Advertisement

Tilak Varma: 'আর ২টো ওভার ক্রিজে থাকলেই...', পাকিস্তানের কাছে হারের পর কী বললেন তিলক?

সপ্তম উইকেটে তিলক বর্মা ও শাহবাজ আহমেদ ১১২ রানের জুটি গড়ে তোলেন। শাহবাজ ৪১ বলে ৫৬ রান করেন। অন্যদিকে, ১৪৯ বলে ১০০ রান করে অপরাজিত থাকেন তিলক। কিন্তু তাঁদের এই লড়াইও ভারতকে জয় এনে দিতে পারেনি। শেষ পর্যন্ত ২৬৫ রানে অলআউট হয়ে যায় ইন্ডিয়া এ।

পাকিস্তান এ দলের কাছে হেরে কী বললেন তিলক বর্মা? (ছবি: বিসিসিআই)পাকিস্তান এ দলের কাছে হেরে কী বললেন তিলক বর্মা? (ছবি: বিসিসিআই)
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 23 Nov 2026,
  • अपडेटेड 8:29 AM IST
  • সপ্তম উইকেটে তিলক বর্মা ও শাহবাজ আহমেদ ১১২ রানের জুটি গড়ে তোলেন
  • শাহবাজ ৪১ বলে ৫৬ রান করেন
  • ১৪৯ বলে ১০০ রান করে অপরাজিত থাকেন তিলক

এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে রবিবার পাকিস্তান এ-র কাছে ৪৮ রানে হেরেছে ভারত। আর এভাবে পর্যদুস্ত হওয়ার নেপথ্যে দলের মিডল অর্ডারে জুটির অভাবকেই দায়ী করলেন ভারত এ দলের অধিনায়ক তিলক বর্মা।

এই ম্যাচে ৩১৪ রানের টার্গেট তাড়া করতে নামে ইন্ডিয়া এ। তবে ১২৯ রানে ৬ উইকেট পড়ে যায়। তখন থেকেই চাপে পড়ে যায় গোটা দল।

যদিও সেই কঠিন পরিস্থিতিতে সপ্তম উইকেটে তিলক বর্মা ও শাহবাজ আহমেদ ১১২ রানের জুটি গড়ে তোলেন। শাহবাজ ৪১ বলে ৫৬ রান করেন। অন্যদিকে, ১৪৯ বলে ১০০ রান করে অপরাজিত থাকেন তিলক। কিন্তু তাঁদের এই লড়াইও ভারতকে জয় এনে দিতে পারেনি। শেষ পর্যন্ত ২৬৫ রানে অলআউট হয়ে যায় ইন্ডিয়া এ।

তিলকের মতে, শাহবাজ যখন রান বাড়ানোর চেষ্টা করছিলেন, ঠিক সেই সময় তাঁর আউট হয়ে যাওয়াটা দলের জন্য বড় ধাক্কা। অলরাউন্ডার আরও দু'টি ওভার ক্রিজে থাকলে ম্যাচের ফল অন্যরকম হতে পারত।

ম্যাচ শেষে তিলক বলেন, 'অভিষেক যেভাবে শুরু করেছিল এবং মাঝে শাহবাজ যেভাবে আমাকে সঙ্গ দিয়েছিল, তা গুরুত্বপূর্ণ ছিল। দুর্ভাগ্যবশত, আমরা যখন রানের গতি বাড়াতে চাইছিলাম, ঠিক তখনই শাহবাজ আউট হয়ে যায়। ও যদি আরও দুটো ওভার ক্রিজে থাকতে পারত, তাহলে আমি ম্যাচটা শেষ করতে পারতাম।'

ইন্ডিয়া এ বনাম পাকিস্তান এ, রাইজিং স্টারস এশিয়া কাপের হাইলাইটস
এই ম্যাচে অভিষেক শর্মা মাত্র ৪২ বলে ৭০ রান করেন। তিনি ভারতকে দুর্দান্ত শুরু এনে দিয়েছিলেন। কিন্তু তিনি আউট হওয়ার পর মিডল অর্ডারের ব্যাটারদের উপর চাপ বাড়ে। পাকিস্তানের বোলাররা উইকেট তুলে নিতে থাকেন। যার ফলে রানের গতি ধরে রাখতে পারেননি ভারতীয় ব্যাটাররা।

এই ম্যাচের শেষে পাকিস্তানের পেসারদেরও কৃতিত্ব দিয়েছেন তিলক। তবে তাঁর মতে, পরপর উইকেট হারানোর কারণেই ম্যাচ হাতছাড়া হয়েছে ভারতের।

তিনি বলেন, 'দ্বিতীয়ার্ধের শুরুতে, প্রথম ১০ ওভারে বল কিছুটা সুইং করছিল। দুই পেসারকে কৃতিত্ব দিতেই হবে। ওরা খুব ভাল লাইন ও লেংথে বল করেছে। তবে একই সঙ্গে আমরা মাঝের দিকে পরপর উইকেট হারিয়েছি। তা না হলে ৪৭ বা ৪৮ ওভারেই ম্যাচ জিতে যেতাম।'

Advertisement

সেঞ্চুরি করলেও নিজের এই ইনিংসকে সেরা পারফরম্যান্স বলতে রাজি নন তিলক। ইন্ডিয়া এ অধিনায়কের কাছে ব্যক্তিগত সাফল্যের চেয়ে দলের জয় অনেক বেশি গুরুত্বপূর্ণ।

তিলক বলেন, 'আমার কাছে সেরা হল ম্যাচ জেতা। যদি দলকে জেতাতে না পারি, তা হলে সেই ইনিংসকে সেরা বলব না। তবে আমি সবসময় ম্যাচ যতটা সম্ভব শেষ পর্যন্ত টেনে নিয়ে যেতে চাই। আজও সেটাই করার চেষ্টা করছিলাম। অন্য কোনও ব্যাটার যদি আমাকে একটু সঙ্গ দিতে পারত, তা হলে আমি ম্যাচটা শেষ করতে পারতাম।'

অধিনায়ক হিসেবে দলের দায়িত্ব নেওয়া নিয়েও মুখ খুলেছেন তিলক। কঠিন পরিস্থিতিতে দলকে এগিয়ে নিয়ে যেতে তিনি ভালবাসেন বলেও জানিয়েছেন।

 

 

Read more!
Advertisement
Advertisement