Advertisement

Vaibhav Sooryavanshi : এশিয়া কাপের টিম ঘোষণা, দলে বৈভব সূর্যবংশী; অধিনায়কের দায়িত্বে তিলক বর্মা

আগামী ১৯ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। ভারত রয়েছে গ্রুপ-বি-তে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ পাকিস্তান-এ, নেপাল এবং সংযুক্ত আরব আমিরশাহি বা ইউএই। টুর্নামেন্টে মোট আটটি দল অংশ নেবে।

ছবি :APছবি :AP
Aajtak Bangla
  • দিল্লি,
  • 02 Nov 2026,
  • अपडेटेड 7:25 PM IST
  • এশিয়া কাপে আটটি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে
  • গ্রুপ-এ-তে রয়েছে বাংলাদেশ-এ, শ্রীলঙ্কা-এ, আফগানিস্তান-এ এবং হংকং চিন

এশিয়া কাপের পর এবার রাইজিং স্টার্স এশিয়া কাপ ২০২৬-এর জন্য ভারতীয় দল ঘোষণা করল BCCI। ১৫ সদস্যের ইন্ডিয়া-এ দল বেছে নিয়েছে বোর্ডের সিনিয়র নির্বাচন কমিটি। এই দলে জায়গা পেয়েছেন তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী। পাশাপাশি অভিজ্ঞতার বিচারে দলে রয়েছেন অভিষেক শর্মা, রিঙ্কু সিংয়ের মতো ক্রিকেটাররাও। দলের অধিনায়ক করা হয়েছে তিলক বর্মাকে। সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন রজত পাতিদার।

আগামী ১৯ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। ভারত রয়েছে গ্রুপ-বি-তে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ পাকিস্তান-এ, নেপাল এবং সংযুক্ত আরব আমিরশাহি বা ইউএই। টুর্নামেন্টে মোট আটটি দল অংশ নেবে।

বৈভব, অভিষেক, রিঙ্কুদের নিয়ে ভারতের ১৫ সদস্যের দল

ইন্ডিয়া-এ দলে বৈভব সূর্যবংশীর পাশাপাশি সুযোগ পেয়েছেন অভিষেক শর্মা, প্রভসিমরন সিং, তিলক বর্মা, রজত পাতিদার এবং রিঙ্কু সিং। উইকেটকিপার হিসেবে দলে রয়েছেন প্রভসিমরন সিং ও কুমার কুশাগ্র।

ভারতের ১৫ সদস্যের দল:

অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী, প্রভসিমরন সিং (উইকেটকিপার), তিলক বর্মা (অধিনায়ক), রজত পাতিদার (সহ-অধিনায়ক), রিঙ্কু সিং, কুমার কুশাগ্র (উইকেটকিপার), সূর্যাংশ শেডগে, শাহবাজ আহমেদ, বিপ্রজ নিগম, হর্ষ দুবে, তনুশ কোটিয়ান, হর্ষিত রানা, প্রিন্স যাদব এবং আরশাদ খান।

২২ নভেম্বর পাকিস্তান-এ-র মুখোমুখি ভারত

রাইজিং স্টার্স এশিয়া কাপে আটটি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ-এ-তে রয়েছে বাংলাদেশ-এ, শ্রীলঙ্কা-এ, আফগানিস্তান-এ এবং হংকং চিন। অন্যদিকে, গ্রুপ-বি-তে ভারত-এ-র সঙ্গে রয়েছে পাকিস্তান-এ, নেপাল এবং ইউএই।

দুই গ্রুপের প্রথম দুই দল সেমিফাইনালে উঠবে। ২৬ ও ২৭ নভেম্বর হবে দুটি সেমিফাইনাল। প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে ২৯ নভেম্বর, রবিবার।

রাইজিং স্টার্স এশিয়া কাপে ভারতের ম্যাচ কবে?

২০ নভেম্বর নেপালের বিরুদ্ধে ম্যাচ দিয়ে টুর্নামেন্টে অভিযান শুরু করবে ভারত। এরপর ২২ নভেম্বর পাকিস্তান-এ এবং ২৪ নভেম্বর ইউএই-র বিরুদ্ধে খেলবে ইন্ডিয়া-এ।

ভারতের তিনটি গ্রুপ পর্বের ম্যাচই দোহায় অনুষ্ঠিত হবে। নেপাল ও পাকিস্তান-এ-র বিরুদ্ধে ম্যাচ হবে ওয়েস্ট এন্ড পার্ক ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। ইউএই-র বিরুদ্ধে ম্যাচটি হবে ইউনিভার্সিটি অফ দোহা ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে।

Advertisement

ভারতের ম্যাচের সূচি: 

- ২০ নভেম্বর: ভারত-এ বনাম নেপাল
- ২২ নভেম্বর: ভারত-এ বনাম পাকিস্তান-এ
- ২৪ নভেম্বর: ভারত-এ বনাম ইউএই

Read more!
Advertisement
Advertisement