএল ২০২৬ এর শেষ নাগাদ বিশ্বকাপের জন্য দলের সম্পূর্ণ নীল নকশা প্রস্তুত হয়ে যাবে।