Advertisement

Tilak Varma Vs Vaibhav Sooryavanshi: তিলক কিছু বলতেই তেড়ে এলেন বৈভব, দলীপ ট্রফির ফাইনালে তুমুল উত্তেজনা

তিলকের সঙ্গে বচসার আগেই অবশ্য ব্যাট হাতে নজর কেড়েছিলেন বৈভব। অভিমন্যু ঈশ্বরনের সঙ্গে জুটি বেঁধে ইস্ট জোনকে ভালো শুরু দেন তিনি।

বৈভব ও তিলক বৈভব ও তিলক
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 06 Sep 2026,
  • अपडेटेड 1:48 PM IST
  • তখন ব্যাট করছিল ইস্ট জোন
  • ম্যাচের ১১তম ওভারে সাউথ জোনের অধিনায়ক তিলক বর্মা বারবার বৈভব সূর্যবংশীর সঙ্গে কথা বলছিলেন


দলীপ ট্রফির ফাইনালে বচসায় জড়িয়ে পড়লেন ভারতীয় ক্রিকেট দলের দুই তারকা বৈভব সূর্যবংশী এবং তিলক বর্মা। আজ খেলা হচ্ছে ইস্ট জোনের সঙ্গে সাউথ জোনের। তরুণ ব্যাটার বৈভব ইস্ট জোনের হয়ে ব্যাট করছিলেন। তখনই বিপক্ষের অধিনায়ক তিলকের সঙ্গে তাঁর কথা কাটাকাটি হয়। একসময় তো একে অপরকে লক্ষ্য করে এগিয়ে আসেন। শেষে আম্পায়ারের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। 

তখন ব্যাট করছিল ইস্ট জোন। ম্যাচের ১১তম ওভারে সাউথ জোনের অধিনায়ক তিলক বর্মা বারবার বৈভব সূর্যবংশীর সঙ্গে কথা বলছিলেন। তাঁকে ভাইস-ক্যাপ্টেন্সি নিয়েও স্লেজ করছিলেন। তিলক বৈভবকে বলেন, ‘কী রে, এই ভাইস-ক্যাপ্টেন।’ এর কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ১৫ বছরের বৈভবের দিকে তিলক এগিয়ে যান। তাঁর গায়ে হাত দিতেও দেখা যায়। শারীরিক ইঙ্গিত করেন। যেন ঘুষি মারার কথা বলছেন। বৈভবও পিছিয়ে না গিয়ে সঙ্গে সঙ্গে তিলকের মুখোমুখি হন। দু’জনের মধ্যে উত্তেজনা বাড়তে দেখে আম্পায়ার হস্তক্ষেপ করেন এবং তাঁদের আলাদা করে দেন।

ব্যাট হাতে দারুণ শুরু বৈভবের

তিলকের সঙ্গে বচসার আগেই অবশ্য ব্যাট হাতে নজর কেড়েছিলেন বৈভব। অভিমন্যু ঈশ্বরনের সঙ্গে জুটি বেঁধে ইস্ট জোনকে ভালো শুরু দেন তিনি। প্রথম উইকেটে দু’জনের মধ্যে ১০০ রানের পার্টনারশিপ হয়।

মাত্র ৩৭ বলে ৪৪ রান করেন বৈভব। তাঁর ইনিংসে ছিল পাঁচটি চার এবং একটি ছক্কা। তবে অর্ধশতরানের আগেই তাঁর ইনিংস শেষ করে দেন সাউথ জোনের পেসার চামা মিলিন্দ।

শর্ট পিচ বল পেয়ে বড় শট খেলার চেষ্টা করেছিলেন বৈভব। কিন্তু অতিরিক্ত বাউন্সের কারণে বল তাঁর ব্যাটের উপরের অংশে লেগে মিড-উইকেটের দিকে চলে যায়। ডিপ স্কোয়ার লেগ থেকে দৌড়ে এসে দুর্দান্ত ক্যাচ নেন তানয় ত্যাগরাজন।

ফলে ৪৪ রানেই থেমে যায় বৈভবের ইনিংস। তবে দলীপ ট্রফির ফাইনালেও তাঁর আক্রমণাত্মক ব্যাটিং নজর কেড়েছে। এর আগে সেমিফাইনালে তিনি ৯২ এবং ৪০ রানের ইনিংস খেলেছিলেন।

Advertisement

দলীপ ট্রফির পর এবার বৈভবের নজর ভারতীয় দলের পরবর্তী অ্যাসাইনমেন্টে। আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজে তাঁকে খেলতে দেখা যাবে। সিরিজের প্রথম ম্যাচ ১৩ সেপ্টেম্বর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে হওয়ার কথা।
 

Read more!
Advertisement
Advertisement