
কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে লখনউ সুপার জায়েন্টের ম্যাচ দেখতে মাঠে মোহনবাগান ফুটবলাররা। দিমিত্রি পেত্রাতোস ও জেমি ম্যাকলারেনকে দেখা গেল ইডেনের ক্লাব হাউসে। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল। দুই অস্ট্রেলিয়ান ফুটবলার এসেছিলেন ঋষভ পন্তদের হয়ে গলা ফাটাতে। বৃহস্পতিবার অনুশীলন শেষ হওয়ার পরে ইডেনে আসেন দুই অজি স্ট্রাইকারই।
তবে কেকেআর-এর ২৫ কোটির ক্যামেরন গ্রিনের ইনিংস দেখে মনে মনে হয়ত কষ্টই পেতে হয়েছে দুই ফুটবলারকে। দ্বিগবেশ রাঠির বলে দিশা খুঁজে পাচ্ছিলেন না অস্ট্রেলিয়ান অল রাউন্ডার। শুধু তাই নয়, তিনি স্ট্রাইক রোটেটও করতে পারছিলেন না। বলেরত পর বল নষ্ট করতে থাকেন গ্রিন।
লখনউয়ের প্রথম একাদশ
মিচেল মার্শ, এইডেন মারক্রাম, ঋষভ পন্থ (উইকেটকিপার + অধিনায়ক), নিকোলাস পুরান, আবদুল সামাদ, মুকুল চৌধুরী, মণিমারন সিদ্ধার্থ, আভেশ খান, মহম্মদ শামি, দ্বিগ্বেশ রথী, প্রিন্স যাদব।
কলকাতার প্রথম একাদশ
অজিঙ্কা রাহানে (অধিনায়ক), ফিন অ্যালেন, ক্যামেরন গ্রিন, অঙ্গকৃষ রঘুবংশী (উইকেটকিপার), রিঙ্কু সিং, রোভম্য়ান পাওয়েল, রমনদীপ সিং, অনুকূল রয়, সুনীল নারিন, নবদীপ সাইনি, কার্তিক ত্যাগী।
অনুশীলনে চোট পেলেন আপুইয়া
মোহনবাগান একেবারেইভাল খেলতে পারছে না। একের পর এক ম্যাচে পয়েন্ট নষ্ট করেছে তারা। লিগের শীর্ষস্থান হারাতে হয়েছে। দুই নম্বরে রয়েছে তারা। এর মধ্যেই অনুশীলনে চোট পেলেন মোহনবাগান সুপার জায়েন্টের তারকা মিডফিল্ডার। ফলে সমস্যা বাড়ল সের্জিও লোবেরার দলের।
দুই নম্বরে নেমে গিয়েছে মোহনবাগান
ম্যাচে সার্জিও লোবেরার দলের খারাপ ফলাফল তাদের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে নামিয়ে দিয়েছে। শুধুমাত্র কয়েকটি ম্যাচে গোল পার্থক্যে মোহনবাগান বড় জয় পাওয়ায়, তারা জামশেদপুরের উপরে দ্বিতীয় স্থান ধরে রাখতে পেরেছে। সমসংখ্যক ৭টি ম্যাচ খেলে মোহনবাগান ও জামশেদপুর দু'টি দলই ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে মোহনবাগান আর তিন নম্বরে জামশেদপুর। ১৪ পয়েন্ট নিয়েই চার নম্বরে ব্যাঙ্গালুরু। অন্যদিকে ৭ ম্যাচে ১৭পয়েন্ট নিয়ে সবার থেকে অনেকটাই এগিয়ে মুম্বই। চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার হিসাবে একমাত্র মোহনবাগানকেই ধরা হচ্ছিল।
মেরিনার্সরা অবশ্যই চাইবেন বৃহস্পতিবারের ম্যাচে জামশেদপুর জয় অথবা ড্র করুক, তাহলে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ থাকবে মোহনবাগানের সামনে। তবে এখন দেখার মুম্বই বনাম জামশেদপুর দুরস্ত ছন্দে থাকা দুই দলের ডুয়েলে কারা করে বাজিমাৎ