Advertisement

Team India T20 WC 2026: T20 বিশ্বকাপের ওপেনিং জুটিতে বদল? যা বোঝা যাচ্ছে এখনও পর্যন্ত

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েকটা দিনই বাকি। তারই শেষ প্রস্তুতি সারতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বুধবার একটি প্রস্তুতি ম্যাচে নামবে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। নভি মুম্বইয়ের ডিওয়াই পাটিল পোস্ট অ্যাকাডেমিতে মুখোমুখি হবে দুই দল। বিশ্বকাপের আগে তিলক ভর্মা কেমন ছন্দে আছেন সেদিকে সকলের নজর থাকবে।

tillak vermatillak verma
Aajtak Bangla
  • মুম্বই,
  • 04 Feb 2026,
  • अपडेटेड 10:50 AM IST

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েকটা দিনই বাকি। তারই শেষ প্রস্তুতি সারতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বুধবার একটি প্রস্তুতি ম্যাচে নামবে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। নভি মুম্বইয়ের ডিওয়াই পাটিল পোস্ট অ্যাকাডেমিতে মুখোমুখি হবে দুই দল। বিশ্বকাপের আগে তিলক ভর্মা কেমন ছন্দে আছেন সেদিকে সকলের নজর থাকবে।

কেন তিলকের ব্যাটিং গুরুত্বপূর্ণ?
তিনি ভাল ছন্দে থেকে দলে ফেরত এলে বাদ পড়তে হতে পারে সঞ্জু স্যামসনকে। ঈশান ওপেনের পাশাপাশি উইকেটকিপিং করবেন। তিন নম্বর অর্থাৎ তাঁর ফভারিট জায়গায় ফেরত আসবেন তিলক। সোমবার ভারতীয় 'এ' দলের হয়েও খেলেছেন তিনি। সেখানে ৩৮ রানে আউট হয়ে গেলেও, তিলক যে ধীরে ধীরে ফর্মে ফিরছেন সেই ইঙ্গিত দিয়ে রেখেছেন। এখন দেখার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে সুযোগ পেলে তিনি নিজের সেরা ফর্মে ফিরতে পারেন কিনা। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা সদ্য সে দেশের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ খেলে এসেছেন। তাই এইডেন মার্করামের নেতৃত্বে গতবারের রানার্স আপরা যে কঠিন লড়াই দেবে তা বলাই বাহুল্য।  

প্রসঙ্গত এর আগে প্রোটিয়ারা ২০১৬ সালে শেষবার ওয়ার্ম আপ ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছিল। ২০২৪ সালে শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালেও মুখোমুখি হয়েছিল এই দুই দল। যেখানে শেষ ওভারে থ্রিলারে জিতেছিল ভারত। আর এবারে ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই স্বাভাবিকভাবেই অন্যতম ফেভারিট হিসেবেই বিশ্বকাপে নামছে টিম ইন্ডিয়া।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজের ৪-১ ফলাফল বুঝিয়ে দিয়েছে ভারতীর দল সব বিভাগেই কতটা শক্তিশালী। ওপেনার হিসেবে সঞ্জু স্যামসন পারফর্ম করতে না পারলেও; অভিযেক শর্মা, ঈশান কিমান, অধিনায়ক সূর্যকুমার যাদব এবং হার্দিক পান্ডিয়ার ফর্ম সকলকে ভরসা জোগাচ্ছে। তবে দলের বোলিং লাইন-আপ অবশ্যই চিন্তায় রাখবে টিম ম্যানেজমেন্টকে। পাশাপাশি উল্লেখযোগ্য বিষয় হল গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে সংক্ষিপ্ত ফরম্যাটে ভারত সব দ্বিপাক্ষিক সিরিজ জিতেছে। শুধু তাই নয় ২০২৫ এশিয়া কাপের জয়ী দলও তারা। তাই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচেও সেই ধারা বজায় রাখতে চাইবে টিম ইন্ডিয়া। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement